1. info@dainikgonatadanta.com : দৈনিক গণতদন্ত :
March 26, 2026, 11:34 pm
Title :
রূপসায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবসে বিএনপির শ্রদ্ধাজ্ঞাপন।  টাঙ্গাইলে বিপুল উৎসাহে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপিত গজারিয়া ঢাকা-চট্রগ্রাম মহাসড়কে দীর্ঘ যানজট, চরম ভোগান্তিতে যাত্রীরা। সরকারের উন্নয়ন কর্মকাণ্ড বাস্তবায়নে গণমাধ্যম একটি শক্তিশালী অংশীদার জেলা প্রশাসক – নুরুল করিম ভূঁইয়া গোপালপুরে রেল দুর্ঘটনায় বৃদ্ধের মর্মান্তিক মৃত্যু, শোকের ছায়া এলাকায় বাসাইলে মাদকসহ ২ কারবারি আটক, সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার রূপসায় স্ত্রীকে কটুক্তির প্রতিবাদ করায় সন্ত্রাসী কর্তৃক স্বামী-দেবর সহ ৪ জনকে কুপিয়ে জখম। গজারিয়ায় ভাড়া বাসা থেকে গৃহবধূর মরদেহ উদ্ধার লালমনিরহাট ও কুড়িগ্রাম জেলায় শিল্পায়নের সম্ভাবনা নিয়ে আলোচনা সভা অনুষ্ঠিত জনগনের সুবিদার্থে বিনামুল্যে ওয়াইফাই সুবিদা করে দেওয়া হয়েছে – ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী  

খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় লোহাগড়ার ৯ নং মল্লিকপুরে ইউনিয়নে বিশেষ দোয়া মাহফিল

Reporter Name
  • Update Time : Sunday, November 30, 2025,
  • 272 Time View

 

 

নড়াইল প্রতিনিধি :

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার দ্রুত রোগমুক্তি কামনায় নড়াইলের লোহাগড়া উপজেলার ৯নং মল্লিকপুর ইউনিয়নে বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

রবিবার (৩০ নভেম্বর ২০২৫) বিকেলে মল্লিকপুর ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে এ মাহফিলের আয়োজন করা হয়।

 

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপি নড়াইল জেলা শাখার সাধারণ সম্পাদক আলহাজ্ব মোঃ মনিরুল ইসলাম।

তিনি বলেন,

“দেশনেত্রী বেগম খালেদা জিয়া দেশের গণতান্ত্রিক আন্দোলনের নেতৃত্ব দিয়েছেন। তাঁর সুস্থতা ও দীর্ঘায়ুর জন্য মানুষের দোয়া আজ জাতীয় প্রত্যাশায় পরিণত হয়েছে।”

 

বিশেষ অতিথি উপজেলা বিএনপির সভাপতি মোঃ আহাদুজ্জামান বাটুল বলেন,

“বেগম খালেদা জিয়া দুর্বার গণতন্ত্রের প্রতীক। তিনি শারীরিকভাবে অসুস্থ হলেও তাঁর অদম্য মনোবল আমাদের অনুপ্রেরণা।”

উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক কাজী সুলতানুজ্জামান সেলিম বলেন,

“নেত্রী সুস্থ হয়ে দেশের মানুষের পাশে দাঁড়াবেন—এটাই আমাদের বিশ্বাস। সংগঠন তাঁর নির্দেশনা বাস্তবায়নে সবসময় প্রস্তুত।”

 

এছাড়া বক্তব্য রাখেন লোহাগড়া উপজেলা যুবদলের সাবেক সভাপতি খান মাহমুদ আলম।

তিনি বলেন,

“দেশনেত্রী বেগম খালেদা জিয়া স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষার সংগ্রামে অগ্রণী ভূমিকা পালন করেছেন। যুবসমাজ তাঁর আদর্শে উজ্জীবিত হয়ে দেশের গণতন্ত্র পুনরুদ্ধারের লড়াইয়ে অবিচল থাকবে।”

 

দোয়া মাহফিলের সভাপতিত্ব করেন লোহাগড়া উপজেলার ৯ নং মল্লিকপুর ইউনিয়নের সভাপতি মোঃ খিজির আহমেদ এবং সঞ্চালনায় ছিলেন মল্লিকপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক এস. এম. মিজানুর রহমান।

 

এছাড়া উপস্থিত ছিলেন—নড়াইল জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক মো: ফেরদৌস রহমান,লোহাগাড়া উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক, শ.ম.জামশেদ আহমেদ

পৌর বিএনপির সভাপতি মিলু শরীফ, উপজেলা যুবদলের সাবেক সভাপতি, খান মাহমুদ আলম, জেলা ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক, ইঞ্জিনিয়ার তাইবুল হাসান, লোহাগড়া উপজেলা শাখা, জিয়া সাইবার ফোর্সের আহবাহক এবিএম খায়রুজ্জামান ডাবলুসহ বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

এছাড়া ইউনিয়নের বিভিন্ন ইউনিটের সভাপতি–সম্পাদক, স্থানীয় জনগণ ও নানা শ্রেণী-পেশার মানুষ দোয়া মাহফিলে অংশ নেন।

 

দোয়া মাহফিলে,দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা ও দীর্ঘায়ুর জন্য এ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

অনুষ্ঠান শেষে দেশ ও জাতির মঙ্গল কামনায় বিশেষ মোনাজাত করা হয়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2019 LatestNews
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট