1. info@dainikgonatadanta.com : দৈনিক গণতদন্ত :
বৃহস্পতিবার, ০৫ ফেব্রুয়ারী ২০২৬, ০৩:৪১ পূর্বাহ্ন
বিজ্ঞাপন:
জরুরী নিয়োগ চলছে, দেশের প্রতিটি বিভাগীয় প্রতিনিধি, জেলা,উপজেলা, স্টাফ রিপোর্টার, বিশেষ প্রতিনিধি, ভ্রাম্যমাণ প্রতিনিধি, ক্যাম্পাস ও বিজ্ঞাপন প্রতিনিধি বা সাংবাদিক নিয়োগ চলছে।

কুমিল্লা-১ আসনে আওয়ামী লীগে নতুন করে গ্রুপিং, নেতা-কর্মীদের উদ্বেগ

রিপোর্টারের নাম :
  • প্রকাশিত: বুধবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৫
  • ১৯৫ বার পড়া হয়েছে

 

নিজস্ব প্রতিবেদক:
কুমিল্লা-১ আসনে আওয়ামী লীগের অভ্যন্তরীণ রাজনীতিতে আবারও গ্রুপিংয়ের হাওয়া বইতে শুরু করেছে। দাউদকান্দিতে দীর্ঘদিন ধরে দলীয় বিভক্তি থাকলেও গত ৫ আগস্টের পর থেকে সংগঠনে ঐক্যের প্রচেষ্টা দৃশ্যমান হয়েছিল। তবে ১৬ সেপ্টেম্বর সকাল ১০টার দিকে ছাত্রলীগ ও যুবলীগের এক মিছিলে ব্যানারে ইঞ্জিনিয়ার সবুরের ছবি দেখা যাওয়ায় পরিস্থিতি নতুন করে উত্তপ্ত হয়ে ওঠে।

গোপন সূত্রের দাবি, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মহিউদ্দিন শিকদারের নির্দেশেই ওই ব্যানারে ইঞ্জিনিয়ার সবুরের ছবি যুক্ত করা হয়। এতে স্থানীয় রাজনীতিতে নতুন করে বিভক্তির সূচনা হয়েছে বলে মনে করছেন অনেক নেতা-কর্মী।

স্থানীয় নেতৃবৃন্দের মতে, দল যখন দুঃসময়ের মধ্যে রয়েছে, তখন ঐক্যের বদলে গ্রুপিং শুরু হওয়া সংগঠনের জন্য মারাত্মক ক্ষতির কারণ হতে পারে। তাদের অভিযোগ, দেশের অন্য কোথাও এ ধরনের ব্যানার-রাজনীতি দেখা না গেলেও দাউদকান্দিতে প্রথমবারের মতো এমন বিভক্তির দৃশ্য চোখে পড়ল। এ বিষয়ে আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার দৃষ্টি আকর্ষণ করেছেন তারা।

অন্যদিকে, মিছিল শেষে পুলিশ পাঁচজনকে আটক করে। এ ঘটনার প্রতিবাদে বিএনপি ও জামায়াত দাউদকান্দিতে বিক্ষোভ মিছিল করে।

রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন, বর্তমান সংকটময় পরিস্থিতিতে আওয়ামী লীগের ভেতরে এ ধরনের দ্বন্দ্ব দলকে আরও দুর্বল করে ফেলতে পারে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট