1. info@dainikgonatadanta.com : দৈনিক গণতদন্ত :
March 18, 2026, 9:42 pm
Title :
ভিজিএফ কার্ড বিতরণ নিয়ে ইউপি সদস্যকে মারধরের অভিযোগ ইউনিয়ন বিএনপির সভাপতির বিরুদ্ধে মহিলা ভাইস চেয়ারম্যান পদে প্রার্থীতা ঘোষণা দিলেন লাবনী সিদ্দিকী  মির্জাপুরে নিখোঁজের তিন দিন পর মিলল যুবদল নেতা ইউসুফের মরদেহ: কুমিল্লার মুরাদনগরে দেশনেত্রী খালেদা জিয়া ও জিয়াউর রহমান-এর আত্মার মাগফেরাত কামনায় শ্রীকাইল সরকারি কলেজে ইফতার মাহফিল ।  লালমনিরহাটে বড়ুয়া খাল পুনঃখননের শুভ উদ্বোধন করেন আসাদুল হাবিব দুলু এমপি ‎ কানাইয়া পশ্চিমপাড়া জামে মসজিদে দোয়া ও ইফতার মাহফিল  পৌর কাউন্সিলর কল্যাণ পরিষদ গঠনের লক্ষ্যে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত পটুয়াখালীর কলাপাড়ায় কালবৈশাখী ঝড়ের তাণ্ডবে বিধ্বস্ত শতাধিক ঘরবাড়ি । উপজেলা সেচ্ছাসেবকলীগের সভাপতি জুয়েল গ্রেফতার অনিয়ম স্বেচ্ছাচারিতা ও দূর্নীতির আখড়া কালিহাতী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ! 

কুড়িগ্রামে উপজেলা আওয়ামী লীগের সভাপতি গ্রেপ্তার 

Reporter Name
  • Update Time : Tuesday, November 5, 2024,
  • 550 Time View

 

মোঃ সোহেল রানা,চিলমারী (কুড়িগ্রাম) প্রতিনিধিঃ

কুড়িগ্রাম জেলার চিলমারীতে উপজেলা আওয়ামী লীগের সভাপতি অধ্যক্ষ জাকির হোসেনকে গ্রেপ্তার করেছেন পুলিশের গোয়েন্দা বিভাগ (ডিবি)। আজ সোমবার (৪ নভেম্বর) দুপুরের দিকে উপজেলার থানাহাট বাজারের ওষুধের দোকান থেকে তাকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছে ডিবি পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) কামাল হোসেন। অধ্যক্ষ জাকির হোসেন, উপজেলার থানাহাট ইউনিয়নের ৮নং ওয়ার্ডের সবুজপাড়া গ্রামের বাসিন্দা ও গোলাম হাবিব মহিলা ডিগ্রি কলেজের অধ্যক্ষের দায়িত্বে রয়েছেন। তাকে কুড়িগ্রাম সদর থানার একটি হত্যা মামলায় গ্রেফতার করা হয়েছে বলে জানিয়েছে ডিবি পুলিশ। বৈষম্যবিরোধী ছাত্র-জনতা আন্দোলনে গত ৪ আগস্ট কুড়িগ্রাম শহরের শাপলা চত্বর এলাকায়, আওয়ামী লীগ ও এর অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের সঙ্গে আন্দোলনকারীদের সংঘর্ষ হয়। এতে মাথায় আঘাত পান আশিকুর রহমান নামে এক শিক্ষার্থী। পরে চিকিৎসাধীন অবস্থায় ঢাকার একটি হাসপাতালে তার মৃত্যু হয়েছে। এ ঘটনায় গত ১০ অক্টোবর রুহুল আমিন নামে এক শিক্ষার্থী বাদী হয়ে ১০৪ জনের নাম উল্লেখ করে অজ্ঞাত আরও ৫০০ থেকে ৬০০ জনকে আসামি করে সদর থানায় মামলা করেন। তবে অধ্যক্ষ জাকির হোসেন এই মামলার এজাহারভুক্ত আসামি নন বলে জানা গেছে। ডিবি’র ওসি কামাল হোসেন বলেন, বৈষম্যবিরোধী ছাত্র-জনতা আন্দোলনে এক শিক্ষার্থী নিহত হওয়ার ঘটনায়, কুড়িগ্রাম সদর থানায় দায়ের হওয়া হত্যা মামলায় অধ্যক্ষ জাকির হোসেনকে গ্রেফতার করা হয়েছে। তাকে এখন সদর থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে বলে জানান ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2019 LatestNews
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট