1. info@dainikgonatadanta.com : দৈনিক গণতদন্ত :
March 29, 2026, 2:24 pm
Title :
লালমনিরহাট আদিতমারীতে বিপুল পরিমাণ ফেনসিডিলসহ আটক-১ লালমনিরহাটে কালীগঞ্জে ট্রেনে কাটাপড়ে বৃদ্ধের মৃত্যু গজারিয়ার আলোচিত জয় হত্যা মামলার প্রধান আসামি আটক লালমনিরহাটে সংখ্যালঘু পরিবারের জমি দখলের অভিযোগ, ইউএনওসহ স্থানীয়দের বিরুদ্ধে সংবাদ সম্মেলন সালথা উপজেলা আ:লীগের সাধারণ সম্পাদক ফকির মিয়ার পদত্যাগ রূপসা উপজেলার তালতলা গ্রামের ঐতিহ্যবাহী মহানাম যজ্ঞ অনুষ্ঠান বন্ধে সাবেক ইউপি সদস্য বিনয় এবং তার ভাই কমল এর ষড়যন্ত্র অব্যাহত। স্বামীর অনাগ্রহ, টাকার সংকট—মৃত্যুর সঙ্গে লড়ছে আঁখি কর্ম দক্ষতা ও সততার স্বীকৃতি—গাজীপুর সিটিতে পদোন্নতি পেয়ে  অতিরিক্ত প্রধান প্রকৌশলী – ইঞ্জিনিয়ার –  সুদীপ বসাক টাঙ্গাইলে কালিহাতিতে একই পরিবারের নারী শিশুসহ পাঁচজন নিহত বাংলাদেশ প্রগতি লেখক সংঘ, টাঙ্গাইলের আয়োজনে মুক্তিযুদ্ধের কবিতা পাঠ ও আলোচনা সভা

কালিহাতীতে মনোনয়ন পরিবর্তনের দাবিতে টিটো সমর্থকদের বিক্ষোভ মিছিল

Reporter Name
  • Update Time : Monday, November 24, 2025,
  • 198 Time View

 

 

মোঃ আনিসুর রহমান শেলী :

বিএনপির কেন্দ্র ঘোষিত মনোনয়ন পরিবর্তনের দাবিতে বিশাল বিক্ষোভ মিছিল করেছেন কালিহাতী উপজেলা বিএনপির নেতা–কর্মীরা। সোমবার (২৪ নভেম্বর) সকালে কালিহাতীর উপশহর এলেঙ্গা সরকারি শামছুল হক কলেজ এলাকা থেকে এ বিক্ষোভ মিছিল বের করেন বিএনপির কেন্দ্রীয় কমিটির ঢাকা বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক বেনজির আহমেদ টিটোর সমর্থকেরা।

 

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে টাঙ্গাইল-৪ (কালিহাতী) আসনে কেন্দ্র থেকে সম্ভাব্য প্রার্থী হিসেবে লুৎফর রহমান মতিনের নাম ঘোষণার পর থেকেই উপজেলা বিএনপির একটি বড় অংশ মনোনয়ন পুনর্বিবেচনার দাবি জানিয়ে সক্রিয় হয়ে ওঠে। মনোনয়ন ঘোষণার পর নড়েচড়ে বসে উপজেলা বিএনপির বর্তমান কমিটি।

 

বিক্ষোভ মিছিলে অংশ নেন কালিহাতী উপজেলা বিএনপির সভাপতি নজরুল ইসলাম শোভা,সহ-সভাপতি মজনু মিয়া, যুগ্ম সাধারণ সম্পাদক জসিম খান, উপজেলা যুবদলের সদস্য সচিব হাসমত আলী রেজা, উপজেলা বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক মাসুদুর রহমান বালা, এলেঙ্গা পৌরসভার মেয়র প্রার্থী ও সাউথ আফ্রিকা বিএনপির সাংগঠনিক সম্পাদক হাবিবুর সিদ্দিকী লিটন, উপজেলা যুবদলের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন মোল্লা, পারখী ইউনিয়ন বিএনপির সভাপতি জাকির হোসেন জিন্নাহ, ছাত্র বিষয়ক সম্পাদক লুৎফর রহমান লেলিন, প্রবাসী কল্যাণ সম্পাদক ইদ্দিছ আলীসহ উপজেলা বিএনপি,যুবদল ও ছাত্রদলের হাজারো নেতাকর্মী।

 

এর আগে ধারাবাহিকভাবে টিটোর সমর্থকরা উপজেলার বিভিন্ন ইউনিয়নে বর্ধিত সভা, কর্মীসমাবেশ ও বিক্ষোভ মিছিল করে মনোনয়ন পরিবর্তনের দাবি জানিয়ে আসছেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2019 LatestNews
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট