
চয়ন আহমেদ, কুষ্টিয়া জেলা প্রতিনিধি:
কুষ্টিয়া মডেল থানা পুলিশের মাদকবিরোধী বিশেষ অভিযানে ৪০০ পিস ইয়াবা ট্যাবলেট (নিষিদ্ধ মাদক) সহ দুইজন নারী ও দুইজন পুরুষ সহ মোট ৪ জন মাদক কারবারীকে আটক করা হয়েছে।
গতকাল শনিবার আনুমানিক বেলা সাড়ে ১২ টার সময় কুষ্টিয়া সদর থানাধীন ত্রিমোহনী এলাকার মুধবন সুইটস দোকানের সামনে অভিযান পরিচালনা করে তাদেরকে আটক করা হয়।
আটককৃত মাদক কারবারীরা হলেন কুষ্টিয়া কুমারখালী উপজেলার কয়া ইউনিয়নের বাড়াদী গিয়াস মোড় এলাকার হাশেম আলীর কন্যা সাথী খাতুন (২৬) একই এলাকার ওবাইদুলের স্ত্রী রহিমা খাতুন (৫০) একই এলাকার আব্দুল হান্নানের ছেলে মোঃ হামিদুল ইসলাম (৩৫) করা খলসেদা এলাকার মৃত কুরবান আলী সেখের ছেলে মোঃ ওবাইদুল ওরফে ওবায় (৫০)।
পুলিশ সুত্রে জানা যায়, কুষ্টিয়া মডেল থানা পুলিশের অভিসার ইনচার্জ (ওসি) সেখ মোঃ সোহেল রানার নেতৃত্বে এসআই নজরুল ইসলাম, এএসআই আসাদ, এএসআই শাহীন আলম, কন্সট্রেবল সেলিম রেজা, কন্সট্রেবল শফি,কন্সটেবল নুর নাহার পলি সহ সংগীয় ফোর্স গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারেন ত্রিমোহনী এলাকায় মাদক কারবারী মাদক সহ অবস্থান করছে। এমন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে তাদেরকে আটক করা হয়। এসময় আটককৃত চারজনের দেহ তল্লাশী করে ৪০০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করে পুলিশ।
বিষয়টি নিশ্চিত করে কুষ্টিয়া মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) সেখ মোঃ সোহেল রানা জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে ৪ জনকে আটক করা হয়েছে।এসময় আটককৃত চারজনের দেহ তল্লাশী করে ৪০০ পিস (নিষিদ্ধ মাদক) ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।