1. info@dainikgonatadanta.com : দৈনিক গণতদন্ত :
April 1, 2026, 6:02 pm
Title :
রূপসায় সেচ্ছায় পদত্যাগের একদিন পরে বহিষ্কার উল্লেখ করে সভাপতির ফেসবুক পোস্ট,সর্ব মহলে হাস্যরসের সৃষ্টি।  পরিবেশ সুরক্ষা ও জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলায় পটুয়াখালী পায়রা সেতু এলাকায় বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন।  নারায়ণগঞ্জে ঢাবি ছাত্রীর রহস্যজনক মৃত্যু, পরিবারের দাবি নির্যাতনে হত্যা শিবগঞ্জে সৈয়দপুর ইউনিয়নে ১৯৭ জন নারীর মাঝে ভিডব্লিউবি চাল বিতরণ জ্বালানি সংকটে  মোটরসাইকেল বিক্রেতায় ধস, আকর্ষণীয় অফারেও নেই ক্রেতা টাঙ্গাইলে অনুমোদনহীন ৪ ইট ভাটায় সাড়ে ১২ লাখ টাকা জরিমানা গজারিয়া পূর্ব শক্রতার জেরে মুক্তিযোদ্ধাকে কুপিয়ে গুরুতর আহত করেছে প্রতিপক্ষ  গাজীপুরে চিলাই খাল পুনঃখনন কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন গাজীপুর জেলা পরিষদের নব নিযুক্ত প্রশাসক ব্যারিস্টার ইশরাক আহমেদ সিদ্দিকী  রূপসায় আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত। 

খুলনা জেলার শিরোমণি মধ্যপাড়ায় স্ত্রী কতৃর্ক স্বামীর পুরুষাঙ্গ কর্তন স্ত্রী গ্রেপ্তার।

Reporter Name
  • Update Time : Saturday, December 5, 2020,
  • 209 Time View

মোঃ জহিরুল ইসলাম বিভাগীয় ব্যুরো প্রধান খুলনা।

খুলনা জেলার নগরীর খানজাহান আলী থানাধীন শিরোমণি মধ্যপাড়ায় স্বামীকে সিমায়ের মধ্যে ঘুমের ওষুধ খাইয়ে স্ত্রী কর্তৃক পুরুষাঙ্গ কর্তনের অভিযোগ পাওয়াগেছে। এই ঘটনায় পুলিশ অভিযুক্ত স্ত্রীকে আটক করেছে। পুলিশ ও স্থানীয়রা জানায়, শিরোমণি মধ্যপাড়ার মৃত আহম্মদ ফকিরের পুত্র সেনাবাহিনীর চট্টগ্রাম ২৩ রেঙ্গলে কর্মরত শেখ আলামিন(৩৭) সম্প্রতি ছুটিতে বাড়ী আসে। শুক্রবার বিকালে আলামিনের স্ত্রী সুবর্ণা(৩০) সিমায়ের মধ্যে ঘুমের ওষুধ মিশিয়ে দিয়ে ঘুম পাড়িয়ে দেয়। সন্ধ্যায় আলামিন ঘুমিয়ে পড়লে সুবর্ণা ছুরি দিয়ে আলামিনের পুরুষাঙ্গ কেটে ফেলে। গুরুতর আহত অবস্থায় আলামিনকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঘটনার পর জাহাবাদ সেনানিবাসের উর্ধতন কর্মকর্তাগণ এবং খানজাহান আলী থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। পুলিশ ঘটনার সাথে জড়িত আলামিনের স্ত্রী সুবর্ণাকে আটক করে থানায় নিয়ে যায়। খানজাহান আলী থানার অফিসার্স ইনচার্জ প্রবীর কুমার বিশ্বাস ঘটনার সত্যতা স্বিকার করে বলেন আলামিনের স্ত্রী ঘটনার সত্যতা স্বিকার করেছে। তিনি বলেন সুবর্ণা জানিয়েছে পারিবারিক কলহ এবং অশান্তির কারণে তিনি এ কাজ করেছেন।উল্লেখ্য দিঘলিয়া গ্রামের আজাহার বাওয়ালীর কন্যা সুবর্ণার সাথে ১২ বছর আগে বিবাহ হয় আলামিনের তাদের সংসারে ১১বছর বয়েসি একটি কণ্যা সন্তান রয়েছে বলে জানা গেছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2019 LatestNews
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট