1. info@dainikgonatadanta.com : দৈনিক গণতদন্ত :
বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬, ০৬:১৬ অপরাহ্ন
বিজ্ঞাপন:
জরুরী নিয়োগ চলছে, দেশের প্রতিটি বিভাগীয় প্রতিনিধি, জেলা,উপজেলা, স্টাফ রিপোর্টার, বিশেষ প্রতিনিধি, ভ্রাম্যমাণ প্রতিনিধি, ক্যাম্পাস ও বিজ্ঞাপন প্রতিনিধি বা সাংবাদিক নিয়োগ চলছে।

কুষ্টিয়ায় ভাঙচুর হওয়া বঙ্গবন্ধুর ভাস্কর্যের সামনে ফাঁকা গুলি।

রিপোর্টারের নাম :
  • প্রকাশিত: শনিবার, ৫ ডিসেম্বর, ২০২০
  • ১৭৭ বার পড়া হয়েছে

কুষ্টিয়া জেলা প্রতিনিধি জহিরুল ইসলাম ছাই রংয়ের একটি নোহা গাড়ি আজ শনিবার সন্ধ্যা সাড়ে সাতটার দিকে কুষ্টিয়া শহরের পাঁচ রাস্তা মোড়ে বঙ্গবন্ধুর ভাস্কর্যের সামনে আসে। এ সময় গাড়ির ভেতর থেকে এক ব্যক্তি অস্ত্র বের করে ফাঁকা গুলি ছোড়েন। এরপর দ্রুত তাঁরা গাড়ি নিয়ে চলে যান।
এ ঘটনা সেখানে উপস্থিত পুলিশ লাইনসের উপপরিদর্শক (এসআই) মকছেদুর রহমান সরাসরি প্রত্যক্ষ করেন। তবে তিনি তাঁদের আটকাতে পারেননি।
এসআই মকছেদুর দৈনিক বাংলাদেশ ৭১ সংবাদ কে বলেন, আজ বেলা তিনটার দিকে তিনি ভাস্কর্যের সামনে পেশাগত দায়িত্বে আসেন। সন্ধ্যা সাড়ে সাতটার দিকে সেখানে একটি নোহা গাড়ি আসে। ওই গাড়ির ভেতর থেকে ফাঁকা গুলি ছোড়া হয়। গাড়িটিতে কোনো নম্বর প্লেট ছিল না। সঙ্গে সঙ্গে বিষয়টি পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের জানানো হয়। কুষ্টিয়া শহরের পাঁচ রাস্তার মোড়ে পৌরসভার তত্ত্বাবধানে ৩০ লাখ টাকা ব্যয়ে বঙ্গবন্ধুর তিনটি ভাস্কর্য নির্মাণ করা হচ্ছে। এর একটির কাজ প্রায় শেষের দিকে। এরই মধ্যে গতকাল শুক্রবার দিবাগত রাত দুইটার দিকে বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাঙচুর করে দুর্বৃত্তরা।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট