1. info@dainikgonatadanta.com : দৈনিক গণতদন্ত :
April 1, 2026, 10:36 pm
Title :
রূপসায় সেচ্ছায় পদত্যাগের একদিন পরে বহিষ্কার উল্লেখ করে সভাপতির ফেসবুক পোস্ট,সর্ব মহলে হাস্যরসের সৃষ্টি।  পরিবেশ সুরক্ষা ও জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলায় পটুয়াখালী পায়রা সেতু এলাকায় বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন।  নারায়ণগঞ্জে ঢাবি ছাত্রীর রহস্যজনক মৃত্যু, পরিবারের দাবি নির্যাতনে হত্যা শিবগঞ্জে সৈয়দপুর ইউনিয়নে ১৯৭ জন নারীর মাঝে ভিডব্লিউবি চাল বিতরণ জ্বালানি সংকটে  মোটরসাইকেল বিক্রেতায় ধস, আকর্ষণীয় অফারেও নেই ক্রেতা টাঙ্গাইলে অনুমোদনহীন ৪ ইট ভাটায় সাড়ে ১২ লাখ টাকা জরিমানা গজারিয়া পূর্ব শক্রতার জেরে মুক্তিযোদ্ধাকে কুপিয়ে গুরুতর আহত করেছে প্রতিপক্ষ  গাজীপুরে চিলাই খাল পুনঃখনন কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন গাজীপুর জেলা পরিষদের নব নিযুক্ত প্রশাসক ব্যারিস্টার ইশরাক আহমেদ সিদ্দিকী  রূপসায় আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত। 

খুলনার দিঘলিয়ায় ভৈরব নদীর ভাঙ্গনে শতাধিক পরিবার চরম ঝুকির মুখে।

Reporter Name
  • Update Time : Tuesday, December 8, 2020,
  • 204 Time View

এইচ এম সাগর (হিরামন) খুলনা ->>
খুলনার দিঘলিয়ার দেয়াড়া পশ্চিমপাড়া এলাকায় ভৈরব নদী গর্ভে বিলিন হয়েছে প্রায় ১কিঃমিঃ, সরজমিনে গিয়ে দেখাযায় দিঘলিয়ার দেয়াড়া পশ্চিমপাড়া ৫নং ওয়ার্ড এলাকার কবরস্থান হইতে শুরু করে কলোনি খেয়াঘাট গুচ্ছগ্রাম ভেড়িবাদ হয়ে জলিল খান মাঠ পর্যন্ত প্রায় ১কিঃমিঃ ভয়াবহ নদী ভাঙ্গনে পরিণত হয়েছে, ইতিমধ্যে উক্ত জলিল খান মাঠ হইতে প্রায় ২০০ মিটার নদী গর্ভে বিলিন হয়েগেছে, আরও জানা যায় জলিল খান নামক স্থানে ২ তলা বিশিষ্ট একটি ভবন ও কয়েকটি পাট গোডাউন ভৈরব নদীর ভাঙ্গনে বিলুপ্ত হয়েছে। এ বিষয়ে ৫নং ওয়ার্ড ইউ.পি সদস্য খান বিপ্লব হোসেন জানান প্রতিনিয়ত নদীর ভাঙ্গন বেড়েই চলেছে, একাধিক পরিবারের ফসলি জমি সহ বিভিন্ন রকম গাছপালা ভাঙ্গনে বিলুপ্ত হয়েগেছে এমনকি, বর্তমানে দেয়াড়া কলোনি কবরস্থান এবং গুচ্ছগ্রাম ভেড়িবঁাধটি অত্যান্ত ঝুকির মুখে রয়েছে, এই বাধটি ভেঙ্গে গেলে এলাকার বসবাসরত শতাধিক পরিবার মারাত্তক ঝুকির মুখে পড়বে, এলাকার শতশত পরিবার অসহায় হয়ে মানবেতর জিবন-যাপন করছে। এ বিষয়ে ৫নং ওয়ার্ড ইউ.পি সদস্য খান বিপ্লব হোসেন সহ শতশত মানুষ ভাঙ্গন রোধ প্রচেষ্টায় এলাকা থেকে গণসাক্ষর নিয়ে দিঘলিয়া উপজেলা নির্বাহি কর্মকর্তার নিকট আবেদন জানালে তিনি বলেন, এটি একটি বড় প্রজেক্ট তাই জন স্বার্থে পানি উন্নয়ন বোর্ডের নিকট এই আবেদনটির জন্য জোর সুপারিশ জানানোর অঙ্গিকার ব্যক্ত করেন, এমত অবস্থায় জরুরী ভিত্তিতে এই ভাঙ্গন রোধ না করলে শতশত পরিবার অসহায় হয়ে পড়বে।তাই শতশত পরিবার ও ভেড়িবাধ রাস্তা এবং কবর স্থান রক্ষার্থে উর্দ্ধতন কর্তৃপক্ষের কাছে ভাঙ্গন রোধে জোর দাবি জানান।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2019 LatestNews
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট