মো: মিজানুর রহমন (পলাশ),ফেনী জেলা প্রতিনিধি, ফেনী:-
ফেনীর সোনাগাজীতে ফুটবল খেলার মাঠে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে সাইদ হোসেন নূর (১৬) নামে এক স্কুলছাত্রের মৃত্যু হয়েছে।
শুক্রবার (২৩ জানুয়ারি) রাত ৯টার দিকে উপজেলার মতিগঞ্জ ইউনিয়নের সাতবাড়িয়া হেকিম ডাক্তার বাড়ি সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত সাইদ মতিগঞ্জ ইউনিয়নের সাতবাড়িয়া এলাকার নাছির আহমেদের ছেলে। সে স্থানীয় মতিগঞ্জ আর এম হাট কে উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির শিক্ষার্থী ছিল।
স্থানীয় ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, শুক্রবার রাতে সাতবাড়িয়া হেকিম ডাক্তার বাড়ির পাশে মিনিবার ফুটবল খেলে সাইদ। খেলা শেষে বিদ্যুতের একটি লাইন খুলতে গিয়ে অসাবধানতাবশত বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ঘটনাস্থলেই পড়ে যায় সে। তাৎক্ষণিকভাবে আশপাশে থাকা অন্য কিশোররা তাকে উদ্ধার করে সোনাগাজী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
রাষ্ট্রের গুণগত পরিবর্তনের কথা উল্লেখ করে মজিবুর রহমান মঞ্জু বলেন, জাতীয়ভাবে রাষ্ট্রের গুণগত পরিবর্তন করতে না পারলে স্থানীয়ভাবে উন্নয়নে বড় কিছু করা সম্ভব না। সেজন্য এ রাষ্ট্রের গুণগত পরিবর্তন ও সংস্কারের প্রতিশ্রুতি নিয়ে আমাদের ১০ দলীয় জোটের ঐক্যবদ্ধ হওয়া। ঐকমত্য কমিশনে এসব নিয়ে আমরা দাবি তুলে কথা বলেছিলাম। কিন্তু দুর্ভাগ্যজনক হলো যে দলটি ৩১ দফা সংস্কারের কথা বলেছে তারা এ আলোচনায় নোট অব ডিসেন্ট দিয়েছে।
তিনি বলেন, আমরা আশঙ্কা করছি, কোনো একটি দল যদি একচ্ছত্র বা এককভাবে ক্ষমতায় যায় তাহলে এ সংস্কার প্রস্তাবগুলো না-ও মানতে পারে। উনারা অনেকে না-ভোট দেয়ার ব্যাপারেও কথাবার্তা বলছেন। আমরা চাচ্ছি গণভোটে যেন সকলে হ্যাঁ ভোট দেন।
প্রবাসীদের উদ্দেশ্যে মঞ্জু বলেন, আজ থেকে প্রবাসীদের ভোটগ্রহণ শুরু হচ্ছে। আপনারা (প্রবাসী) এমনভাবে ভোট ও অধিকার প্রয়োগ করবেন, যেন আপনারা যেসব উন্নত দেশে থাকেন সেখানকার মতো এ দেশও পরিবর্তন করা যায়৷ আপনাদের ভোটেই যেন এ দেশ উন্নত হতে পারে তা খেয়াল রাখতে হবে।
স্থানীয় বাসিন্দা মহিদুল ইসলাম বলেন, ‘সাইদ হোসেন নূর অত্যন্ত বিনয়ী ও ভদ্র ছেলে ছিল। সকলের সঙ্গে সে ভালোভাবে মিশত। তার এমন আকস্মিক মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।’
সোনাগাজী মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কামরুল ইসলাম বলেন, ‘বিদ্যুৎস্পৃষ্টে ওই কিশোরের মৃত্যু হয়েছে। নিহতের পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ নেই বলে জানিয়েছেন।’