1. info@dainikgonatadanta.com : দৈনিক গণতদন্ত :
March 20, 2026, 2:55 am
Title :
গজারিয়ায় অবৈধ চুনা কারখানা শুরুর আগেই উচ্ছেদ. রূপসা উপজেলা পরিষদ চেয়ারম্যান প্রার্থী আতাউর রহমান রুনু-র ঈদ উপহার পেলেন ৩৫০ জন।  সালথায় ১ মন পেঁয়াজে মিলছে না ১ কেজি ইলিশ রূপসায় জামায়াতে ইসলামীর উদ্যোগে ৯০ পরিবারের মাঝে ঈদ উপহার বিতরণ।  ভিজিএফ কার্ড বিতরণ নিয়ে ইউপি সদস্যকে মারধরের অভিযোগ ইউনিয়ন বিএনপির সভাপতির বিরুদ্ধে মহিলা ভাইস চেয়ারম্যান পদে প্রার্থীতা ঘোষণা দিলেন লাবনী সিদ্দিকী  মির্জাপুরে নিখোঁজের তিন দিন পর মিলল যুবদল নেতা ইউসুফের মরদেহ: কুমিল্লার মুরাদনগরে দেশনেত্রী খালেদা জিয়া ও জিয়াউর রহমান-এর আত্মার মাগফেরাত কামনায় শ্রীকাইল সরকারি কলেজে ইফতার মাহফিল ।  লালমনিরহাটে বড়ুয়া খাল পুনঃখননের শুভ উদ্বোধন করেন আসাদুল হাবিব দুলু এমপি ‎ কানাইয়া পশ্চিমপাড়া জামে মসজিদে দোয়া ও ইফতার মাহফিল 

কালিয়ায় ঘের দখলকে কেন্দ্র করে কৃষক খুন

Reporter Name
  • Update Time : Sunday, February 4, 2024,
  • 367 Time View

 

পুকল কুমার ঘোষ,

স্টাফ রিপোর্টারঃ

নড়াইলের কালিয়ায় মাছের ঘের দখলকে কেন্দ্র করে প্রতিপক্ষের ধারলো অস্ত্রের আঘাতে ইসরাফিল মোল্যা (৫০) নামের এক কৃষক নিহত হয়েছেন। রোববার (০৪ ফেব্রæয়ারী) সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার চাচুড়ী ইউনিয়নের কৃষ্ণপুর গ্রামে এ ঘটনা ঘটে। নিহত ইসরাফিল মোল্যা ওই গ্রামের মৃত হক মিয়ার ছেলে। এ হত্যার ঘটনায় ওই এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছে।

পুলিশ ও স্থানীয়রা জানান,কালিয়া উপজেলার চাঁচুড়ী ইউনিয়নের চাঁচুড়ী বিলের একটি মাছের ঘেরের দখল নেয়াকে কেন্দ্র করে গত এক বছর যাবত কৃষ্ণপুর গ্রামের গোলাম মস্তফা ওরফে নফু মোল্যা গ্রুপ ও শিবলী নোমান প্রিন্স ফকিরের গ্রুপের মধ্যে বিরোধ চলে আসছিল। গত একবছর ধরে এবিষয়ে একাধিক হামলা-পাল্টা হামলার ঘটনা ঘটেছে। তা নিয়ে কমপক্ষে উভয় পক্ষের ৪ টি মামলা চলমান। নফু মোল্যার দখলে থাকা মাছের ঘেরটি রোববার সকাল সাড়ে ১০ টার দিকে প্রিন্স ফকিরের নেতৃত্বে ২৫/৩০ জনের একদল লোক দেশীয় অস্ত্রে সজ্জিত হয়ে ঘেরটি কোন বাধা ছাড়াই দখল করে নেয়। পরে তারা ফিরে আসার পথে নফু মোল্যার সমর্থক ইস্রফিলকে রাস্তার ওপর পেয়ে কুপিয়ে গুরুতর আহত করে। স্বজনরা তাকে মুমূর্ষু অবস্থায় উদ্ধার করে নড়াইল আধুনিক সদর হাসপাতালে ভর্তি করে। পরে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। ঘটনার পরই প্রিন্স ফকির ও তার সমর্থকরা গ্রাম ছেড়ে পালিয়ে গেছে। ওই গ্রামসহ আশপাশের এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছে ।

কালিয়া থানার ওসি খন্দকার শামীম উদ্দিন গনতদন্তকে বলেন,‘মরদেহ ময়নাতদন্তের জন্য নড়াইল সদর হাসপাতালের মর্গে রয়েছে। ওই গ্রামে অতিরিক্ত পুলিশ মোতায়ন করা হয়েছে। হত্যার ঘটনার সঙ্গে জড়িতদের আটকের চেষ্টা অব্যাহত আছে। বর্তমান পরিস্থিতি শান্ত আছে।

 

 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2019 LatestNews
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট