1. info@dainikgonatadanta.com : দৈনিক গণতদন্ত :
March 31, 2026, 11:45 am
Title :
সখীপুরে প্রবাসীর স্ত্রীর রহস্যজনক মৃত্যু: ছেলে পলাতক সালথায় ইজিবাইকের সাথে নসিমনের সংঘর্ষে বৃদ্ধ নিহত মাছের ব্যবসার আড়ালে চোরাই রিকশা বাণিজ্য, মুগদায় সক্রিয় চক্রের অভিযোগ ‎সীমান্তে ১৫ বিজিবির বিশেষ অভিযানে ২৪ লাখ টাকার ভারতীয় শাড়ি ও কাপড় জব্দ টাঙ্গাইলের এলেঙ্গা ফিলিং স্টেশনে ম্যাজিস্ট্রেট ‘শুভ’র অভিযান: কালিহাতীতে এলেঙ্গা ফিলিং স্টেশনে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, জরিমানা ২৫ হাজার টাকা নগরের পূবাইলে নিজস্ব ভবন পাচ্ছে থানা; জিএমপি কমিশনারের উদ্বোধন, সেবায় আসছে নতুন গতি ফজলুল হক মিলনকে পূর্ণ মন্ত্রী হিসাবে দেখতে চায় – গাজীপুরবাসী  মাধবপুরে মন্টু সরকার-সহ ৩ জনের নামে আদালতের সমন জারি  আইন-শৃঙ্খলা স্বাভাবিক রাখতে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে দায়িত্ব পালন করতে হবে” —জিএমপি কমিশনার 

(ক্যাসিনো জুয়া জ্বরে কাঁপছে মিরপুর পল্লবী)

Reporter Name
  • Update Time : Saturday, November 21, 2020,
  • 226 Time View

আবু ইউসুফ মিরপুর ঢাকা দৈনিক বাংলাদেশ ৭১ সংবাদ।
ক্যাসিনো জুয়া জ্বরে কাঁপছে মিরপুর পল্লবী পল্লবীতে চলছে ‘বেট থ্রি সিক্সটি ফাইভ’ নামের সর্বনাশা ক্যাসিনো। ভয়ঙ্কর এ জুয়ার জ্বরে কাঁপছে সমগ্র মিরপুর। মোবাইল এ্যাপ্স এর মাধ্যমে পরিচালিত এ ক্যাসিনো জুয়ায় প্রতি মিনিটেই ১০ হাজার থেকে লাখ টাকা পর্যন্ত হাতিয়ে নেয়া হচ্ছে। এ জুয়া খেলায় লেনদেন চলে মার্কিন ডলারে।

বাংলাদেশি টাকাকে মুহূর্তেই মার্কিন ডলারে রুপান্তর করাসহ সার্বিক সহায়তা করতে বেট থ্রি সিক্সটি ফাইভ এর জুয়া ব্যবসায়িরা অঘোষিত এজেন্টও নিয়োগ দিয়েছে পল্লবীর ডি ব্লকস্থ রাজুর হোটেল মোড়ে।

সেখানে সন্ধ্যা থেকে গভীর রাত পর্যন্ত সাদ্দাম বিকাশ এজেন্সীর দোকান ঘিরে জমে উঠছে জুয়ারিদের ভিড়। সর্বস্ব হারানো মানুষজনের হাতের মোবাইল, স্বর্ণালঙ্কার, মোটর সাইকেল, প্রাইভেটকার সহ দামি দামি জিনিসপত্র বন্ধক রাখার বিনিময়ে ডলার সংযুক্তি ঘটিয়ে থাকেন সাদ্দাম।

মাত্র ১২ ঘন্টার জন্য বন্ধকীর টাকায় লাভ গুণতে হয় দ্বিগুণেরও বেশি। এ টাকা আদায় করতে চিহ্নিত সন্ত্রাসী টিমও গড়ে তোলা হয়েছে। বেশ কয়েকজন প্রভাবশালী, ধনাঢ্য ব্যক্তি এ জুয়া বাণিজ্যের সঙ্গে সরাসরি সম্পৃক্ত থাকার অভিযোগ রয়েছে। সমগ্র বিষয়টি দেখভাল করছেন বহুল আলোচিত সেই ‘অপরাধী যুবলীগ নেতা।’
সূত্রঃ দৈনিক বাংলাদেশ ৭১ সংবাদ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2019 LatestNews
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট