
মোঃ রেজাউল করিম (ব্যুরো চীফ কুমিল্লা )
কুমিল্লা নগরীর কালিয়াজুরী পাক্কার মাথা সংলগ্ন হাতে খড়ি পাঠশালার দ্বোতলাতে মা, মেয়ে খুন হয়েছে।
৮ ই সেপ্টেম্বর রাত ১১ টায় কুমিল্লা নগরীর কালিয়াজুরী পাক্কার মাথা সংলগ্ন হাতে খড়ি পাঠশালার ২য় তলা তে মরহুম পেশকার নুরুল ইসলামের ছোট ছেলে ঢাকা থেকে বাসায় ফিরে মা ও তার বোন কুমিল্লা বিশ্ব বিদ্যালয়ের শিক্ষার্থী রিংকি (২৪) এর মরাদেহ দেখতে পান,এসময় তিনি হাউ মাউ করে চিৎকার দিয়ে উঠেন,তার চিৎকারের সোরগোল ছড়িয়ে পড়লে স্থানীয় প্রতিবেশীরা দৌড়ে আসেন।পুলিশ কে ঘটনাটি অবহিত করা হলে কুমিল্লা জেলা পুলিশ সুপার মোঃনাজির আহমেদ খান,ভারপ্রাপ্ত কর্মকর্তা মহিনুল ইসলাম ঘটনার স্থলে এসে পরিদর্শন করেন। সকালে কোতয়ালী মডেল থানার এসআই শাখাওয়াত হোসেন লাশ ময়নাতদন্তের জন্য পুলিশ কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়,এবিষয়ে লাশের পক্ষ আল আমিন নামে একজন বাদী হয়ে মামলার প্রস্তুতি নিয়েছেন,মামলা লেখার পূর্ব পর্যন্ত লাশ থানায় আর কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে পড়ে থাকে। স্থানীয় সূত্রে জানা যায় মরহুম নুরুল ইসলাম পেশকারের বাড়ী ১৬ নং ওয়ার্ডের বাসিন্দা, কালিয়াজুরী পাক্কার মাথা সংলগ্ন হাতে খড়ি পাঠশালার দ্বোতলা তে ভাড়া বাসায় থাকতেন,নিহত মায়ের নাম ফাতেম ৫৫ বছর,মেযে রিংকি ২৪ বছর,বড় ভাই রাসেল মিয়া,ছোট ছেলে আলআমিন।এ বিষয়ে আল আমিন জানান মামলা হবে,আমাদের শত্রু আছে, তবে খুন রাতে হয়নি দিনে হতে পারে, মায়ের সাথে আমার দিনের সকাল ৯ টায় ফোনে কথা হয়।