1. info@dainikgonatadanta.com : দৈনিক গণতদন্ত :
April 1, 2026, 11:38 pm
Title :
রূপসায় সেচ্ছায় পদত্যাগের একদিন পরে বহিষ্কার উল্লেখ করে সভাপতির ফেসবুক পোস্ট,সর্ব মহলে হাস্যরসের সৃষ্টি।  পরিবেশ সুরক্ষা ও জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলায় পটুয়াখালী পায়রা সেতু এলাকায় বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন।  নারায়ণগঞ্জে ঢাবি ছাত্রীর রহস্যজনক মৃত্যু, পরিবারের দাবি নির্যাতনে হত্যা শিবগঞ্জে সৈয়দপুর ইউনিয়নে ১৯৭ জন নারীর মাঝে ভিডব্লিউবি চাল বিতরণ জ্বালানি সংকটে  মোটরসাইকেল বিক্রেতায় ধস, আকর্ষণীয় অফারেও নেই ক্রেতা টাঙ্গাইলে অনুমোদনহীন ৪ ইট ভাটায় সাড়ে ১২ লাখ টাকা জরিমানা গজারিয়া পূর্ব শক্রতার জেরে মুক্তিযোদ্ধাকে কুপিয়ে গুরুতর আহত করেছে প্রতিপক্ষ  গাজীপুরে চিলাই খাল পুনঃখনন কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন গাজীপুর জেলা পরিষদের নব নিযুক্ত প্রশাসক ব্যারিস্টার ইশরাক আহমেদ সিদ্দিকী  রূপসায় আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত। 

ক্ষুদ্র ঋণের সুষ্ঠু ব্যবহার ও দক্ষতা উন্নয়নে শহর সমাজসেবার সেমিনার

Reporter Name
  • Update Time : Monday, July 24, 2023,
  • 319 Time View

 

মোঃমাসুদ রানা, রামগড়(খাগড়াছড়ি)প্রতিনিধিঃ

ক্ষুদ্র ঋণের সুষ্ঠু ব্যবহার ও দক্ষতা উন্নয়নে শহর সমাজসেবার সেমিনার রামগড়ে ক্ষুদ্র ঋণের সুষ্ঠু ব্যবহার ও দক্ষতা উন্নয়ন কার্যক্রমের মানোন্নয়নে করণীয় বিষয়ক সেমিনার অনুষ্ঠিত হয়েছে।
২৪ই জুলাই সোমবার সকাল ১১টায় খাগড়াছড়ির রামগড় শহর সমাজসেবা কার্যালয় এর আয়োজনে কম্পিউটার হলরুমে দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ কেন্দ্রে দিনব্যাপী এ সেমিনার অনুষ্ঠিত হয়।
সেমিনারের কার্যক্রম উদ্বোধন ও মূল প্রবন্ধ উপস্থাপনা করেন খাগড়াছড়ি জেলা সমাজসেবা কার্যালয়ের উপ-পরিচালক মোঃ জসিম উদ্দিন।

সেমিনারে ভিডিও কনফারেন্সের মাধ্যমে সমাজসেবা অধিদপ্তর কতৃক পরিচালিত বর্তমান কর্মসূচি ও দক্ষতা সৃষ্টিতে সরকারের উদ্যোগ নিয়ে প্রেজেন্টেশন ও আলোচনা করেন, সমাজসেবা অধিদপ্তরের আগারগাঁও ঢাকার উপ-পরিচালক মো: নাসির উদ্দিন ও সমাজসেবা অধিদফতর ঢাকার সহকারী পরিচালক মো: মোস্তাফিজুর রহমান।

উপজেলা শহর সমাজসেবা কার্যালয়ের কর্মকর্তা মো: আনোয়ার হোসেন এর সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান বিশ্ব প্রদীপ কুমার কারবারী। বিশেষ অতিথির বক্তব্য রাখেন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মানস চন্দ্র দাস, জেলা সমাজসেবা কার্যালয়ের সহকারী উপ-পরিচালক রোকেয়া বেগম।

সেমিনারে সমাজসেবা অধিদপ্তর কতৃক পরিচালিত প্রান্তিক জনগোষ্ঠির জীবনমান উন্নয়নে সুদমুক্ত ক্ষুদ্রঋণের সুষ্ঠু ব্যবহার করার বিষয়ে আলোচনা করা হয় এবং দরিদ্র জনগোষ্ঠিকে বিভিন্ন বিষয়ে দক্ষতা বৃদ্বির মাধ্যমে মূলধারায় নিয়ে আসা ও তাদের জীবনমানের উন্নয়ন করণীয় বিষয়ে গুরুত্বারোপ করা হয়। একই সাথে উন্নত বিশ্বের সাথে তাল মিলিয়ে নিজেদের দক্ষ ভাবে গড়ে তুললে দেশের বাহিরেও কর্মসংস্থান সৃষ্টি হবে বলেও আস্বস্থ করেন বক্তারা।

এসময় বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, শিক্ষক, চিকিৎসক, জনপ্রতিনিধি ও সাংবাদিকবৃন্দ সেমিনারে উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2019 LatestNews
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট