1. info@dainikgonatadanta.com : দৈনিক গণতদন্ত :
March 24, 2026, 8:24 pm
Title :
রূপসায় স্ত্রীকে কটুক্তির প্রতিবাদ করায় সন্ত্রাসী কর্তৃক স্বামী-দেবর সহ ৪ জনকে কুপিয়ে জখম। গজারিয়ায় ভাড়া বাসা থেকে গৃহবধূর মরদেহ উদ্ধার লালমনিরহাট ও কুড়িগ্রাম জেলায় শিল্পায়নের সম্ভাবনা নিয়ে আলোচনা সভা অনুষ্ঠিত জনগনের সুবিদার্থে বিনামুল্যে ওয়াইফাই সুবিদা করে দেওয়া হয়েছে – ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী   জিয়াউর রহমান ৭৪এ দুর্ভিক্ষ থেকে সমৃদ্ধ অর্থনীতি দেশ গড়ে তুলেছিলেন—–মুক্তিযোদ্ধা মন্ত্রী আযম রূপসায় কাজদিয়া সরকারি উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত।  জনগণকে ভালো রাখা বিএনপির কমিটমেন্ট:— ফকির মাহবুব আনাম স্বপন মহান মুক্তিযুদ্ধের মাধ্যমে আমাদের বাংলাদেশ— আহমেদ আজম খান। টাঙ্গাইলে একদিন আগেই ৪০ পরিবারের ঈদ উদযাপন গজারিয়ায় অবৈধ চুনা কারখানা শুরুর আগেই উচ্ছেদ.

কালিয়াকৈরে বাড়ি থেকে ডেকে নিয়ে যুবককে পিটিয়ে হত্যা

Reporter Name
  • Update Time : Sunday, March 26, 2023,
  • 241 Time View

 

স্টাফ রিপোর্টার:

গাজীপুরের কালিয়াকৈরে মাটি ভরাটের কথা বলে বাড়ি থেকে ডেকে নিয়ে এক ব্যবসায়ীকে প্রকাশ্যে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে।

শনিবার (২৫ মার্চ) সকালে এ ঘটনায় নিহতের স্ত্রী বাদী হয়ে থানায় মামলা দায়ের করেছেন। এর আগে শুক্রবার (২৪ মার্চ) বিকেলে উপজেলার আড়াইগঞ্জ বাজারে এ ঘটনা ঘটে। তবে ঘটনাটি ধামাচাপা দিতে হামলাকারীরা সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ‘গণপিটুনি’ বলে চালানোর চেষ্টা করছে বলে অভিযোগ করেছেন নিহতের পরিবার।

নিহত ব্যক্তি হলেন কালিয়াকৈর উপজেলার টেকিবাড়ি চাঁনপুর এলাকার ওয়াজ উদ্দিনের ছেলে মিজানুর রহমান (২৭)।

পুলিশ ও নিহতের পরিবার সূত্রে জানা যায়, উপজেলার টেকিবাড়ি চাঁনপুর এলাকার মাটি ব্যবসায়ী মিজানুরকে শুক্রবার বিকেলে মুঠোফোনে জানানো হয়, একটি জায়গায় মাটি ভরাট করা হবে আপনি আসেন। সেই ফোন পাওয়ার কিছুক্ষণ পর টালাবহ গ্রামের বাসিন্দা নূরুল ইসলাম তাকে বাড়ি থেকে ডেকে নিয়ে যায়। পরে আড়াইগঞ্জ বাজারে গেলে আনোয়ার হোসেনসহ ১৫ থেকে ১৬ জন তাকে এলোপাথাড়ি মারধর করতে থাকে। একপর্যায়ে সে জ্ঞান হারালে হামলাকারীরা তাকে ফেলে পালিয়ে যায়। খবর পেয়ে আশপাশের লোকজন ও স্বজনরা তাকে উদ্ধার করে সাভারের এনাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এদিকে ঘটনাটি ভিন্ন খাতে প্রবাহিত করতে হামলাকারীরা মিজানুরের শরীরের ওপর খেলনা পিস্তল ও পাশে রাম দা রেখে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে প্রচার করে, আড়াইগঞ্জ বাজারে গণধোলাই দিয়ে সন্ত্রাসীর হাত-পা ভেঙে দিয়েছে এলাকাবাসী।

নিহতের স্ত্রী অন্তরা বেগম বলেন, ‘আমার স্বামী বাসায় ছিল। এ সময় নুরুল ইসলাম এসে বললো মাটি ভরাট করতে হবে চলেন। এরপর বাসা থেকে বাজারে নিয়ে সবাই মিলে একসঙ্গে পিটাইছে’।

কালিয়াকৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আকবর আলী খান জানান, শনিবার সকালে এ ঘটনায় থানায় একটি হত্যা মামলা দায়ের করা হয়েছে। আসামিদের গ্রেফতারের অভিযান চালছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2019 LatestNews
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট