1. info@dainikgonatadanta.com : দৈনিক গণতদন্ত :
April 4, 2026, 4:32 pm
Title :
টাঙ্গাইলের গোপালপুরে ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত ব্যক্তির মৃত্যু কালিহাতিতে নূরূজ্জামান মিন্টুর স্বরনে শোকসভা ও দোয়া মাহফিল  কালিহাতীতে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকার অনশন  আওয়ামী লীগের রাজনীতি নিষিদ্ধে অধ্যাদেশ পাস হচ্ছে সংসদে রূপসায় এক রাতেই নিঃস্ব খামারি গোপাল মিশ্র, গোয়াল থেকে উধাও আনুমানিক ৩ লাখ টাকার দুটি গাভী।  মহানামযজ্ঞানুষ্ঠানে রূপসা উপজেলা পরিষদের চেয়ারম্যান পদে বিএনপির মনোনয়ন প্রত্যাশী জিএম কামরুজ্জামান টুকুর শুভেচ্ছা উপহার প্রদান।  রূপসায় আজিজুল বারী হেলাল, নৈহাটির জনগুরুত্বপূর্ণ জিয়া খালের পুনঃসংস্কারে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে।  রূপসায় প্রীতি ফুটবল ম্যাচ qaঅনুষ্ঠিত।  পূবাইলে ডাকাতির প্রস্তুতিকালে জনতার হাতে ৩ ডাকাত আটক  ১৭ বছর উন্নয়নের বুলি, বাস্তবে হয়নি কাজ ————————- প্রতিমন্ত্রী শাহে আলম

কুমিল্লায় ৫০ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক

Reporter Name
  • Update Time : Saturday, September 6, 2025,
  • 226 Time View

 

মো: তোফায়েল আহমেদ :

কুমিল্লার ৫০ কেজি গাঁজাসহ এক মাদক কারবারিকে আটক করেছে ময়নামতি ক্রসিং হাইওয়ে থানার পুলিশ।

শুক্রবার (৫ সেপ্টেম্বর) সকাল ১১টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের আলেখারচর এলাকা থেকে একটি প্রাইভেটকারসহ তাকে আটক করা হয়।
আটককৃত ব্যক্তির নাম মো. ইব্রাহিম (৩৮)। তিনি কুমিল্লা জেলার সদর দক্ষিণ থানার মিন্নতনগর এলাকার বাসিন্দা।

পুলিশ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে যে, ইব্রাহিম একটি প্রাইভেটকারে বিপুল পরিমাণ মাদক ঢাকা নিয়ে যাচ্ছিল।
ময়নামতি হাইওয়ে থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ ইকবাল বাহার মজুমদারের নেতৃত্বে এসআই ইকবাল হোসেন, এএসআই রাজিবুল আলম ও সঙ্গীয় ফোর্স দ্রুত অভিযান পরিচালনা করে। আলেখারচর এলাকায় চেকপোস্টে গাড়িটি থামিয়ে তল্লাশি চালানো হলে বেকডালায় রাখা ২৫টি ফয়টলে প্রতিটিতে ২ কেজি করে ৫০ কেজি গাঁজা উদ্ধার করা হয়।

এ সময় গাড়ির চালক ও একমাত্র আরোহী মো. ইব্রাহিমকে আটক করা হয়।

ময়নামতি হাইওয়ে থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ ইকবাল বাহার মজুমদার বলেন, মাদক পরিবহনে ব্যবহৃত প্রাইভেটকারটিও জব্দ করা হয়েছে। এ ঘটনায় সংশ্লিষ্ট আইনে মামলা প্রক্রিয়াধীন রয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2019 LatestNews
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট