1. info@dainikgonatadanta.com : দৈনিক গণতদন্ত :
March 27, 2026, 9:08 am
Title :
সখিপুরে মোবাইল কোর্ট অভিযান: অবৈধ মজুদে ৫১৮০ লিটার জ্বালানি উদ্ধার, দুই প্রতিষ্ঠানের মালিককে কারাদণ্ড রূপসায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবসে বিএনপির শ্রদ্ধাজ্ঞাপন।  টাঙ্গাইলে বিপুল উৎসাহে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপিত গজারিয়া ঢাকা-চট্রগ্রাম মহাসড়কে দীর্ঘ যানজট, চরম ভোগান্তিতে যাত্রীরা। সরকারের উন্নয়ন কর্মকাণ্ড বাস্তবায়নে গণমাধ্যম একটি শক্তিশালী অংশীদার জেলা প্রশাসক – নুরুল করিম ভূঁইয়া গোপালপুরে রেল দুর্ঘটনায় বৃদ্ধের মর্মান্তিক মৃত্যু, শোকের ছায়া এলাকায় বাসাইলে মাদকসহ ২ কারবারি আটক, সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার রূপসায় স্ত্রীকে কটুক্তির প্রতিবাদ করায় সন্ত্রাসী কর্তৃক স্বামী-দেবর সহ ৪ জনকে কুপিয়ে জখম। গজারিয়ায় ভাড়া বাসা থেকে গৃহবধূর মরদেহ উদ্ধার লালমনিরহাট ও কুড়িগ্রাম জেলায় শিল্পায়নের সম্ভাবনা নিয়ে আলোচনা সভা অনুষ্ঠিত

গজারিয়ায় আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও তার ভাইসহ তিন জনকে র‍্যাব আটক করার প্রতিবাদে ঢাকা চট্টগ্রাম মহাসড়ক অবরোধ।

Reporter Name
  • Update Time : Sunday, October 18, 2020,
  • 215 Time View

আবু ইউসুফ নিজস্ব নিউজ রুম।

গজারিয়ায় আওয়ামীলীগের সাধারণ সম্পাদক এর ভাইসহ তিন জনকে র‍্যাব আটক করার প্রতিবাদে ঢাকা চট্টগ্রাম মহাসড়ক অবরোধ। মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলার বালুয়াকান্দি ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আল আমিন প্রধান ও তার ছোটভাই আন্তঃজেলা ট্রাক চালক ইউনিয়নের গজারিয়া শাখার সভাপতি রিটু প্রধান এবং তাদের ব্যবসায়িক পার্টনার আলমগীর হোসেনকে আজ ( রবিবার) বিকেলে আটক করে র‍্যাব-৪ সদস্যরা। র‍্যাবের দাবি তাদের কাছ থেকে বিপুল

পরিমাণ ইয়াবা এবং অস্ত্র উদ্ধার করা হয়েছে। তবে তাদের আটকের খবরে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক দীর্ঘ প্রায় এক ঘণ্টা অবরোধ করে বিক্ষোভ করেছে করেছে তাদের সমর্থকরা। এসময় মহাসড়কে তীব্র যানজট সৃষ্টি হয়।

আটক আল আমিন প্রধান ও রিটু উপজেলার বালুয়াকান্দি ইউনিয়নের তেতৈতলা গ্রামের মৃত গিয়াসউদ্দিন প্রধানের ছেলে ও আলমগীর হোসেন একই গ্রামের আশেক আলীর ছেলে বলে জানা গেছে।

র‌্যাব-৪ এর সিনিয়র সহকারী পুলিশ সুপার আক্তারুজ্জামান তিনজনকে আটকের খবর নিশ্চিত করে বলেন, তাদের কাছ থেকে অস্ত্র ও ইয়াবা জব্দ করা হয়েছে। বিস্তারিত পরে জানানো হবে। আটক তিনজনের বিরুদ্ধে ১৮ থেকে ২০টি করে মামলা আছে বলেও জানান সিনিয়র সহকারী পুলিশ সুপার আক্তারুজ্জামান।

প্রত্যক্ষদর্শী ও আটককৃতদের স্বজনরা জানান, বিকেল সাড়ে চারটার বালুয়াকান্দি ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আল-আমিন প্রধান তেতৈতলা পুরাতন ফেরিঘাট এলাকায় তার ব্যবসায়ী কার্যালয়ে অবস্থান করছিলেন। এ সময় তার ছোটভাই রিটু প্রধান এবং তাদের ব্যবসায়িক পার্টনার আলমগীর হোসেনও সেখানে উপস্থিত ছিলেন। এ সময় সাদা একটি মাইক্রোবাসে করে একদল লোক নিজেদের র‍্যাব পরিচয় দিয়ে তাদের

তিনজনকে আটক করে তাদের সাথে নিয়ে যেতে চায়। র‍্যাব জানায় তাদের কাছে অস্ত্র এবং ইয়াবা পাওয়া গেছে। তাৎক্ষণিকভাবে স্থানীয় লোকজন ঘটনাটির প্রতিবাদ জানালে র‍্যাব সদস্যদের সাথে তাদের ধস্তাধস্তি হয়। পরবর্তীতে র‍্যাব সদস্যরা লাঠিচার্জ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে এনে তাদেরকে নিয়ে চলে যায়।

পরবর্তীতে খবর পেয়ে তাদের ৭/৮’শ সমর্থক ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের তেতৈতলা হাস পয়েন্ট এলাকায় অবস্থান নেন। এ সময় তারা মহাসড়কে যান চলাচল বন্ধ ও টায়ারে আগুন লাগিয়ে বিক্ষোভ প্রদর্শন করেন। তাদের অবরোধের কারণে দীর্ঘ প্রায় একঘন্টা মহাসড়কে যান চলাচল বন্ধ থাকে। পরবর্তীতে গজারিয়া থানা পুলিশের সদস্যরা ঘটনাস্থলে এসে দীর্ঘক্ষণ চেষ্টার পর সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে তাদের মহাসড়ক থেকে নামিয়ে দিলে যান চলাচল স্বাভাবিক হয়।

গজারিয়া থানার ওসি (তদন্ত) মামুন আল রশিদ জানান, পরিস্থিতি বর্তমানে তাদের নিয়ন্ত্রণে রয়েছে। পুলিশ বিক্ষোভকারীদের মহাসড়ক থেকে নামিয়ে দিয়েছে। যেকোনো অপ্রীতিকর পরিস্থিতি মোকাবেলায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা রয়েছে। সূত্রঃ দৈনিক বাংলাদেশ ৭১ সংবাদ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2019 LatestNews
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট