1. info@dainikgonatadanta.com : দৈনিক গণতদন্ত :
April 1, 2026, 4:28 pm
Title :
রূপসায় সেচ্ছায় পদত্যাগের একদিন পরে বহিষ্কার উল্লেখ করে সভাপতির ফেসবুক পোস্ট,সর্ব মহলে হাস্যরসের সৃষ্টি।  পরিবেশ সুরক্ষা ও জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলায় পটুয়াখালী পায়রা সেতু এলাকায় বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন।  নারায়ণগঞ্জে ঢাবি ছাত্রীর রহস্যজনক মৃত্যু, পরিবারের দাবি নির্যাতনে হত্যা শিবগঞ্জে সৈয়দপুর ইউনিয়নে ১৯৭ জন নারীর মাঝে ভিডব্লিউবি চাল বিতরণ জ্বালানি সংকটে  মোটরসাইকেল বিক্রেতায় ধস, আকর্ষণীয় অফারেও নেই ক্রেতা টাঙ্গাইলে অনুমোদনহীন ৪ ইট ভাটায় সাড়ে ১২ লাখ টাকা জরিমানা গজারিয়া পূর্ব শক্রতার জেরে মুক্তিযোদ্ধাকে কুপিয়ে গুরুতর আহত করেছে প্রতিপক্ষ  গাজীপুরে চিলাই খাল পুনঃখনন কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন গাজীপুর জেলা পরিষদের নব নিযুক্ত প্রশাসক ব্যারিস্টার ইশরাক আহমেদ সিদ্দিকী  রূপসায় আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত। 

কুমিল্লার গোমতী নদীতে ড্রেজার বসিয়ে বালু উত্তলনের অপরাধে ১০ লক্ষ টাকা জরিমানা, প্রকৌশলীকে তিন মাসের দন্ড ।

Reporter Name
  • Update Time : Thursday, October 9, 2025,
  • 256 Time View

মোঃরেজাউল করিম (ব্যুরো চীফ কুমিল্লা)

কুমিল্লার গোমতী নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলন করে ঐ এলাকায় সরকারি বরাদ্দে নির্মাণাধীন সেতুতে বালু ব্যবহার করার অভিযোগে ‘হামীম ইন্টারন্যাশনাল অ্যান্ড রাশেদুজ্জামান পিটার কোং’ নামের ঠিকাদারি প্রতিষ্ঠানকে ১০ লাখ টাকা জরিমানা এবং প্রতিষ্ঠানটির এক প্রকৌশলীকে তিন মাসের কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।

গতবুধবার (৮ অক্টোবর) বিকেল ৪টার দিকে কুমিল্লা আদর্শ সদর উপজেলার গোলাবাড়ি এলাকায় এ অভিযান পরিচালিত হয।অভিযান টি পরিচালনা করেন আদর্শ সদর উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) তানজিনা জাহান।

সাজাপ্রাপ্ত প্রকৌশলীর নাম ওহিদুল ইসলাম। তিনি গোলাবাড়ি ব্রিজ প্রকল্পের সাইট ইঞ্জিনিয়ার হিসেবে দায়িত্ব পালন করছিলেন।

এ ঘটনার সত্যতা নিশ্চিত করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট তানজিনা জাহান।তিনি বলেন “গোমতী নদীর গোলাবাড়ি পয়েন্টে এলজিইডির ঠিকাদার প্রতিষ্ঠানটি ব্রিজ নির্মাণের পাশাপাশি ড্রেজার দিয়ে অবৈধভাবে বালু উত্তোলন করছিল, যা সম্পূর্ণ নিয়মবহির্ভূত এবং নদী ও সেতু উভয়ের জন্য ক্ষতিকর। খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করে বালু মহাল ও মাটি ব্যবস্থাপনা আইন অনুযায়ী ১০ লাখ টাকা জরিমানা ও তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়। এ সময় বালু উত্তোলনে ব্যবহৃত ড্রেজারটিও জব্দ করা হয়েছে। এ বিষয়ে তিনি আরো বলেন ভবিষ্যতে গোমতী নদী থেকে কেউ বালু উত্তলন বা চর নিধন করলে তাদের বিরুদ্ধে ব্যাবস্থা নেওয়া হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2019 LatestNews
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট