1. info@dainikgonatadanta.com : দৈনিক গণতদন্ত :
April 11, 2026, 10:02 pm
Title :
টাঙ্গাইলে অনশনকারীদের দাবির সাথে একাত্মতা প্রকাশ করে পানি পান করালেন প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু পটুয়াখালী সদর উপজেলা শিক্ষক কর্মচারী কল্যাণ সমবায় সমিতির ৬ সদস্যের কার্যনির্বাহী কমিটির  নির্বাচন সম্পন্ন।  নারীর প্রতি নির্বাচনি সংহিংসতা প্রতিরোধ নিশ্চিতকরনে পটুয়াখালীতে সভা অনুষ্ঠিত। গজারিয়ায় বীর মুক্তিযোদ্ধার ওপর হামলাকারীদের গ্রেপ্তারের দাবিতে সংবাদ সম্মেল নামযজ্ঞানুষ্ঠানে জিএম কামরুজ্জামান টুকুর জনসংযোগ ও শুভেচ্ছা বিনিময়,প্রিয় নেতাকে কাছে পেয়ে উচ্ছ্বসিত,উজ্জীবিত ও আবেগাপ্লুত হলেন উপস্থিত জনতা।  সালথায় সাবেক সেনা সদস্যের ওপর হামলার ঘটনায় মাদক কারবারি নুরু আটক কালিহাতীতে খাল খনন শুরু, জলাবদ্ধতা কমে বাড়বে কৃষি উৎপাদন শ্রীপুরে রাজাবাড়ী বাজারের ইজারা নিয়ে অপপ্রচারের অভিযোগ, থানায় জিডি বিএনপি সমর্থিত সম্ভাব্য প্রার্থী জিএম কামরুজ্জামান টুকু’র গনসংযোগেই গণজোয়ার,স্হানীয়দের ব্যপক আগ্রহ-আস্থা-ভালোবাসা প্রকাশ। আবু সাঈদ হত্যা মামলার রায় ঘোষণা ২ জনের মৃত্যুদন্ড, ৯ জনের বিভিন্ন মেয়াদে কারাদণ্ডp

কুইজ প্রতিযোগিতার বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেছে ফরহাদ ক্যাডেট একাডেমি

Reporter Name
  • Update Time : Thursday, July 31, 2025,
  • 210 Time View

হেলাল উদ্দিন বাবু
নকলা (শেরপুর) প্রতিনিধি :
পরিবেশ সংরক্ষণ এবং বৃক্ষরোপণের গুরুত্ব বিষয়ে শিক্ষার্থীদের মধ্যে সচেতনতা সৃষ্টি ও জ্ঞানের পরিসর বাড়ানোর লক্ষ্যে ফরহাদ ক্যাডেট একাডেমি, নকলা শাখার উদ্যোগে আয়োজিত কুইজ প্রতিযোগিতার বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (৩১ জুলাই) দুপুরে প্রতিষ্ঠান প্রাঙ্গণে এ পুরস্কার বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়। প্রতিযোগিতায় ফরহাদ ক্যাডেট একাডেমির প্রায় ৪০ জন শিক্ষার্থী অংশগ্রহণ করে। কুইজের প্রশ্নপত্রে ছিল পরিবেশ, জলবায়ু পরিবর্তন, বৃক্ষরোপণের উপকারিতা ও প্রকৃতি রক্ষায় মানুষের করণীয় ইত্যাদি বিষয়ে নানা প্রশ্ন।

অনুষ্ঠানে প্রতিযোগিতার বিজয়ীদের মাঝে ক্রমানুসারে প্রথম, দ্বিতীয়, তৃতীয় ও চতুর্থ স্থান অর্জন করেন—নাজমুন নাহার ইলমা, রওনক হাসান রনক, রাফিয়া হক সায়েরা এবং মোমতাহিনা সোহা। বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয় সম্মাননা স্মারক ও পাঠ্য উপকরণ।

এসময় উপস্থিত ছিলেন ফরহাদ ক্যাডেট একাডেমি, নকলা শাখার প্রধান শিক্ষক মো. আব্দুল জলিল, পরিচালক আমিনুল ইসলাম লিমন, সহকারী শিক্ষক মাহবুবুল আলম মাসুম, সহকারী শিক্ষক হাসান মিয়া এবং প্রতিষ্ঠানের অন্যান্য শিক্ষক-শিক্ষিকা, কর্মকর্তা-কর্মচারী, অভিভাবক ও শিক্ষার্থীরা।

প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, “শিক্ষার্থীদের মধ্যে পরিবেশ সংরক্ষণ বিষয়ে সচেতনতা বাড়ানো খুবই জরুরি। তারা আগামীর ভবিষ্যৎ। তাই পরিবেশবান্ধব মনোভাব গড়ে তোলা তাদের মধ্য থেকেই শুরু করতে হবে।”

পরিচালক আমিনুল ইসলাম লিমন বলেন, “শুধু পাঠ্যপুস্তকভিত্তিক শিক্ষা নয়, বাস্তব জীবনে প্রয়োজনীয় সচেতনতা ও মূল্যবোধ তৈরির লক্ষ্যেই আমরা এ ধরনের কার্যক্রম পরিচালনা করছি।”

অনুষ্ঠানটি শিক্ষার্থীদের মাঝে উৎসাহ ও উদ্দীপনার সৃষ্টি করে এবং পরিবেশ রক্ষার গুরুত্ব সম্পর্কে একটি বাস্তব উপলব্ধি গড়ে তোলে।

আয়োজকরা জানান, আগামী দিনগুলোতেও তারা এ ধরনের সচেতনতা বৃদ্ধি ও সহশিক্ষা কার্যক্রম নিয়মিতভাবে আয়োজন করে যাবেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2019 LatestNews
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট