1. info@dainikgonatadanta.com : দৈনিক গণতদন্ত :
March 20, 2026, 9:54 pm
Title :
টাঙ্গাইলে একদিন আগেই ৪০ পরিবারের ঈদ উদযাপন গজারিয়ায় অবৈধ চুনা কারখানা শুরুর আগেই উচ্ছেদ. রূপসা উপজেলা পরিষদ চেয়ারম্যান প্রার্থী আতাউর রহমান রুনু-র ঈদ উপহার পেলেন ৩৫০ জন।  সালথায় ১ মন পেঁয়াজে মিলছে না ১ কেজি ইলিশ রূপসায় জামায়াতে ইসলামীর উদ্যোগে ৯০ পরিবারের মাঝে ঈদ উপহার বিতরণ।  ভিজিএফ কার্ড বিতরণ নিয়ে ইউপি সদস্যকে মারধরের অভিযোগ ইউনিয়ন বিএনপির সভাপতির বিরুদ্ধে মহিলা ভাইস চেয়ারম্যান পদে প্রার্থীতা ঘোষণা দিলেন লাবনী সিদ্দিকী  মির্জাপুরে নিখোঁজের তিন দিন পর মিলল যুবদল নেতা ইউসুফের মরদেহ: কুমিল্লার মুরাদনগরে দেশনেত্রী খালেদা জিয়া ও জিয়াউর রহমান-এর আত্মার মাগফেরাত কামনায় শ্রীকাইল সরকারি কলেজে ইফতার মাহফিল ।  লালমনিরহাটে বড়ুয়া খাল পুনঃখননের শুভ উদ্বোধন করেন আসাদুল হাবিব দুলু এমপি ‎

গজারিয়া স্বতন্ত্র প্রার্থীর সমর্থকদের ভয়ভীতি প্রদর্শন ও প্রচারণায় বাধায় সংবাদ সম্মেলন

Reporter Name
  • Update Time : Tuesday, February 3, 2026,
  • 86 Time View

 

ওসমান গনি

স্টাফ রিপোর্টার

মুন্সীগঞ্জে গজারিয়া উপজেলা আসন্ন সংসদ নির্বাচনে মুন্সীগঞ্জ-৩ আসনের স্বতন্ত্র প্রার্থী এবং মুন্সীগঞ্জ জেলা বিএনপির সদ্য বহিষ্কৃত সদস্য সচিব মো. মহিউদ্দিনের কর্মী-সমর্থকদের ভয়ভীতি প্রদর্শন ও নির্বাচনী প্রচারণায় বাধা প্রদানের অভিযোগ এনে সংবাদ সম্মেলন করেছেন প্রার্থীর অনুসারীরা।

 

গজারিয়া উপজেলার রসুলপুর খেয়াঘাট সংলগ্ন এলাকায় আয়োজিত এই সংবাদ সম্মেলনে স্বতন্ত্র প্রার্থীর পক্ষে লিখিত বক্তব্য পাঠ করেন যুবদল কেন্দ্রীয় কমিটির সদ্য বহিষ্কৃত সাবেক সহ-সভাপতি মুহা. মুজিবুর রহমান।

 

সংবাদ সম্মেলনে মুজিবুর রহমান অভিযোগ করেন, আনুষ্ঠানিক প্রচারণা শুরুর পর থেকেই গজারিয়া উপজেলার বিভিন্ন এলাকায় স্বতন্ত্র প্রার্থীর কর্মী-সমর্থকদের পরিকল্পিতভাবে বাধা সৃষ্টি করা হচ্ছে। কর্তৃপক্ষের নিষেধাজ্ঞা ও আইন উপেক্ষা করে আমাদের লোকজনের ওপর হামলা ও মারধর করা হচ্ছে। এমনকি প্রতিপক্ষের লোকজন নিজেরা মিথ্যা নাটক সাজিয়ে আমাদের নেতাকর্মীদের ফাঁসানোর অপচেষ্টা চালাচ্ছে।

 

তিনি আরও বলেন, উপজেলার বিভিন্ন স্থানে আমাদের প্রার্থীর ব্যানার-ফেস্টুন ছিঁড়ে ফেলা হচ্ছে। প্রতিপক্ষের লোকজন মুখে মুখে শান্তিপূর্ণ সহাবস্থানের কথা বললেও পরাজয় নিশ্চিত জেনে তারা বেপরোয়া হয়ে উঠেছে। আমরা আপনাদের মাধ্যমে নির্বাচন কমিশন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কাছে সুষ্ঠু নির্বাচনী পরিবেশ নিশ্চিত করার জোরালো দাবি জানাচ্ছি।

 

সংবাদ সম্মেলনে স্বতন্ত্র প্রার্থীর সমর্থক হুমায়ুন খান বলেন, আমার বাড়ি গজারিয়া ইউনিয়নে। আমরা প্রচারণার জন্য বের হলেই প্রতিপক্ষের লোকজন আমাদের পিছু নেয় এবং বিশৃঙ্খলা তৈরির চেষ্টা করে। আমরা কোথাও গেলেই তারা বাধা প্রদান করে। আমি প্রশাসনের কাছে এর প্রতিকার চাই।

 

সংবাদ সম্মেলনে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন গজারিয়া উপজেলা বিএনপির সদ্য পদত্যাগকারী সদস্য সচিব আব্দুর রহমান শফিক, পদত্যাগকারী বিএনপি নেতা মফিজুল ইসলাম রনি, মকবুল আহমেদ রতন, জহরুল হক রিটুসহ স্থানীয় নেতৃবৃন্দ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2019 LatestNews
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট