1. info@dainikgonatadanta.com : দৈনিক গণতদন্ত :
মঙ্গলবার, ০৩ ফেব্রুয়ারী ২০২৬, ১০:৫৬ অপরাহ্ন
বিজ্ঞাপন:
জরুরী নিয়োগ চলছে, দেশের প্রতিটি বিভাগীয় প্রতিনিধি, জেলা,উপজেলা, স্টাফ রিপোর্টার, বিশেষ প্রতিনিধি, ভ্রাম্যমাণ প্রতিনিধি, ক্যাম্পাস ও বিজ্ঞাপন প্রতিনিধি বা সাংবাদিক নিয়োগ চলছে।

কালিহাতীতে সেচ পাম্প চালক আবুল হোসেনের খুনিদের বিচার দাবিতে মানববন্ধন

রিপোর্টারের নাম :
  • প্রকাশিত: মঙ্গলবার, ২ মে, ২০২৩
  • ২৫২ বার পড়া হয়েছে

মোঃ মিজানুর রহমান শামীম কালিহাতী টাংগাইল প্রতিনিধিঃ

 

টাঙ্গাইলের কালিহাতীতে সেচ পাম্প চালক আবুল হোসেন গাজী (৫৬) হত্যাকারীদের বিচারের দাবিতে মানববন্ধন হয়েছে।

 

মঙ্গলবার সকাল ১১ টায় উপজেলার পালিমা বাসস্ট্যান্ডে গ্রামবাসীর উদ্যোগে এ মানববন্ধন হয়।

 

মানববন্ধনে বক্তব্য রাখেন- নারান্দিয়া ইউনিয়নের চেয়ারম্যান মাসুদ তালুকদার, উপজেলা কৃষক লীগের সভাপতি ইকবাল হোসেন রিন্টু,নারান্দিয়া ইউপি সদস্য আতিকুর রহমান, নারান্দিয়া ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি জয়নাল আবেদীন জনি, নিহতের ছেলে সালমান ও মেয়ে নার্গিস আক্তার।

 

নিহত আবুল হোসেনের ছেলে সালমান ও মেয়ে নার্গিস আক্তার বলেন, জমিসংক্রান্ত বিরোধে আসামি করিম,মকবুল,শরিফ,মনির, আশরাফ, সামছুল, শাহ আলম সংঘবদ্ধ হয়ে

নৃশংসভাবে রাতে তার বাবা সেচ পাম্প চালক আবুল হোসেন গাজীকে হাত-পা বেঁধে বিষ খাইয়ে নৃশংসভাবে হত্যা করে । এঘটনায় নিহতের স্ত্রী মনোয়ারা বেগম বাদী হয়ে কালিহাতী থানায় মামলা দায়ের করেছেন।

 

মানববন্ধনে বক্তারা বলেন গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-১৪, আসামী মকবুল হোসেন, শরিফ ও মনিরকে সোমবার রাত ৩ টার দিকে গাজীপুর বোর্ড বাজার থেকে গ্রেফতার করেছেন। অপর দিকে ২৭ এপ্রিল আশরাফকে পুলিশ গ্রেফতার করেছেন।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট