1. info@dainikgonatadanta.com : দৈনিক গণতদন্ত :
March 20, 2026, 11:38 pm
Title :
টাঙ্গাইলে একদিন আগেই ৪০ পরিবারের ঈদ উদযাপন গজারিয়ায় অবৈধ চুনা কারখানা শুরুর আগেই উচ্ছেদ. রূপসা উপজেলা পরিষদ চেয়ারম্যান প্রার্থী আতাউর রহমান রুনু-র ঈদ উপহার পেলেন ৩৫০ জন।  সালথায় ১ মন পেঁয়াজে মিলছে না ১ কেজি ইলিশ রূপসায় জামায়াতে ইসলামীর উদ্যোগে ৯০ পরিবারের মাঝে ঈদ উপহার বিতরণ।  ভিজিএফ কার্ড বিতরণ নিয়ে ইউপি সদস্যকে মারধরের অভিযোগ ইউনিয়ন বিএনপির সভাপতির বিরুদ্ধে মহিলা ভাইস চেয়ারম্যান পদে প্রার্থীতা ঘোষণা দিলেন লাবনী সিদ্দিকী  মির্জাপুরে নিখোঁজের তিন দিন পর মিলল যুবদল নেতা ইউসুফের মরদেহ: কুমিল্লার মুরাদনগরে দেশনেত্রী খালেদা জিয়া ও জিয়াউর রহমান-এর আত্মার মাগফেরাত কামনায় শ্রীকাইল সরকারি কলেজে ইফতার মাহফিল ।  লালমনিরহাটে বড়ুয়া খাল পুনঃখননের শুভ উদ্বোধন করেন আসাদুল হাবিব দুলু এমপি ‎

কিশোরগঞ্জে গণঅধিকার পরিষদের প্রার্থী অবাঞ্ছিত ঘোষণা

Reporter Name
  • Update Time : Monday, February 2, 2026,
  • 130 Time View

 

 

সৈয়দ মহসিন | কিশোরগঞ্জ

 

কিশোরগঞ্জ-২ (পাকুন্দিয়া–কটিয়াদি) আসনে দলীয় নেতাকর্মীদের সঙ্গে অসদাচরণ, অশ্রাব্য ভাষা ব্যবহার এবং উশৃঙ্খল আচরণের অভিযোগে গণঅধিকার পরিষদের মনোনীত প্রার্থী মোঃ শফিকুল ইসলামকে অবাঞ্ছিত ঘোষণা করেছেন পাকুন্দিয়া উপজেলার দলীয় নেতাকর্মীরা।

 

সোমবার (০২ জানুয়ারি ২০২৬) বিকাল ৪টায় পাকুন্দিয়ায় আয়োজিত এক সংবাদ সম্মেলনে আনুষ্ঠানিকভাবে এ ঘোষণা দেওয়া হয়।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন জেলা শ্রমিক অধিকার পরিষদের সাধারণ সম্পাদক হাসান আহমেদ রমজান। তিনি বক্তব্যে মোঃ শফিকুল ইসলামকে একজন অযোগ্য প্রার্থী হিসেবে উল্লেখ করে বলেন, মনোনয়ন প্রদানের আগেই বিষয়টি নিয়ে একাধিকবার কেন্দ্রীয় নেতৃত্বের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তারা ব্যর্থ হন।

তিনি আরও বলেন, প্রার্থীর আচরণে দলীয় শৃঙ্খলা ভঙ্গ হয়েছে এবং এতে মাঠপর্যায়ের নেতাকর্মীরা চরমভাবে ক্ষুব্ধ ও বিব্রত।

 

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন পাকুন্দিয়া গণঅধিকার পরিষদের সাবেক আহ্বায়ক শহিদুল ইসলাম, সদস্য সচিব শহিদুল হক (সুমন), সাবেক যুগ্ম আহ্বায়ক আবু বক্কর, বাদল মিয়া, সাবেক যুব অধিকার পরিষদ সভাপতি খুকা সিদ্দিক, ছাত্র অধিকার পরিষদ সভাপতি সাদ্দাম হোসেন, সুহানুর রহমান, মোঃ কামাল মিয়া, মোঃ হানিফ, আনন্দ, স্বপন মিয়াসহ অন্যান্য নেতাকর্মীরা।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2019 LatestNews
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট