1. info@dainikgonatadanta.com : দৈনিক গণতদন্ত :
March 19, 2026, 7:47 am
Title :
ভিজিএফ কার্ড বিতরণ নিয়ে ইউপি সদস্যকে মারধরের অভিযোগ ইউনিয়ন বিএনপির সভাপতির বিরুদ্ধে মহিলা ভাইস চেয়ারম্যান পদে প্রার্থীতা ঘোষণা দিলেন লাবনী সিদ্দিকী  মির্জাপুরে নিখোঁজের তিন দিন পর মিলল যুবদল নেতা ইউসুফের মরদেহ: কুমিল্লার মুরাদনগরে দেশনেত্রী খালেদা জিয়া ও জিয়াউর রহমান-এর আত্মার মাগফেরাত কামনায় শ্রীকাইল সরকারি কলেজে ইফতার মাহফিল ।  লালমনিরহাটে বড়ুয়া খাল পুনঃখননের শুভ উদ্বোধন করেন আসাদুল হাবিব দুলু এমপি ‎ কানাইয়া পশ্চিমপাড়া জামে মসজিদে দোয়া ও ইফতার মাহফিল  পৌর কাউন্সিলর কল্যাণ পরিষদ গঠনের লক্ষ্যে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত পটুয়াখালীর কলাপাড়ায় কালবৈশাখী ঝড়ের তাণ্ডবে বিধ্বস্ত শতাধিক ঘরবাড়ি । উপজেলা সেচ্ছাসেবকলীগের সভাপতি জুয়েল গ্রেফতার অনিয়ম স্বেচ্ছাচারিতা ও দূর্নীতির আখড়া কালিহাতী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ! 

কালীগঞ্জে কৃষকের ধরন্ত বেগুন ক্ষেত কেটে দিলো দূর্বৃত্তরা

Reporter Name
  • Update Time : Sunday, September 6, 2020,
  • 436 Time View

মোঃ আনোয়ার হোসেন,
ঝিনাইদহ জেলা প্রতিনিধি –
ঝিনাইদহ কালীগঞ্জের এক হতদরিদ্র কৃষকের ১০ শতক জমির ধরন্ত বেগুন ক্ষেত কেটে দিয়েছে দূর্বৃত্তরা। শনিবার রাতে কে বা কারা এই ক্ষেত কেটে দিয়েছে। ঘটনাটি ঘটেছে উপজেলার ষাইটবাড়িয়া গ্রামের মাঠে বাপ্পি মোল্লার ক্ষেতে। এতে ওই কৃষকের কমপক্ষে ৫০ হাজার টাকার ক্ষতি হয়েছে বলে দাবি করেছেন। তিনি ওই গ্রামের আনছার আলি মোল্যার ছেলে।
কৃষক বাপ্পি মোল্লা জানান, মাঠে তার মাত্র ১০ শতক জমি রয়েছে। অন্যের বাড়িতে কাজের পাশাপাশি নিজ জমিতে চাষাবাদ করে তার সংসার চলে। কয়েকমাস আগে একটি এনজিও থেকে ঋণ নিয়ে শসার আবাদ করেছিলেন তিনি। বৃষ্টির কারণে শষা গাছ মরে যায়। পুনরায় প্রতিবেশীর কাছ থেকে টাকা ধার করে ওই জমিতে বেগুনের আবাদ করেছিলেন তিনি। আর কয়েকদিন পরই গাছে বেগুন ধরা শুরু করতো। রোববার সকালে নিজের জমির বেগুন গাছ কাটা দেখেন কিনি। ‘আমার শত্রæ কারা ? আর যারা এটা করেছে তাদেরই বা কি লাভ ?। এখন কি করে সারাবছর সংসার চালাবো আর কি করেই বা এনজিওর টাকাসহ ধারদেনা পরিশোধ করবো এ কথা বলতে বলতে কান্নায় ভেঙে পড়েন কৃষক বাপ্পি।
এ ব্যাপারে কালীগঞ্জ থানার ওসি মাহাফুজুর রহমান মিয়া বলেন, বাপ্পি মোল্লার বেগুন ক্ষেত কেটে দেয়ার খবর পেয়ে ঘটনাস্থলে এলাকার পুলিশ পাঠিয়েছিলাম। ওই কৃষক থানায় অভিযোগ দিলে তদন্তপূর্বক ব্যবস্থা নেয়া হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2019 LatestNews
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট