1. info@dainikgonatadanta.com : দৈনিক গণতদন্ত :
March 31, 2026, 3:00 pm
Title :
গজারিয়া পূর্ব শক্রতার জেরে মুক্তিযোদ্ধাকে কুপিয়ে গুরুতর আহত করেছে প্রতিপক্ষ  গাজীপুরে চিলাই খাল পুনঃখনন কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন গাজীপুর জেলা পরিষদের নব নিযুক্ত প্রশাসক ব্যারিস্টার ইশরাক আহমেদ সিদ্দিকী  রূপসায় আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত।  শিবগঞ্জে সুবিধাভোগীদের মাঝে ভিডব্লিউবি চাল বিতরণ । সখীপুরে প্রবাসীর স্ত্রীর রহস্যজনক মৃত্যু: ছেলে পলাতক সালথায় ইজিবাইকের সাথে নসিমনের সংঘর্ষে বৃদ্ধ নিহত মাছের ব্যবসার আড়ালে চোরাই রিকশা বাণিজ্য, মুগদায় সক্রিয় চক্রের অভিযোগ ‎সীমান্তে ১৫ বিজিবির বিশেষ অভিযানে ২৪ লাখ টাকার ভারতীয় শাড়ি ও কাপড় জব্দ টাঙ্গাইলের এলেঙ্গা ফিলিং স্টেশনে ম্যাজিস্ট্রেট ‘শুভ’র অভিযান:

কুষ্টিয়া জেলার কিশোর গ্যাং এর নিবিড় কে গ্রেপ্তার করেছে পুলিশ।

Reporter Name
  • Update Time : Sunday, November 22, 2020,
  • 266 Time View

কুষ্টিয়া জেলা প্রতিনিধি দৈনিক বাংলাদেশ ৭১ সংবাদ । কুষ্টিয়াতে ভয়ঙ্কর হয়ে উঠছে কিশোর অপরাধ। তারা জড়িয়ে পড়ছে নানা অপরাধমূলক কর্মকাণ্ডে। এ অবস্থায় কিশোর অপরাধের বিরুদ্ধে সাঁড়াশি অভিযান শুরু করেছে কুষ্টিয়া পুলিশ। রবিবার (২২ নভেম্বর) সন্ধার দিকে কুষ্টিয়া ল কলেজের সামনে থেকে এস আই সুমন কাদেরী, এস আই সাহেব আলী ও এস আই জুবায়ের ও ফোর্স সহযোগিতায় রাতুল হাসান নিবিড় (১৭) কে আটক করেন কুষ্টিয়া মডেল থানার পুলিশ।মআটকৃত হচ্ছে থানাপাড়া এলাকার মামনুর রহমান সেন্টুর ছেলে রাতুল হাসান নিবিড়।কুষ্টিয়া মডেল থানার অফিসার ইনচার্জ বলেন, কিশোর অপরাধের সদস্যরা পাড়া-মহল্লার প্রভাবশালী, মস্তান বা বড়ভাইদের হয়ে সন্ত্রাসীমূলক কর্মকাণ্ডে জড়িয়ে পড়ছে। তারা একসঙ্গে মাদকসেবন, নারীদের উত্ত্যক্ত করাসহ ছোট-ছোট ঘটনাকে কেন্দ্র করে মারামারি ও ঝগড়া-বিবাদে জড়িয়ে পড়ছে। এসব ক্ষেত্রে অনেক সময় খুন-ধর্ষণের মতো ঘটনাও ঘটছে। এছাড়া তারা অপরাধ করার পরিকল্পনার অংশ হিসেবে বিভিন্ন গ্রুপ তৈরি করে নিজেদের মধ্যে যোগাযোগ স্থাপন করছে এবং পরিকল্পনা করছে। এমন পরিস্থিতিতে কুষ্টিয়া পুলিশ সুপার এস এম তানভীর আরাফাত নির্দেশে কিশোর অপরাধীদের বিরুদ্ধে সাঁড়াশি অভিযান শুরু করেছে। এ কার্যক্রমের অংশ হিসেবে শুক্রবার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে চারজনকে আটক করা হয়। পরে তাদেরকে আদালতে প্রেরণ করলে আদালত তাদেরকে জামিন প্রদান করেন।এ বিষয়ে পুলিশ সুপার এস এম তানভীর আরাফাত বলেন, এ ধরনের অভিযান চলমান থাকবে। কিশোর অপরাধের সদস্যরা অন্য কোনো অপরাধের সঙ্গে জড়িত থাকার প্রমাণ পাওয়া গেলে তাদের বিরুদ্ধে প্রচলিত আইনে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।উল্লেখ্য যে, কিশোর অপরাধের প্রধান রাতুল হাসান নিবিড় নেতৃত্বে গত ১২ তারিখে স্কুল ছাত্র হৃদয় কে কুপিয়ে আহত করেছিল। এ বিষয় তাদের নামে থানায় মামলা হয়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2019 LatestNews
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট