1. info@dainikgonatadanta.com : দৈনিক গণতদন্ত :
April 4, 2026, 10:03 am
Title :
মহানামযজ্ঞানুষ্ঠানে রূপসা উপজেলা পরিষদের চেয়ারম্যান পদে বিএনপির মনোনয়ন প্রত্যাশী জিএম কামরুজ্জামান টুকুর শুভেচ্ছা উপহার প্রদান।  রূপসায় আজিজুল বারী হেলাল, নৈহাটির জনগুরুত্বপূর্ণ জিয়া খালের পুনঃসংস্কারে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে।  রূপসায় প্রীতি ফুটবল ম্যাচ qaঅনুষ্ঠিত।  পূবাইলে ডাকাতির প্রস্তুতিকালে জনতার হাতে ৩ ডাকাত আটক  ১৭ বছর উন্নয়নের বুলি, বাস্তবে হয়নি কাজ ————————- প্রতিমন্ত্রী শাহে আলম রূপসায় শামছুর রহমান স্কুলের মাঠের জায়গা দখল নিয়ে মামলায় বিজয়ী পক্ষ ও স্কুল কতৃপক্ষের বিপরীতমুখী অবস্থান।  মহাসড়ক দখল করে আলুর হাট বগুড়া-জয়পুরহাট রুটে জনজীবন বিপর্যস্ত ৩৩ বছরের জরাজীর্ণ সেতুতে ঝুঁকিপূর্ণ চলাচল, মুরাদনগরে ২০ হাজার মানুষের ভোগান্তি চরমে। জিএমপি পুলিশের উদ্যোগে গাজীপুরে কর্মরত সাংবাদিকদের সাথে ঈদ পুনর্মিলনী সভা অনুষ্ঠিত  সালথায় ৩২০ লিটার তেল জব্দ: ভ্রাম্যমাণ আদালতে যুবককে অর্থদণ্ড।

কুষ্টিয়ায় বর্তমান কাউন্সিলর ও তার সমর্থকদের হামলায় প্রতিপক্ষের একজন নিহত আহত (৫)জন।

Reporter Name
  • Update Time : Saturday, December 26, 2020,
  • 216 Time View

বিশেষ প্রতিনিধি কুষ্টিয়া ২৬ ডিসেম্বর২০২০ই পৌরসভা নির্বাচনকে কেন্দ্র করে শহরের ১৩ নম্বর ওয়ার্ডের বর্তমান কাউন্সিলর রবিউল ইসলাম রবি ও তার সমর্থকদের হামলায় একজন নিহত ও কমপক্ষে ৫জন আহত হয়েছে। আহতদের মধ্যে দুইজনকে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।
পুলিশ ও এলাকাবাসী সুত্র জানিয়েছে, শুক্রবার রাত ১০টার দিকে ১৩ নম্বর ওয়ার্ডে কাউন্সিলর প্রার্থী মাহবুবর রহমান পাখি, তার ভাই ওয়ার্ড আওয়ামী লীগ নেতা রমজান ও সমর্থক সোহেল সরকারসহ অন্যরা ত্রিমহোনী বটতলা মোড়ে প্রচারনা চালানোর কাজ করছিল। এ সময় বর্তমান কাউন্সিলর ও প্রার্থী রবিউল ইসলাম রবি দলবল নিয়ে অচমকা পাখি ও তার ভাইয়ের উপর হামলা চালায়। এ সময় সোহেল বাঁধা দিলে তাকে ধাক্কা দিয়ে ফেলে দেয় রবি ও তার লোকজন। ধাক্কায় মাটিতে পড়ে অসুস্থ হয়ে পড়েন সোহেল। হাসপাতালে নেয়ার পথে মারা যান। এদিকে গুর“তর আহত অবস্থায় হাসপাতালে ভর্তি রয়েছে পাখির ভাই মাজহারুল ইসলাম রমজান ও মোস্থাফিজুর রহমান।
কুষ্টিয়া মডেল থানার অফিসার ইনচার্জ আবুল কালাম বিষয়টি নিশ্চিত করে বলেন, রাতে দুই প্রার্থীর মধ্যে সংঘর্ষে ধস্তাধস্তির সময় হার্ট অ্যাটাক করে একজন মারা গেছে। এ ঘটনায় বেশ কয়েকজন আহত হয়েছে। এ বিষয়ে মামলা হচ্ছে। সকলকে আইনের আওতায় আনা হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2019 LatestNews
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট