1. info@dainikgonatadanta.com : দৈনিক গণতদন্ত :
March 24, 2026, 12:00 pm
Title :
জনগনের সুবিদার্থে বিনামুল্যে ওয়াইফাই সুবিদা করে দেওয়া হয়েছে – ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী   জিয়াউর রহমান ৭৪এ দুর্ভিক্ষ থেকে সমৃদ্ধ অর্থনীতি দেশ গড়ে তুলেছিলেন—–মুক্তিযোদ্ধা মন্ত্রী আযম রূপসায় কাজদিয়া সরকারি উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত।  জনগণকে ভালো রাখা বিএনপির কমিটমেন্ট:— ফকির মাহবুব আনাম স্বপন মহান মুক্তিযুদ্ধের মাধ্যমে আমাদের বাংলাদেশ— আহমেদ আজম খান। টাঙ্গাইলে একদিন আগেই ৪০ পরিবারের ঈদ উদযাপন গজারিয়ায় অবৈধ চুনা কারখানা শুরুর আগেই উচ্ছেদ. রূপসা উপজেলা পরিষদ চেয়ারম্যান প্রার্থী আতাউর রহমান রুনু-র ঈদ উপহার পেলেন ৩৫০ জন।  সালথায় ১ মন পেঁয়াজে মিলছে না ১ কেজি ইলিশ রূপসায় জামায়াতে ইসলামীর উদ্যোগে ৯০ পরিবারের মাঝে ঈদ উপহার বিতরণ। 

খুলনার পাইকগাছা উপজেলা পরিষদের উপ-নির্বাচনে সরকারি দলের সন্ত্রাস ও নির্বাচন আচরণ বিধি লংঘনের প্রেক্ষিতে সাংবাদিক সম্মেলন।

Reporter Name
  • Update Time : Tuesday, October 13, 2020,
  • 197 Time View

সোমবার ১২ অক্টোবর ২০২০,
এইচ এম সাগর (হিরামন) ->>

খুলনার পাইকগাছা উপজেলা পরিষদের চেয়ারম্যান পদে উপ-নির্বাচনে সরকারি দলের অব্যাহত সন্ত্রাস ও নির্বাচন আচরণ বিধি লংঘনের প্রতিবাদে সাংবাদিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। সোমবার বেলা ১১টায় বিএনপি মনোনীত প্রার্থী ডাঃ আব্দুল মজিদের প্রধান নির্বাচনী কার্যালয়ে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। খুলনা জেলা বিএনপির সভাপতি এ্যাড. শফিকুল আলম মনা লিখিত বক্তব্যে বলেন, নির্বাচনী প্রচারণা শুরুর পূর্বেই বিএনপির প্রার্থী আব্দুল মজিদ ও তার সঙ্গীয়দের উপর আওয়ামীলীগের লোকজন হামলা, মারপিট ও মটরসাইকেল ও মাইক ভাংচুর করে ত্রাস সৃষ্টি ভয় দেখানো হচ্ছে। তিনি আরো বলেন, যে নির্বাচনে ভোটাররা ভোট দিতে পারবে না, সে প্রহসন নির্বাচনের প্রয়োজনে কি? আমরা এ নির্বাচন দেখতে চাই না। আমরা উৎসবমুখর পরিবেশ দেখতে চাই। আ’লীগ ভোট ডাকাতি করে ভোট ব্যবস্থাকে সমরে গলা টিপে হত্যা করেছে। আমরা প্রশাসনকে বলব, আপনারা সাংবিধানিক দায়িত্ব পালন করেন। নির্বাচন কমিশনকে বলব আপনারা চোখ বুঝে থাকবেন না। যে সমস্ত আপত্তি দিয়েছি সেগুলি প্রত্যেকটি আইনী পদক্ষেপ গ্রহণ করুন। মহানগর বিএনপির সভাপতি ও সাবেক সংসদ সদস্য নজরুল ইসলাম মঞ্জু বলেন, গড়ইখালী, লস্কর, চাঁদখালী, হরিঢালী ইউনিয়নে আওয়ামীলীগের কতিপয় নেতৃবৃন্দ বিএনপি নেতাকর্মীদের নানাভাবে হুমকি-ধামকি অব্যাহত রেখেছে। ২০ অক্টোবর নির্বাচনের দিন কেউ বিএনপির এজেন্ট হলে নির্বাচনের পরে তাদেরকে বাড়ী-ঘর জালিয়ে দেয়ার হুমকি দেয়ায় তিনি তীব্র নিন্দা জানান। এ সময় উপস্থিত ছিলেন, খুলনা সিটি কর্পোরেশনের সাবেক মেয়র মনিরুজ্জামান মনি, জেলা বিএনপির সাধারণ সম্পাদক আমির এজাজ খান, এ্যাড. জি,এ সবুর, মনিরুজ্জামান মন্টু, আবু হোসেন বাবু, এ্যাড. স.ম. বাবর আলী, তরিকুল ইসলাম, মিরাজুল হক নান্নু, মোমরেজুল ইসলাম, শেখ আব্দুর রশিদ, শাহিনুল ইসলাম পাখি, রাজিবুল আলম বাপ্পী সহ জেলা ও স্থানীয় পর্যায়ের নেতৃবৃন্দ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2019 LatestNews
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট