1. info@dainikgonatadanta.com : দৈনিক গণতদন্ত :
March 19, 2026, 2:12 am
Title :
ভিজিএফ কার্ড বিতরণ নিয়ে ইউপি সদস্যকে মারধরের অভিযোগ ইউনিয়ন বিএনপির সভাপতির বিরুদ্ধে মহিলা ভাইস চেয়ারম্যান পদে প্রার্থীতা ঘোষণা দিলেন লাবনী সিদ্দিকী  মির্জাপুরে নিখোঁজের তিন দিন পর মিলল যুবদল নেতা ইউসুফের মরদেহ: কুমিল্লার মুরাদনগরে দেশনেত্রী খালেদা জিয়া ও জিয়াউর রহমান-এর আত্মার মাগফেরাত কামনায় শ্রীকাইল সরকারি কলেজে ইফতার মাহফিল ।  লালমনিরহাটে বড়ুয়া খাল পুনঃখননের শুভ উদ্বোধন করেন আসাদুল হাবিব দুলু এমপি ‎ কানাইয়া পশ্চিমপাড়া জামে মসজিদে দোয়া ও ইফতার মাহফিল  পৌর কাউন্সিলর কল্যাণ পরিষদ গঠনের লক্ষ্যে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত পটুয়াখালীর কলাপাড়ায় কালবৈশাখী ঝড়ের তাণ্ডবে বিধ্বস্ত শতাধিক ঘরবাড়ি । উপজেলা সেচ্ছাসেবকলীগের সভাপতি জুয়েল গ্রেফতার অনিয়ম স্বেচ্ছাচারিতা ও দূর্নীতির আখড়া কালিহাতী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ! 

কাশিনাথপুরে ট্রাকচাপায় দেহ থেকে মাথা বিচ্ছিন্ন ভ্যানচালকের।

Reporter Name
  • Update Time : Wednesday, July 16, 2025,
  • 298 Time View

 

 

বুলবুল হাসান, সিনিয়র স্টাফ রিপোর্টার : পাবনার কাশিনাথপুরে ট্রাকের সাথে ভ্যানের সংঘর্ষে এক ভ্যান চালক নিহত হয়েছে। ঘটনা ঘটেছে আমিনপুর থানার হরিদেবপুর কাজিরহাট রোড়ে পদ্মা ক্লিনিকের সামনে। বুধবার ১৬ জুলাই সকাল ৭ টার দিকে এ দুর্ঘটনা ঘটে। নিহত মোজাম্মেল (৫৫) সিন্দুরী এলাকার মৃত আমজাদ শেখের ছেলে।

স্থানীয় এলাকাবাসী ও প্রত্যক্ষদর্শী জানান নিহত ভ্যান চালক গাড়ি চালিয়ে যাচ্ছিলেন। এ সময় বিপরীত দিক থেকে বেপরোয়া গতির ট্রাক এসে তাকে চাপা দিয়ে দ্রুত চলে যায়। দুর্ঘটনায় ট্রাকের চাকায় পিষ্ট হয়ে ভ্যান চালকের শরীর থেকে মাথা বিচ্ছিন্ন হয়ে পরে এবং ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

স্থানীয় বাসিন্দা জাহাঙ্গীর বলেন কাশিনাথপুর সড়কে প্রতিনিয়ত দুর্ঘটনায় নিহতের ঘটনা ঘটলেও বেপরোয়া গতির ট্রাকের বিরুদ্ধে প্রশাসন কোনো পদক্ষেপ গ্রহণ করছে না। কারণ এ সকল ট্রাক থেকে নিয়মিত টাকা আদায় করছে পুলিশ। উল্লেখ্য গত এক মাসে কাশিনাথপুরে অন্তত পাঁচটি
সড়ক দুর্ঘটনায় নিহতের ঘটনা ঘটেছে। বর্তমানে কাশিনাথপুরে সড়কে মৃত্যুর মিছিল কোনো ভাবেই থামছে না।

এ বিষয়ে কাশিনাথপুর পুলিশ বক্সের দায়িত্বে নিয়োজিত টি এস আই মোহা.আইনুল হোসেন বলেন ঘাতক ট্রাককে সনাক্ত করা যায়নি। ঘটনা স্থল আমিনপুর থানার অন্তর্ভুক্ত হওয়ায় বিষয় টি থানা কর্তৃপক্ষ দেখবেন।

এ বিষয়ে আমিনপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা গোলাম মোস্তফা বলেন পুলিশ ঘটনাস্থলে গিয়ে ট্রাকটি জব্দ করেছে। তবে চালক পালিয়ে গেছে। দুর্ঘটনায়
নিহতের পরিবার এ ব্যপারে মামলা করতে অনিচ্ছুক। তার পরিবার থানা থেকে লাশ নিয়ে গিয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2019 LatestNews
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট