1. info@dainikgonatadanta.com : দৈনিক গণতদন্ত :
March 23, 2026, 8:48 pm
Title :
জনগনের সুবিদার্থে বিনামুল্যে ওয়াইফাই সুবিদা করে দেওয়া হয়েছে – ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী   জিয়াউর রহমান ৭৪এ দুর্ভিক্ষ থেকে সমৃদ্ধ অর্থনীতি দেশ গড়ে তুলেছিলেন—–মুক্তিযোদ্ধা মন্ত্রী আযম রূপসায় কাজদিয়া সরকারি উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত।  জনগণকে ভালো রাখা বিএনপির কমিটমেন্ট:— ফকির মাহবুব আনাম স্বপন মহান মুক্তিযুদ্ধের মাধ্যমে আমাদের বাংলাদেশ— আহমেদ আজম খান। টাঙ্গাইলে একদিন আগেই ৪০ পরিবারের ঈদ উদযাপন গজারিয়ায় অবৈধ চুনা কারখানা শুরুর আগেই উচ্ছেদ. রূপসা উপজেলা পরিষদ চেয়ারম্যান প্রার্থী আতাউর রহমান রুনু-র ঈদ উপহার পেলেন ৩৫০ জন।  সালথায় ১ মন পেঁয়াজে মিলছে না ১ কেজি ইলিশ রূপসায় জামায়াতে ইসলামীর উদ্যোগে ৯০ পরিবারের মাঝে ঈদ উপহার বিতরণ। 

খালেদা জিয়ার মাগফিরাতে পূবাইলে মসজিদে মসজিদে দোয়া

Reporter Name
  • Update Time : Friday, January 2, 2026,
  • 231 Time View

 

 

মো.হাইউল উদ্দিন খান,গাজীপুর প্রতিনিধি

 

বিএনপি চেয়ারপার্সন ও সাবেক তিনবারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় গাজীপুর সিটির পূবাইল ৪১ নং ওয়ার্ড এলাকায় মসজিদে মসজিদে বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

 

শুক্রবার (২ ডিসেম্বর) জুমার নামাজ শেষে পূবাইল বাজার বেপারি পাড়া জামে মসজিদসহ এলাকার প্রায় ৩০ থেকে ৪০টি মসজিদে একযোগে দোয়া ও মোনাজাত করা হয়।

 

পূবাইল বেপারি পাড়া জামে মসজিদের খতিব আবদুল্লাহ মোহাম্মদ আবুল হোসাইন দোয়া ও মোনাজাত পরিচালনা করেন। মোনাজাতে তিনি মরহুমা খালেদা জিয়াকে একজন ইসলামপ্রিয়, দেশপ্রেমিক ও আপোষহীন নেত্রী হিসেবে উল্লেখ করে তার আত্মার মাগফিরাত কামনা করেন।

 

দোয়া মাহফিলে বক্তব্য রাখেন পূবাইল বেপারি পাড়া জামে মসজিদের মুতওয়াল্লী-সভাপতি ও দৈনিক প্রতিদিনের কাগজের বিশেষ প্রতিনিধি মো. আখতার হোসেন।

 

তিনি বলেন, বেগম খালেদা জিয়া শুধু একজন রাজনৈতিক নেতা নন, তিনি এদেশের গণতন্ত্র, জাতীয়তাবাদ ও ইসলামী মূল্যবোধে বিশ্বাসী মানুষের আশ্রয়স্থল ছিলেন। দেশ ও জনগণের প্রশ্নে তিনি কখনো আপোষ করেননি। তার জীবন ও ত্যাগ জাতি চিরদিন স্মরণ করবে।

 

এ সময় মুসল্লিরা আবেগঘন পরিবেশে মরহুমার রুহের মাগফিরাত কামনার পাশাপাশি দেশ ও জাতির শান্তি, স্থিতিশীলতা ও গণতন্ত্র পুনরুদ্ধারের জন্য দোয়া করেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2019 LatestNews
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট