:মোঃ আনিসুর রহমান শেলী :
আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে টাঙ্গাইল-৪ (কালিহাতী) আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর মনোনয়ন প্রত্যাশী অধ্যাপক ডা. মো. শাহআলম তালুকদার
শুক্রবার (১৭ অক্টোবর) বিকেলে নাগবাড়ী ইউনিয়নে রতনগন্জ ও গান্ধিনা বাজারে বিভিন্ন এলাকায় নেতা-কর্মীদের সঙ্গে নিয়ে ব্যাপক গণসংযোগ ও বিএনপির ঘোষিত ৩১ দফা কর্মসূচির লিফলেট বিতরণ করে ৩১ দফার গুরুত্ব সম্পর্কে ধারণা দেন।
গণসংযোগের সময় তিনি রতন্জগন্জ বাজার এবং গান্ধিনা বাজারে দোকানপাট, ঘরবাড়ি ও পথচারীদের হাতে লিফলেট তুলে দেন এবং বিএনপির রাজনৈতিক অঙ্গীকার সম্পর্কে সাধারণ মানুষের সঙ্গে মতবিনিময় করেন। এ সময় বিএনপির সাবেক যুগ্ন সম্পাদক মোহর আলী চেয়ারম্যান নাগবাড়ী ইউনিয়নের সাবেক সাধারন সম্পাদক আশরাফ হোসেন চেয়ারম্যান যুবদলের সাবেক যুগ্ন আহবায়ক রফিকুল ইসলাম রফিক, যুবদল নেতা ফিরোজ হোসেন ,বায়েজিদ হোসেন .বকুল মিয়া নাগবাড়ী ইউনিয়ন যুবদলের আইকন নেতা ফারুক , ছাত্রদলের সাবেক সভাপতি রাশেদুল ইসলাম রতন স্বেছাসেবক দলের সাবেক নেতা শহীদুল ইসলাম ' রাজা সহ স্থানীয় বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের অসংখ্য নেতা-কর্মী উপস্থিত ছিলেন।অধ্যাপক ডাঃ শাহআলম তালুকদার বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক জিয়ার নীতি আদর্শ সবাই ধারন করতে বলেন এবং ধাঁনের শীর্ষে ভোট দেখয়ার আহবায়ন করেন এবং দেশমাতা খালেদা জিয়ার সুস্হতা কামনা করেন