1. info@dainikgonatadanta.com : দৈনিক গণতদন্ত :
April 1, 2026, 7:02 am
Title :
টাঙ্গাইলে অনুমোদনহীন ৪ ইট ভাটায় সাড়ে ১২ লাখ টাকা জরিমানা গজারিয়া পূর্ব শক্রতার জেরে মুক্তিযোদ্ধাকে কুপিয়ে গুরুতর আহত করেছে প্রতিপক্ষ  গাজীপুরে চিলাই খাল পুনঃখনন কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন গাজীপুর জেলা পরিষদের নব নিযুক্ত প্রশাসক ব্যারিস্টার ইশরাক আহমেদ সিদ্দিকী  রূপসায় আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত।  শিবগঞ্জে সুবিধাভোগীদের মাঝে ভিডব্লিউবি চাল বিতরণ । সখীপুরে প্রবাসীর স্ত্রীর রহস্যজনক মৃত্যু: ছেলে পলাতক সালথায় ইজিবাইকের সাথে নসিমনের সংঘর্ষে বৃদ্ধ নিহত মাছের ব্যবসার আড়ালে চোরাই রিকশা বাণিজ্য, মুগদায় সক্রিয় চক্রের অভিযোগ ‎সীমান্তে ১৫ বিজিবির বিশেষ অভিযানে ২৪ লাখ টাকার ভারতীয় শাড়ি ও কাপড় জব্দ

কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় অভিনব কায়দায় প্রাচার কালে ১৪ কেজি গাঁজা উদ্ধার

Reporter Name
  • Update Time : Sunday, October 26, 2025,
  • 375 Time View

 

মোঃ রেজাউল করিম (ব্যুরো চীফ কুমিল্লা)

ব্রাহ্মণপাড়া থানা পুলিশ গত ২৪ ও ২৫ অক্টোবর শশীদল ইউনিয়নের বিভিন্ন এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে। অভিযানে ২৫ অক্টোবর শনিবার শশীদল এলাকা থেকে ৪ কেজি গাঁজাসহ মোঃ জুয়েল (৩০) কে গ্রেফতার করে এবং ২৪    অক্টোবর গঙ্গানগর এলাকা হইতে অভিনব কায়দায় গাঁজা প্রাচার কালে বসত ঘরের গ্যাস সিলেন্ডার হইতে ১০ কেজি গাঁজা উদ্ধার করে। এসময় পুলিশ ছোটন নামে একজনকে গ্রেফতার করে।

থানা সূত্রে জানা যায়, ব্রাহ্মণপাড়া থানা অফিসার ইনচার্জ মোহাম্মদ সাজেদুল ইসলামের নির্দেশে এসআই মেহেদী হাসান জুয়েল সঙ্গীয় ফোর্সসহ ২৫ অক্টোবর শশীদল ইউনিয়নে বিশেষ অভিযান পরিচালনা করে। এসময় পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে শশীদল এলাকা হইতে ৪ কেজি গাঁজাসহ মোঃ জুয়েলকে গ্রেফতার করে। জুয়েল ব্রাহ্মণবাড়িয়া জেলার কসবা থানার কুটি গ্রামের মোঃ বাবুলের ছেলে।

এছাড়া ২৪ অক্টোবর রাতে অভিনব কায়দায় গাঁজা প্রাচার কালে গঙ্গানগর (পূর্বপাড়া, মনিরের বাড়ী) মোঃ আলফু মিয়ার ছেলে মোঃ রুবেল মিয়ার

বসত ঘরের রান্না ঘরের গ্যাস সিলেন্ডার হইতে ১০ কেজি গাঁজা উদ্ধার করে। পুলিশের উপস্থিতি টের পেয়ে মোঃ রুবেল মিয়া পালিয়ে যায়। এসময় গাঁজা নিতে আসা ঢাকা জেলার সাভার থানার তেতুল জুড়া গ্রামের মৃত গুলি মিয়ার ছেলে ছোটনকে গ্রেফতার করে পুলিশ।

পুলিশ তাদের বিরুদ্ধে ব্রাহ্মণপাড়া থানায় মাদক আইনে মামলা দায়ের করেছে। এ ব্যপারে থানা অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ সাজেদুল ইসলাম সত্যতা নিশ্চিত করেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2019 LatestNews
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট