1. info@dainikgonatadanta.com : দৈনিক গণতদন্ত :
March 21, 2026, 11:35 am
Title :
টাঙ্গাইলে একদিন আগেই ৪০ পরিবারের ঈদ উদযাপন গজারিয়ায় অবৈধ চুনা কারখানা শুরুর আগেই উচ্ছেদ. রূপসা উপজেলা পরিষদ চেয়ারম্যান প্রার্থী আতাউর রহমান রুনু-র ঈদ উপহার পেলেন ৩৫০ জন।  সালথায় ১ মন পেঁয়াজে মিলছে না ১ কেজি ইলিশ রূপসায় জামায়াতে ইসলামীর উদ্যোগে ৯০ পরিবারের মাঝে ঈদ উপহার বিতরণ।  ভিজিএফ কার্ড বিতরণ নিয়ে ইউপি সদস্যকে মারধরের অভিযোগ ইউনিয়ন বিএনপির সভাপতির বিরুদ্ধে মহিলা ভাইস চেয়ারম্যান পদে প্রার্থীতা ঘোষণা দিলেন লাবনী সিদ্দিকী  মির্জাপুরে নিখোঁজের তিন দিন পর মিলল যুবদল নেতা ইউসুফের মরদেহ: কুমিল্লার মুরাদনগরে দেশনেত্রী খালেদা জিয়া ও জিয়াউর রহমান-এর আত্মার মাগফেরাত কামনায় শ্রীকাইল সরকারি কলেজে ইফতার মাহফিল ।  লালমনিরহাটে বড়ুয়া খাল পুনঃখননের শুভ উদ্বোধন করেন আসাদুল হাবিব দুলু এমপি ‎

খুলনায় ৯৮২টি মণ্ডপ শারদীয় দুর্গাপূজা অনুষ্ঠিত হবে।

Reporter Name
  • Update Time : Monday, October 5, 2020,
  • 193 Time View

রবিবার ৪ অক্টোবর ২০২০,
এইচ এম সাগর (হিরামন) বিশেষ প্রতিনিধি ->>

খুলনায় এবছর ৯৮২টি মণ্ডপে শারদীয় দুর্গাপূজা অনুষ্ঠিত হবে। করোনাভাইরাস পরিস্থিতির কারণে স্বাস্থ্যবিধি মেনে ও সামাজিক দূরত্ব বজায় রেখে সকল আনুষ্ঠানিকতা পালন করা হবে। আইনশৃঙ্খলারক্ষাকারী বাহিনী ও প্রশাসনের তদারকির পাশাপাশি প্রতি মণ্ডপে নিজস্ব নিরাপত্তা ব্যবস্থা থাকবে।
খুলনায় শারদীয় দুর্গাপূজা সুষ্ঠুভাবে উদযাপনের লক্ষ্যে এক প্রস্তুতিসভা আজ (রবিবার) সকালে অনলাইন জুম প্রযুক্তিতে অনুষ্ঠিত হয়। খুলনা জেলা প্রশাসক মোহাম্মদ হেলাল হোসেন তাঁর সম্মেলনকক্ষ হতে যুক্ত হয়ে সভায় সভাপতিত্ব করেন। সভায় জানানো হয়, করোনাভাইরাস প্রাদুর্ভাবের স্বাস্থ্য ঝুঁকি বিবেচনায় নিয়ে এবছর প্রতিটি মণ্ডপের প্রবেশ পথে হাত ধোয়ার ব্যবস্থা ও হ্যান্ড স্যানিটাইজার রাখা এবং জ¦র মাপার জন্য থার্মাল স্ক্যানারের ব্যবস্থা রাখতে হবে। মণ্ডপে প্রবেশের ক্ষেত্রে কমপক্ষে তিন ফুট শারীরিক দূরত্ব বজায় রাখা এবং পুরুষ ও নারীদের জন্য আলাদা প্রবেশপথ রাখার আবশ্যকতা রয়েছে। অধিকতর নিরাপত্তার জন্য মণ্ডপ ও তার পাশ^বর্তী এলাকায় ক্লোজ সার্কিট ক্যামেরা স্থাপন করা যেতে পারে। এছাড়া পূজা উপলক্ষে কোন রকম মেলার আয়োজন না করা ও প্রতীমা বিসর্জনের সময় শোভাযাত্রা পরিহারসহ সকল মণ্ডপে পর্যাপ্ত অগ্নিনির্বাপণ সামগ্রী থাকতে হবে। এসময় আরও জানানো হয় এবছর দাকোপে ৮০টি, বটিয়াঘাটায় ১১২টি, তেরখাদায় ১০১টি, দিঘলিয়ায় ৬০টি, রূপসায় ৭৩, ফুলতলায় ৩২টি, ডুমুরিয়ায় ১৯৫টি, কয়রায় ৫৫টি, পাইকগাছায় ১৩৮টিসহ খুলনা সিটি কর্পোরেশন এলাকায় ১৩৬টি মণ্ডপে শারদীয় দুর্গাপূজা অনুষ্ঠিত হবে। সভায় অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) জিয়াউর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার, সকল উপজেলা নির্বাহী অফিসার, সরকারি কর্মকর্তা, পূজা উদযাপন কমিটির নেতৃবৃন্দ অংশগ্রহণ করেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2019 LatestNews
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট