1. info@dainikgonatadanta.com : দৈনিক গণতদন্ত :
March 18, 2026, 9:42 pm
Title :
ভিজিএফ কার্ড বিতরণ নিয়ে ইউপি সদস্যকে মারধরের অভিযোগ ইউনিয়ন বিএনপির সভাপতির বিরুদ্ধে মহিলা ভাইস চেয়ারম্যান পদে প্রার্থীতা ঘোষণা দিলেন লাবনী সিদ্দিকী  মির্জাপুরে নিখোঁজের তিন দিন পর মিলল যুবদল নেতা ইউসুফের মরদেহ: কুমিল্লার মুরাদনগরে দেশনেত্রী খালেদা জিয়া ও জিয়াউর রহমান-এর আত্মার মাগফেরাত কামনায় শ্রীকাইল সরকারি কলেজে ইফতার মাহফিল ।  লালমনিরহাটে বড়ুয়া খাল পুনঃখননের শুভ উদ্বোধন করেন আসাদুল হাবিব দুলু এমপি ‎ কানাইয়া পশ্চিমপাড়া জামে মসজিদে দোয়া ও ইফতার মাহফিল  পৌর কাউন্সিলর কল্যাণ পরিষদ গঠনের লক্ষ্যে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত পটুয়াখালীর কলাপাড়ায় কালবৈশাখী ঝড়ের তাণ্ডবে বিধ্বস্ত শতাধিক ঘরবাড়ি । উপজেলা সেচ্ছাসেবকলীগের সভাপতি জুয়েল গ্রেফতার অনিয়ম স্বেচ্ছাচারিতা ও দূর্নীতির আখড়া কালিহাতী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ! 

কালিহাতীর মানুষকে বিক্ষুব্ধ করবেন না- বেনজির টিটো

Reporter Name
  • Update Time : Saturday, November 15, 2025,
  • 475 Time View

 

মোঃ আনিসুর রহমান শেলী

টাঙ্গাইলের কালিহাতী উপজেলার সল্লা ইউনিয়ন বিএনপির উদ্যোগে বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৫ নভেম্বর) বিকেলে সল্লা বাজার বয়েল মাঠে এ সভা হয়।

সভায় ইউনিয়ন বিএনপির সভাপতি শামীম আল মামুন প্রামাণিকের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক আমিনুল হক সঞ্চালনায় স্থানীয় নেতাকর্মীরা স্বতঃস্ফূর্তভাবে অংশ নেন।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা বিভাগীয় কেন্দ্রীয় কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক বেনজির আহমেদ টিটো।

বক্তৃতায় তিনি বলেন,

কালিহাতীর মানুষ বিশ্বাস করে আমরা আন্দোলন করেছি, সংগ্রাম করেছি একটি গণতান্ত্রিক বাংলাদেশ গড়ার জন্য। কালিহাতীকে সুশৃঙ্খল রাখতে আমি আপ্রাণ চেষ্টা করেছি।

নাম উল্লেখ না করেই সাবেক মন্ত্রী আবদুল লতিফ সিদ্দিকী ও কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি বঙ্গবীর কাদের সিদ্দিকীকে উদ্দেশ্য করে তিনি আরও বলেন,

কালকে দেখলাম আমাদের চাচা জেলখানা থেকে বের হয়েছেন, কালিহাতীতে এসে নতুন নতুন স্লোগান দিচ্ছেন। বলছেন-৫ তারিখে শেখ হাসিনার পতন ঘটেছে। কালিহাতীতে তো এমন কোনো ঘটনা ঘটেনি। আপনাদের প্রতি সম্মান রেখে বলছি, আপনারা সিনিয়র মানুষ, মুরুব্বি-কালিহাতীতে এমন কিছু করবেন না, এমন কোনো সুযোগ নেওয়ার চেষ্টা করবেন না যাতে কালিহাতীর মানুষ বিক্ষুব্ধ হয়।”

তিনি আরও বলেন,

নেতাকর্মীদের যেখানে লাগাম টেনে ধরা দরকার, সেখানে আমি লাগাম ধরে রেখেছি। জনগণকে ঐক্যবদ্ধ করেছি। কালিহাতীর রাজনীতি আমি পুলিশের হাতে তুলে দিইনি-জনগণের কাছেই দিয়ে রেখেছি।

সভায় আরও বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সভাপতি নজরুল ইসলাম শোভা, সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম ভিপি রফিক , কালিহাতী বিএনপির সহ সভাপতি মজনু মিয়া সহসভাপতি মোঃ জিন্নাহ মিয়া যুগ্ন সাধারন সম্পাদক জসিম খাঁন গোহালিয়াবাড়ী বিএনপির সভাপতি আঃ মজিদ যুবদলের সদস্য সচিব হাসমত আলী রেজাসহ অন্যান্য নেতারা।

সভায় উপজেলা ও ইউনিয়ন বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দলসহ সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, বিএনপির কেন্দ্র ঘোষিত সম্ভাব্য প্রার্থী ঘোষণা হওয়ার পর থেকেই মনোনয়ন বঞ্চিত বেনজির আহমেদ টিটোকে ঘিরে কালিহাতীতে নেতাকর্মীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে মোটরসাইকেল শোডাউন ও ধারাবাহিক বর্ধিত সভা চলছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2019 LatestNews
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট