1. info@dainikgonatadanta.com : দৈনিক গণতদন্ত :
March 26, 2026, 12:12 pm
Title :
টাঙ্গাইলে বিপুল উৎসাহে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপিত গজারিয়া ঢাকা-চট্রগ্রাম মহাসড়কে দীর্ঘ যানজট, চরম ভোগান্তিতে যাত্রীরা। সরকারের উন্নয়ন কর্মকাণ্ড বাস্তবায়নে গণমাধ্যম একটি শক্তিশালী অংশীদার জেলা প্রশাসক – নুরুল করিম ভূঁইয়া গোপালপুরে রেল দুর্ঘটনায় বৃদ্ধের মর্মান্তিক মৃত্যু, শোকের ছায়া এলাকায় বাসাইলে মাদকসহ ২ কারবারি আটক, সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার রূপসায় স্ত্রীকে কটুক্তির প্রতিবাদ করায় সন্ত্রাসী কর্তৃক স্বামী-দেবর সহ ৪ জনকে কুপিয়ে জখম। গজারিয়ায় ভাড়া বাসা থেকে গৃহবধূর মরদেহ উদ্ধার লালমনিরহাট ও কুড়িগ্রাম জেলায় শিল্পায়নের সম্ভাবনা নিয়ে আলোচনা সভা অনুষ্ঠিত জনগনের সুবিদার্থে বিনামুল্যে ওয়াইফাই সুবিদা করে দেওয়া হয়েছে – ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী   জিয়াউর রহমান ৭৪এ দুর্ভিক্ষ থেকে সমৃদ্ধ অর্থনীতি দেশ গড়ে তুলেছিলেন—–মুক্তিযোদ্ধা মন্ত্রী আযম

গজারিযা মাদকাসক্ত দুই ভাইয়ের ঝগড়া থামাতে গিয়ে দায়ের কোপে যুবকের মৃ*ত্যু

Reporter Name
  • Update Time : Saturday, December 20, 2025,
  • 150 Time View

 

ওসমান গনি

স্টাফ রিপোর্টার

মুন্সীগঞ্জে গজারিয়া উপজেলা প্রতিবেশী দুই ভাইয়ের ঝগড়া থামাতে গিয়ে দায়ের কোপে জান্নাত হোসেন (২৭) নামে এক যুবকের মর্মান্তিক মৃত্যু হয়েছে।

 

 

গজারিয়া উপজেলার গজারিয়া ইউনিয়নের নয়ানগর গ্রামে এই ঘটনাটি ঘটে। নিহত জান্নাত হোসেন ওই গ্রামের আব্দুল হকের ছেলে।

 

স্থানীয় ও প্রত্যক্ষদর্শীদের সূত্রে জানা যায়, নয়ানগর গ্রামের বাসিন্দা শাহিন রাঢ়ির দুই ছেলে তারেক ও রিয়াদের মধ্যে দীর্ঘদিন ধরেই পারিবারিক ও বিভিন্ন বিষয় নিয়ে বিরোধ চলে আসছিল। শনিবার সকালে দুই ভাইয়ের মধ্যে পুনরায় তীব্র ঝগড়া শুরু হলে তা থামাতে প্রতিবেশী জান্নাত হোসেন ঘটনাস্থলে যান। এ সময় উভয়ের হাতেই ধারালো বগি দা ছিল। ঝগড়ার একপর্যায়ে রিয়াদ তার ভাই তারেককে লক্ষ্য করে দা দিয়ে কোপ দিতে গেলে তা জান্নাত হোসেনের শরীরে আঘাত হানে।

 

গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা জান্নাতকে উদ্ধার করে গজারিয়ায় হামদর্দ জেনারেল হাসপাতালে নিয়ে গেলে জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

 

হামদর্দ জেনারেল হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক ডা. মারিয়া মোস্তারি জানান, সকাল ১১টার দিকে জান্নাত হোসেনকে হাসপাতালে আনা হয়। প্রাথমিক পরীক্ষা-নিরীক্ষা শেষে তাকে মৃত ঘোষণা করা হয়। অতিরিক্ত রক্তক্ষরণের কারণে তার মৃত্যু হয়ে থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে। হাসপাতালে আনার আগেই তার মৃত্যু ঘটে।

 

 

নিহতের পরিবার অভিযোগ করে জানায়, ঘটনাটি পরিকল্পিত হত্যাকাণ্ড। নিহত জান্নাত হোসেনের ভাগ্নি সুমাইয়া আক্তার বলেন, অভিযুক্ত দুই ভাই নেশাসক্ত ছিলেন এবং নানা অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত। তারা ইচ্ছাকৃতভাবে তার মামাকে ডেকে নিয়ে গিয়ে হত্যা করেছে। তিনি এ ঘটনার সুষ্ঠু বিচার দাবি করেন।

 

 

এ বিষয়ে গজারিয়া থানার অফিসার ইনচার্জ মো. হাসান আলী বলেন, আমি ঘটনাস্থলে আছি। ঘটনার খবর পাওয়ার সঙ্গে সঙ্গেই পুলিশ ঘটনাস্থলে পাঠানো হয়। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2019 LatestNews
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট