1. info@dainikgonatadanta.com : দৈনিক গণতদন্ত :
April 6, 2026, 5:23 pm
Title :
উপজেলা পরিষদ নির্বাচনে তৃণমূল পর্যায়ে ও স্হানীয় গুরুত্বপূর্ণ ইস্যুতে সক্রিয় থেকে কৌশলী প্রচারণায় জিএম কামরুজ্জামান টুকু,মাঠ জরিপে জনপ্রিয়তার শীর্ষে।  স্বঘোষিত শিক্ষক নেতা সাহেবুলের বিরুদ্ধে নানা অনিয়ম ও দূর্নীতির অভিযোগ  আল-আক্সা ট্রাভেল্সের উদ্যোগে হজ্ব প্রশিক্ষণ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত ‎ কৃষকরা যাতে পিঁয়াজের ন্যায্যমুল্য পায়। সেদিকে সরকার সচেষ্ট আছে,শামা ওবায়েদ গণপূর্তে ১০ কোটি টাকা হরিলুট: ফের টেন্ডার বাণিজ্যে বেপরোয়া ফজলুল হক | পর্ব -০১  টাঙ্গাইলের গোপালপুরে ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত ব্যক্তির মৃত্যু কালিহাতিতে নূরূজ্জামান মিন্টুর স্বরনে শোকসভা ও দোয়া মাহফিল  কালিহাতীতে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকার অনশন  আওয়ামী লীগের রাজনীতি নিষিদ্ধে অধ্যাদেশ পাস হচ্ছে সংসদে রূপসায় এক রাতেই নিঃস্ব খামারি গোপাল মিশ্র, গোয়াল থেকে উধাও আনুমানিক ৩ লাখ টাকার দুটি গাভী। 

কুষ্টিয়ায় আন্তর্জাতিক মানবাধিকার দিবস উপলক্ষে জাতীয়তাবাদী দল বিএনপি’র মানববন্ধন

Reporter Name
  • Update Time : Sunday, December 10, 2023,
  • 198 Time View

 

কুষ্টিয়া প্রতিনিধি:

আন্তর্জাতিক মানবাধিকার দিবস উপলক্ষে কুষ্টিয়ায় মানববন্ধন করেছে জাতীয়তাবাদী দল বিএনপির নেতাকর্মীরা।

রোববার (১০ডিসেম্বর) দুপুরে কুষ্টিয়ার আদালত চত্বরে জেলা বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের বিভিন্ন ব্যানারে এ মানববন্ধন কর্মসূচি পালন করেন দলটির নেতাকর্মীরা।

 

জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক এডভোকেট শামিম উল হাসান অপুর সভপতিত্বে

মানববন্ধনে বক্তব্য রাখেন,জাতীয় নির্বাহী কমিটির সদস্য ফরিদা ইয়াসমিন,জেলখানায় আটক থাকা কুষ্টিয়া জেলা বিএনপির সভাপতি সৈয়দ মেহেদী আহমেদ রুমীর সহধর্মিনী সৈয়দা ফাহিমা রুমী, জেলা জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সাধারণ সম্পাদক হাফিজুর ইসলাম মুনির সহ আইনজীবী ও জেলা বিএনপির নেতৃবৃন্দ।

 

মানববন্ধনে বক্তারা বলেন,আওয়ামী লীগ সরকারের আমলে সব থেকে বেশি মানবাধিকার লঙ্ঘন হয়েছে। বিএনপির রাজনীতি করায় সরকার বিরোধীদের ওপর চরম মানবাধিকার লঙ্ঘন করছে বলেও অভিযোগ করেন তারা।

 

এসময় বক্তারা আরও বলেন, নির্বাচনের তফসিল বাতিল, নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন এবং বিএনপির যত নেতাকর্মীকে মিথ্যা, গায়েবী ও হয়রানিমূলক মামলায় গ্রেপ্তার করা হয়েছে, তাদেরও অবিলম্বে মুক্তির দাবি জানান তারা।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2019 LatestNews
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট