1. info@dainikgonatadanta.com : দৈনিক গণতদন্ত :
April 1, 2026, 6:59 am
Title :
টাঙ্গাইলে অনুমোদনহীন ৪ ইট ভাটায় সাড়ে ১২ লাখ টাকা জরিমানা গজারিয়া পূর্ব শক্রতার জেরে মুক্তিযোদ্ধাকে কুপিয়ে গুরুতর আহত করেছে প্রতিপক্ষ  গাজীপুরে চিলাই খাল পুনঃখনন কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন গাজীপুর জেলা পরিষদের নব নিযুক্ত প্রশাসক ব্যারিস্টার ইশরাক আহমেদ সিদ্দিকী  রূপসায় আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত।  শিবগঞ্জে সুবিধাভোগীদের মাঝে ভিডব্লিউবি চাল বিতরণ । সখীপুরে প্রবাসীর স্ত্রীর রহস্যজনক মৃত্যু: ছেলে পলাতক সালথায় ইজিবাইকের সাথে নসিমনের সংঘর্ষে বৃদ্ধ নিহত মাছের ব্যবসার আড়ালে চোরাই রিকশা বাণিজ্য, মুগদায় সক্রিয় চক্রের অভিযোগ ‎সীমান্তে ১৫ বিজিবির বিশেষ অভিযানে ২৪ লাখ টাকার ভারতীয় শাড়ি ও কাপড় জব্দ

গজারিযায লঞ্চের ধাক্কায় স্পিড বোটে টহলরত নৌ পুলিশের( ৬) সদস্য আহত।

Reporter Name
  • Update Time : Saturday, November 28, 2020,
  • 221 Time View

বিশেষ প্রতিনিধি জান্নাত জাহা। দৈনিক বাংলাদেশ ৭১ সংবাদ। মুন্সীগঞ্জের গজারিয়ার অংশে মেঘনা নদীর মোহনায় যাত্রীবাহী লঞ্চের ধাক্কায় স্পিড বোটে টহলরত নৌ-পুলিশের ৬ সদস্য আহত হয়েছে বলে দৈনিক বাংলাদেশ ৭১ সংবাদ কে জানিয়েছেন নৌ থানার পুলিশের এসআই মোঃ মজিবর রহমান।

আহতরা হলেন, গজারিয়া নৌ থানা পুলিশের এসআই, মো:মজিবর রহমান, এস আই, মো.আ: ছালাম, এ এস আই, মো. হাসান আলী, কনস্টেবল অমৃত লাল, মিজানুর রহমান, স্পিড বোটের চালক মো: শাহিন।

শুক্রবার সন্ধ্যায় উপজেলার দৌলতপুর থ্রী এংগেল কোম্পানির সংলগ্ন মেঘনা নদীর মাঝে এই দুর্ঘটনা ঘটে। গজারিয়া নৌ-থানার সুত্রে বিষয় টি নিশ্চিত হওয়া গিয়েছে।

জানাগেছে, শুক্রবার সন্ধ্যায় চাঁদপুর হতে নারায়ণগঞ্জ মুখী এমভি রাসেল ২ নামের একটি যাত্রীবাহী লঞ্চ দৌলতপুর থ্রী এংগেল কোম্পানির সংলগ্ন মেঘনা নদীর মাঝ অতিক্রম করার সময় গজারিয়া নৌ থানা পুলিশের টহলরত স্পীড বোর্ডকে সামনে থেকে সজোরে ধাক্কা দেয়। এতে স্পীড বোটে থাকা টহল রত পুলিশের এসআই, মো:মজিবর রহমান, এস আই, মো.আ: ছালাম, এ এস আই, মো. হাসান আলী ও কনস্টেবল অমৃত লাল, মিজানুর রহমান, স্পিড বোটের চালক মো: শাহিন গুরুতর আহত হয়।

আহতদের মধ্যে এস আই মজিবর রহমান কে আশংকা জনক অবস্থায় রাজারবাগ পুলিশ হাসপাতালে বাকি আহত অন্য পুলিশ সদস্যদের ভবেরচর উপজেলা স্বাস্হ্য কমপ্লেক্স ভর্তি করা হয়েছে
বলে জানাযায়। বর্তমানে লঞ্চ এবং লঞ্চের চালক ও হেলপার গজারিয়া নৌ থানা পুলিশের হেফাজতে রয়েছে বলে জানিয়েছেন।

সূঃ দৈনিক বাংলাদেশ ৭১ সংবাদ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2019 LatestNews
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট