1. info@dainikgonatadanta.com : দৈনিক গণতদন্ত :
April 6, 2026, 7:38 am
Title :
উপজেলা পরিষদ নির্বাচনে তৃণমূল পর্যায়ে ও স্হানীয় গুরুত্বপূর্ণ ইস্যুতে সক্রিয় থেকে কৌশলী প্রচারণায় জিএম কামরুজ্জামান টুকু,মাঠ জরিপে জনপ্রিয়তার শীর্ষে।  স্বঘোষিত শিক্ষক নেতা সাহেবুলের বিরুদ্ধে নানা অনিয়ম ও দূর্নীতির অভিযোগ  আল-আক্সা ট্রাভেল্সের উদ্যোগে হজ্ব প্রশিক্ষণ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত ‎ কৃষকরা যাতে পিঁয়াজের ন্যায্যমুল্য পায়। সেদিকে সরকার সচেষ্ট আছে,শামা ওবায়েদ গণপূর্তে ১০ কোটি টাকা হরিলুট: ফের টেন্ডার বাণিজ্যে বেপরোয়া ফজলুল হক | পর্ব -০১  টাঙ্গাইলের গোপালপুরে ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত ব্যক্তির মৃত্যু কালিহাতিতে নূরূজ্জামান মিন্টুর স্বরনে শোকসভা ও দোয়া মাহফিল  কালিহাতীতে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকার অনশন  আওয়ামী লীগের রাজনীতি নিষিদ্ধে অধ্যাদেশ পাস হচ্ছে সংসদে রূপসায় এক রাতেই নিঃস্ব খামারি গোপাল মিশ্র, গোয়াল থেকে উধাও আনুমানিক ৩ লাখ টাকার দুটি গাভী। 

কোটচাঁদপুরে উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবস পালিত।

Reporter Name
  • Update Time : Sunday, January 10, 2021,
  • 238 Time View

খোন্দকার আব্দুল্লাহ বাশার।
ভ্রাম্যমাণ প্রতিনিধি।

ঝিনাইদহের কোটচাঁদপুরে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর স্বদেশ প্রত্যাবর্তন দিবস যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে। রবিবার ( ৯ইজানুয়ারী ) বিকালে উপজেলা আওয়ামী লীগ কার্যালয়ে বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয় এবং আলোচনা শেষে আওয়ামী লীগ ও সহযোগী অঙ্গসংগঠনের উদ্যোগে একটি বর্ণাঢ্য র‌্যালি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিন করে দলীয় কার্যালয়ের সামনে এসে শেষ করে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। উপজেলা আঃলীগের সভাপতি শরিফুন্নেচ্ছা মিকি”র সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক শাহাজান আলী”র পরিচালনায় এ আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ঝিনাইদহ ৩ আসনের জাতীয় সংসদ সদস্য আলহাজ্ব এ্যাডঃ শফিকুল আজম খান চঞ্চল। এসময় উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান রিয়াজ হোসেন ফারুক, মহিলা ভাইস চেয়ারম্যান সাদিয়া আক্তার পিংকি, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার তাজুল ইসলাম, উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহসভাপতি নুরুল ইসলাম খান বাবলু, লুৎফর রহমান,পৌর আঃলীগের আহবায়ক ফারজেল হোসেন মন্ডল, সদস্য কাজী আলমগীর, পৌর স্বেচ্ছাসেবক লীগের আহবায়ক ও পৌর ৩ নং ওয়ার্ড কাউন্সিলর পদপ্রার্থী জাহিদ হোসেন, উপজেলা যুবলীগের আহবায়ক মীর মনিরুল আলম, পৌর যুবলীগের সভাপতি মেহেদি হাসান বুলবুল, সহ আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের সকল নেতা-কর্মীরা।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2019 LatestNews
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট