1. info@dainikgonatadanta.com : দৈনিক গণতদন্ত :
March 19, 2026, 5:43 am
Title :
ভিজিএফ কার্ড বিতরণ নিয়ে ইউপি সদস্যকে মারধরের অভিযোগ ইউনিয়ন বিএনপির সভাপতির বিরুদ্ধে মহিলা ভাইস চেয়ারম্যান পদে প্রার্থীতা ঘোষণা দিলেন লাবনী সিদ্দিকী  মির্জাপুরে নিখোঁজের তিন দিন পর মিলল যুবদল নেতা ইউসুফের মরদেহ: কুমিল্লার মুরাদনগরে দেশনেত্রী খালেদা জিয়া ও জিয়াউর রহমান-এর আত্মার মাগফেরাত কামনায় শ্রীকাইল সরকারি কলেজে ইফতার মাহফিল ।  লালমনিরহাটে বড়ুয়া খাল পুনঃখননের শুভ উদ্বোধন করেন আসাদুল হাবিব দুলু এমপি ‎ কানাইয়া পশ্চিমপাড়া জামে মসজিদে দোয়া ও ইফতার মাহফিল  পৌর কাউন্সিলর কল্যাণ পরিষদ গঠনের লক্ষ্যে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত পটুয়াখালীর কলাপাড়ায় কালবৈশাখী ঝড়ের তাণ্ডবে বিধ্বস্ত শতাধিক ঘরবাড়ি । উপজেলা সেচ্ছাসেবকলীগের সভাপতি জুয়েল গ্রেফতার অনিয়ম স্বেচ্ছাচারিতা ও দূর্নীতির আখড়া কালিহাতী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ! 

কালিহাতীতে সিদ্দিকী পরিবারের দুই ভাই ও সাবেক মন্ত্রী শাজাহান সিরাজের মেয়েসহ ১০ প্রার্থীর মনোনয়নপত্র দাখিল

Reporter Name
  • Update Time : Saturday, December 9, 2023,
  • 254 Time View

 

প্রতিনিধি,টাঙ্গাইল:
আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে টাঙ্গাইল-৪ কালিহাতী আসনে সিদ্দিকী পরিবারের দুই ভাই ও সাবেক মন্ত্রী শাজাহান সিরাজের মেয়েসহ মোট ১০ জন প্রার্থী তাদের মনোনয়নপত্র দাখিল করেছেন।
বৃহস্পতিবার (৩০ নভেম্বর) সকাল ১০ টা থেকে বিকাল ৪ টা পর্যন্ত মনোনয়নপত্র দাখিলের শেষ দিনে টাঙ্গাইল জেলা প্রশাসক ও রিটার্নিং অফিসার মোঃ কায়সারুল ইসলামের নিকট ২জন এবং উপজেলা নির্বাহী অফিসার ও সহকারী রিটার্নিং অফিসার শাহাদাত হুসেইনের নিকট ৮ জন প্রার্থী তাদের মনোনয়নপত্র দাখিল করেন।
কালিহাতী উপজেলা নির্বাহী অফিসার ও সহকারী রিটার্নিং অফিসার শাহাদাত হুসেইন জানান, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে এই আসনে মোট ১০ জন সংসদ সদস্য পদ প্রার্থী তাদের মনোনয়নপত্র দাখিল করেছেনঃ। এর মধ্যে কালিহাতীতে জমা দিয়েছেন ৮ জন এবং টাঙ্গাইলে দিয়েছেন ২ জন।
তারা হলেন- লিয়াকত আলী (জাতীয় পার্টি, জাপা), মোজহারুল ইসলাম তালুকদার (আ’লীগ), মোন্তাজ আলী (জাকের পার্টি), আব্দুল লতিফ সিদ্দিকী (সতন্ত্র), মুরাদ সিদ্দিকী (সতন্ত্র), সারওয়াত সিরাজ (সতন্ত্র), শহিদুল ইসলাম (তৃণমূল বিএনপি), শুকুর মামুদ (বাংলাদেশ সুপ্রীম পার্টি), সাদেক সিদ্দিকী (জাতীয় পার্টি, জেপি) ও ড. এস এম আবু মোস্তফা (জাসদ)।
উল্লেখ্য, এই আসনে মোট ভোটার সংখ্যা ৩ লাখ ৫৪ হাজার ৫৫৬ জন। এর মধ্যে পুরুষ ভোটার ১ লাখ ৭৮ হাজার ৮৯২ জন, মহিলা ভোটার ১ লাখ ৭৫ হাজার ৬৬২ জন এবং তৃতীয় লিঙ্গের ভোটার রয়েছেন ২ জন। এছাড়াও মোট ভোট কেন্দ্র রয়েছে ১১৩ টি।
এছাড়াও প্রার্থীদের মনোনয়নপত্র বাছাইয়ের তারিখ ২ ডিসেম্বর, প্রার্থীতা প্রত্যাহারের শেষ তারিখ ১৭ ডিসেম্বর, প্রতীক বরাদ্দ আগামী ১৮ ডিসেম্বর এবং ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে আগামী ৭ জানুয়ারি।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2019 LatestNews
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট