1. info@dainikgonatadanta.com : দৈনিক গণতদন্ত :
March 26, 2026, 11:27 pm
Title :
রূপসায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবসে বিএনপির শ্রদ্ধাজ্ঞাপন।  টাঙ্গাইলে বিপুল উৎসাহে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপিত গজারিয়া ঢাকা-চট্রগ্রাম মহাসড়কে দীর্ঘ যানজট, চরম ভোগান্তিতে যাত্রীরা। সরকারের উন্নয়ন কর্মকাণ্ড বাস্তবায়নে গণমাধ্যম একটি শক্তিশালী অংশীদার জেলা প্রশাসক – নুরুল করিম ভূঁইয়া গোপালপুরে রেল দুর্ঘটনায় বৃদ্ধের মর্মান্তিক মৃত্যু, শোকের ছায়া এলাকায় বাসাইলে মাদকসহ ২ কারবারি আটক, সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার রূপসায় স্ত্রীকে কটুক্তির প্রতিবাদ করায় সন্ত্রাসী কর্তৃক স্বামী-দেবর সহ ৪ জনকে কুপিয়ে জখম। গজারিয়ায় ভাড়া বাসা থেকে গৃহবধূর মরদেহ উদ্ধার লালমনিরহাট ও কুড়িগ্রাম জেলায় শিল্পায়নের সম্ভাবনা নিয়ে আলোচনা সভা অনুষ্ঠিত জনগনের সুবিদার্থে বিনামুল্যে ওয়াইফাই সুবিদা করে দেওয়া হয়েছে – ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী  

খালেদা জিয়ার জন্য প্রস্তুত এয়ার অ্যাম্বুলেন্স

Reporter Name
  • Update Time : Saturday, November 29, 2025,
  • 153 Time View

খালেদা জিয়ার জন্য প্রস্তুত এয়ার অ্যাম্বুলেন্স
ওসমান গনি
স্টাফ রিপোর্টার
বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে বিদেশে নিয়ে চিকিৎসার জন্য সব ধরনের প্রস্তুতি সম্পন্ন হয়েছে বলে জানিয়েছেন দলটির ভাইস চেয়ারম্যান আহমেদ আযম খান।

শনিবার (২৯ নভেম্বর) তিনি সাংবাদিকদের বলেন, দেশের বাইরের বিভিন্ন হাসপাতালের সঙ্গে কথা বলা আছে এবং এয়ার অ্যাম্বুলেন্সও প্রস্তুত রয়েছে। খালেদা জিয়ার বিদেশে যাওয়ার মতো অবস্থা হলে তাকে নিয়ে যাওয়া হবে।

বর্তমানে এভারকেয়ার হাসপাতালের সিসিইউতে নিবিড় পর্যবেক্ষণে রয়েছেন ৮০ বছর বয়সী এই নেতা। তিনি ২৩ নভেম্বর ফুসফুসে সংক্রমণ ও হৃদযন্ত্রের সমস্যা নিয়ে হাসপাতালে ভর্তি হন। দেশি-বিদেশি বিশেষজ্ঞদের নিয়ে গঠিত মেডিকেল বোর্ড তার চিকিৎসা তত্ত্বাবধান করছে।

এদিকে সকালে খালেদা জিয়াকে দেখতে হাসপাতালে আসেন বিএনপি নেতা নাজিমুদ্দিন আলম ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) ৩ নেতা। নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না জানান, খালেদা জিয়ার বর্তমান শারীরিক অবস্থায় তাকে বিদেশে নেয়া সম্ভব নয়।

এদিকে, খালেদা জিয়ার শারীরিক অবস্থার অবনতিতে রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিন গভীর উদ্বেগ প্রকাশ করেছেন। প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসও তার স্বাস্থ্যের খোঁজখবর রাখছেন এবং প্রয়োজনীয় সব চিকিৎসা সহায়তা নিশ্চিত করতে সংশ্লিষ্টদের নির্দেশ দিয়েছেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2019 LatestNews
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট