1. info@dainikgonatadanta.com : দৈনিক গণতদন্ত :
March 21, 2026, 3:51 pm
Title :
টাঙ্গাইলে একদিন আগেই ৪০ পরিবারের ঈদ উদযাপন গজারিয়ায় অবৈধ চুনা কারখানা শুরুর আগেই উচ্ছেদ. রূপসা উপজেলা পরিষদ চেয়ারম্যান প্রার্থী আতাউর রহমান রুনু-র ঈদ উপহার পেলেন ৩৫০ জন।  সালথায় ১ মন পেঁয়াজে মিলছে না ১ কেজি ইলিশ রূপসায় জামায়াতে ইসলামীর উদ্যোগে ৯০ পরিবারের মাঝে ঈদ উপহার বিতরণ।  ভিজিএফ কার্ড বিতরণ নিয়ে ইউপি সদস্যকে মারধরের অভিযোগ ইউনিয়ন বিএনপির সভাপতির বিরুদ্ধে মহিলা ভাইস চেয়ারম্যান পদে প্রার্থীতা ঘোষণা দিলেন লাবনী সিদ্দিকী  মির্জাপুরে নিখোঁজের তিন দিন পর মিলল যুবদল নেতা ইউসুফের মরদেহ: কুমিল্লার মুরাদনগরে দেশনেত্রী খালেদা জিয়া ও জিয়াউর রহমান-এর আত্মার মাগফেরাত কামনায় শ্রীকাইল সরকারি কলেজে ইফতার মাহফিল ।  লালমনিরহাটে বড়ুয়া খাল পুনঃখননের শুভ উদ্বোধন করেন আসাদুল হাবিব দুলু এমপি ‎

খুলনার পাইকগাছায় যৌতুকের দাবিতে স্বামী কর্তৃক স্ত্রী নির্যাতন – থানায় মামলা দায়ের।

Reporter Name
  • Update Time : Wednesday, October 7, 2020,
  • 394 Time View

এইচ এম সাগর (হিরামন) বিশেষ প্রতিনিধি ->>

খুলনার পাইকগাছায় যৌতুকের দাবিতে স্ত্রীকে নির্যাতনের ঘটনায় মামলা হয়েছে। নির্যাতনকারী স্বামী সহ সহোযগীরা পালিয়েছে । ঘটনাটি পাইকগাছা পৌরসভার ৫ ওয়ার্ডের সরল গ্ৰামে। মামলার এজাহারে উল্লেখ করা হয়েছে, পাইকগাছা পৌরসভার ৫নং ওয়ার্ডের সরল গ্ৰামের আঃ আজিজ মোল্লার ছেলে শাহাজালাল উপজেলার গোপালপুর গ্রামের অবসরপ্রাপ্ত সেনা সদস্য মাহফুজুল হক কিনুর কন্যা আদিবা খাতুন কে সামাজিক ভাবে ৪/৬/২০২০ তারিখে আড়াই লক্ষ টাকা দেন মোহরে বিবাহ হয়। বিয়ের কিছুদিন পর আদিবার স্বামী শাহাজালাল ব্যবসার কথা বলে ৫ লক্ষ টাকা যৌতুক দাবি করে আসছিল। আদিবা খাতুন তার পিতার কাছ থেকে যৌতুকের টাকা এনে দিতে অস্বীকার করলে তাঁর উপর শারীরিক মানসিক নির্যাতন করে আসছিল শাহাজালাল। সেই জের ধরে শাহাজালাল ও তার পিতা মাতা বোন মিলে স্ত্রী আদিবা খাতুন কে গত ২/৯/২০২০ তারিখ রোজ বুধবার রাতে ৫লক্ষ টাকা যৌতুক আনতে বললে আদিবা পিতার কাছ থেকে টাকা নিয়ে আসতে অস্বীকার করলে ঐ রাতে শাহাজালাল, পিতা মাতা বোন মিলে শারীরিক ও মানসিক নির্যাতন চালায়।আদিবা খাতুনের ডাক চিৎকারে আশপাশের লোকজন এসে শাহাজালাল ও তার পিতা মাতাকে চাপ প্রয়োগ করলে এক কাপড়ে অসুস্থ অবস্থায় বাড়ি থেকে তাড়িয়ে দেয়। আদিবা খাতুন স্থানীয় লোকজনের সহযোগিতায় তার পিতার কাছে গেলে তার পিতা অসুস্থ অবস্থায় আদিবাকে পাইকগাছা হাসপাতালে ভর্তি করে। এ সব বিষয় আদিবার পিতা মাহফুজুল হক কিনু মিমাংসা করতে ব্যর্থ হলে বাদী হয়ে আদিবার স্বামী শাহাজালাল সহ তার পিতা মাতা বোন কে আসামি করে পাইকগাছা থানায় ২০০০ সালের নারী ও শিশু নির্যাতন আইনে ১১(গ)/৩০ সংশোধনী ২০০৩ আইনে মামলা দায়ের করেছে।যার নং ৩ তাং ৫/১০/২০ ,জি আর-৩১৮/২০ । মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই অনিশ মন্ডল জানান, মামলা টি তদন্তাধীন , তদন্তের স্বার্থে এই মুহূর্তে কিছু বলা সম্ভব না।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2019 LatestNews
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট