1. info@dainikgonatadanta.com : দৈনিক গণতদন্ত :
শুক্রবার, ২৭ ফেব্রুয়ারী ২০২৬, ০৩:৫২ পূর্বাহ্ন
বিজ্ঞাপন:
জরুরী নিয়োগ চলছে, দেশের প্রতিটি বিভাগীয় প্রতিনিধি, জেলা,উপজেলা, স্টাফ রিপোর্টার, বিশেষ প্রতিনিধি, ভ্রাম্যমাণ প্রতিনিধি, ক্যাম্পাস ও বিজ্ঞাপন প্রতিনিধি বা সাংবাদিক নিয়োগ চলছে।

কালিহাতীতে সাংবাদিকদের সাথে ডাঃ শাহ আলম তালুকদারের ইফতার মাহফিল

রিপোর্টারের নাম :
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারী, ২০২৬
  • ২৮ বার পড়া হয়েছে

 

 

মোঃ আনিসুর রহমান শেলী )প্রতিনিধি: টাঙ্গাইলের কালিহাতীতে সাংবাদিকদের সাথে ইফতার ও দোয়া মাহফিল করেছেন অধ্যাপক ডাঃ মোঃ শাহ আলম তালুকদার।

 

বৃহস্পতিবার(২৬ ফেব্রুয়ারি) কালিহাতী রিপোর্টার্স ইউনিটি কার্যালয়ে ইফতার ও দোয়া মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খ্যাতিমান শিশু চিকিৎসা বিশেষজ্ঞ ‘ ড্যাবনেতা জিয়াউর রহমান ফাউন্ডেশনের আজীবন সদস্য অধ্যাপক ডাক্তার মোঃ শাহ আলম তালুকদার।

 

ইফতার ও দোয়া মাহফিলে বাংলাদেশসহ বিশ্বের সকল মুসলমানদের কল্যাণসহ সাবেক প্রধানমন্ত্রী প্রয়াত দেশনেত্রী বেগম খালেদা জিয়াসহ মৃত সকল মুসলমান নরনারীর রুহের মাগফেরাত কামনা করা হয়।

 

ইফতারের আগমুহূর্তে সংক্ষিপ্ত বক্তব্যে ডাক্তার শাহ আলম তালুকদার সিয়াম সাধনার মাস পবিত্র রমজানের তাৎপর্য তুলে ধরেন। তিনি বলেন, রমজান মাস রহমত বরকত ও মুক্তির মাস ।মহিমান্বিত রমজানে সকলকে রমজানের পবিত্রতা রক্ষা করার আহবান জানান।

 

কালিহাতী রিপোর্টার্স ইউনিটির সভাপতি মনিরুজ্জামান মতিনের সভাপতিত্বে ওই ইফতার ও দোয়া মাহফিলে বক্তব্য রাখেন, কালিহাতী প্রেসক্লাবের আহবায়ক,রশিদ আহাম্মদ আব্বাসী, কালিহাতী প্রেসক্লাবের সাবেক সভাপতি দুলাল হোসেন রানা কালিহাতী প্রেসক্লাবের যুগ্ন আহ্বায়ক ও রিপোটার্স ইউনিটির সহসভাপতি মোঃ আনিসুর রহমান শেলী , কালিহাতী প্রেসক্লাবের সাবেক সাধারন সম্পাদক যুগ্ন আহ্বায়ক দাস পবিত্র কালিহাতী রিপোর্টার্স ইউনিটির সহ সভাপতি সুমন চন্দ্র ঘোষ, ,সাধারন সম্পাদক মনির হোসেন। এসময় আরো উপস্থিত ছিলেন, ,কালিহাতী প্রেসক্লাবের সাবেক সাধারন সম্পাদক কামরুল হাসান,কালিহাতী প্রেসক্লাবের সিনিয়র সাংবাদিক শরিফুল ইসলাম সাংবাদিক মিজানুর রহমান,সাইদুর রহমান সমীর, ফরিদ আহমেদ, এনায়েত করিম, সেলিম রেজা স্বাধীন,সানিয়াত হোসেন সাদী, মোমিন হোসেন, নিহাল খান, নাহিদ খান প্রমুখ।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট