1. info@dainikgonatadanta.com : দৈনিক গণতদন্ত :
March 19, 2026, 7:35 am
Title :
ভিজিএফ কার্ড বিতরণ নিয়ে ইউপি সদস্যকে মারধরের অভিযোগ ইউনিয়ন বিএনপির সভাপতির বিরুদ্ধে মহিলা ভাইস চেয়ারম্যান পদে প্রার্থীতা ঘোষণা দিলেন লাবনী সিদ্দিকী  মির্জাপুরে নিখোঁজের তিন দিন পর মিলল যুবদল নেতা ইউসুফের মরদেহ: কুমিল্লার মুরাদনগরে দেশনেত্রী খালেদা জিয়া ও জিয়াউর রহমান-এর আত্মার মাগফেরাত কামনায় শ্রীকাইল সরকারি কলেজে ইফতার মাহফিল ।  লালমনিরহাটে বড়ুয়া খাল পুনঃখননের শুভ উদ্বোধন করেন আসাদুল হাবিব দুলু এমপি ‎ কানাইয়া পশ্চিমপাড়া জামে মসজিদে দোয়া ও ইফতার মাহফিল  পৌর কাউন্সিলর কল্যাণ পরিষদ গঠনের লক্ষ্যে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত পটুয়াখালীর কলাপাড়ায় কালবৈশাখী ঝড়ের তাণ্ডবে বিধ্বস্ত শতাধিক ঘরবাড়ি । উপজেলা সেচ্ছাসেবকলীগের সভাপতি জুয়েল গ্রেফতার অনিয়ম স্বেচ্ছাচারিতা ও দূর্নীতির আখড়া কালিহাতী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ! 

গজারিয়া ব্যবসা প্রতিষ্ঠানে আক্রমণ নগদ অর্থ ছিনতাই সহ ভাংচুর করার অভিযোগ।

Reporter Name
  • Update Time : Tuesday, March 19, 2024,
  • 258 Time View

 

ওসমান গনি

স্টাফ রিপোর্টার

মুন্সিগঞ্জে গজারিয়া উপজেলা পূর্ব শত্রুতার জেড়ে ব্যবসা প্রতিষ্ঠানে আক্রমণ দুই ব্যবসায়ীকে মারধর করে নগদ অর্থ লুটকরাসহ দোকানের মালামাল ভাংচুর করার অভিযোগ উঠেছে পরে ৯৯৯ কল দিয়ে পুলিশের সহতায় রক্ষা পেয়েছে ব্যবসায়ীরা।

অভিযুক্ত ব্যক্তিরা হল মোঃ রেনু মিয়া (৩৬), পিতা- মৃত সিদ্দিকুর রহমান, মোঃ আব্দুর রব (৪৫), পিতা- মিয়া চাঁন, মোঃ মতিউর রহমান (৬২), পিতা- মৃত আজগর আলী গজারিয়া উপজেলার হোসেন্দী ইউনিয়নের জামালদি বাস স্ট্যান্ডের তিন রাস্তার মোড়ে হাজী জিন্নত আলী মার্কেটে ফলমূল এবং পল্ট্রি মুরগীর দুই দোকানদার শান্তি ও তার ছোট ভাই স্বাধীন এর উপর অতর্কিত হামলা চালিয়ে রেনু মিয়া,আব্দুল রব,মতিউর রহমান শরীরে নীলাফোঁলা জখম করে। ঘটনার পর শান্ত ও স্বাধীন কে উদ্ধার করে গজারিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে গেলে সেখানে প্রথমিক চিকিৎসা শেষে গজারিয়া থানায় এসে শান্ত একটি লিখিত অভিযোগ করেন।

এ বিষয়ে আভিযোগ কারী শান্ত বলেন,আমার পরিবারের লোকজনের সাথে দীর্ঘদিন যাবৎ জায়গা জমি নিয়ে বিরুদ্ধ চলতেছে। বিরোধ সংক্রান্তে বিভিন্ন তারিখ ও সময় আমাদের ভয়ভীতি ও মিথ্যা মামলা দিয়া হয়রানী করার হুমকি দেওয়া হয়েছে। আমি ও আমার ছোট ভাই স্বাধীন (২২) উপজেলার হোসেন্দী ইউনিয়নের অদন্তর্গত জামালদী বাস স্ট্যান্ডের ফলমূল এবং পল্ট্রি মুরগীর দোকান দিয়া ব্যবসা করে আসছি। মঙ্গলবার সকাল অনুমানিক ০৮.৩০ এর দিকে পূর্ব শত্রুতার জের ধরে আমাদের ব্যবসা প্রতিষ্ঠানের সামনে পাকা রাস্তার উপর আমাকে এবং আমার ছোট ভাই স্বাধীনকে উদ্দেশ্য করে অকথ্য ভাষায় গালিগালাজ করতে থাকে। আমি তাদের গালিগালাজ করতে নিষেধ করলে তারা আমাদের দোকানের ভিতরে প্রবেশ করে দোকনের বিভিন্ন জিনিসপত্র ভাংচুর করে, বিভিন্ন ধরনের সব্জি, ফলমূলসহ চার খাচি ডিম ভেঙ্গে ফেলে এতে অনুমানিক ৫০,০০০/- (পঞ্চাশ হাজার) টাকার ক্ষতি সাধন করে। এক পর্যায়ে আমি ও আমার ছোট ভাই তাদের বাধা প্রদান করলে তারা আমাদের এলোপাথারী ভাবে আঘাত করে শরীরের বিভিন্ন স্থানে নীলাফুলা জখম করে। তাছাড়া আব্দুল রব আমার ছোট ভাইকে পিছন থেকে ঝাপটাইয়া ধরে রাখে এবং রেনু মিয়া আমার দোকানের ক্যাশবক্সে থাকা নগদ ৫৭,৩৪০ টাকা নিয়া যায়। পরে আমাদের ডাক চিৎকারে আশপাশের লোকজন আগিয়ে এসে। পরে হামলাকারীরা চলে যাওয়ার সময় আমাদের প্রানে মারিয়া লাশ গুম করিয়া ফেলার হুমকি প্রদান করে। উপস্থিত লোকজনের সহায়াতায় গজারিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হাসপাতালে যাইয়া চিকিৎসা গ্রহন করি। কিছুটা সুস্থ্য হইয়া বিষয়টি এলাকার গন্যমান্য ব্যক্তিদের জানিয়ে থানায় এসে অভিযোগ দায়ের করি।

তবে অভিযুক্ত ব্যক্তি মো: রেনু মিয়া জানান, গত ১০ তারিখ আমাদের সাথে জমি সংক্রান্ত বিষয়ে ঝামেলা হয়। এ সময় আমার চাচা এবং চাচাতো ভাইকে মারধর করে পরে আমরা আইনের আশ্রয় হিসাবে একটি জিডি করি। সেই জিডি করার জের ধরেই আমাদের উপর চাঁদা চাওয়া এবং দোকান থেকে টাকা ছিনতাই করার নাটক সাজিয়ে আমদের নামে থানায় মিথ্যা অভিযোগ করে। আইনের প্রতি আমি শ্রদ্ধাশীল তাদের অভিযোগের বিষয় গুলো যদি প্রমান হয় তাহলে আইন অনুযায়ী বিচার মাথা পেতে নিতে আমরা রাজি আছি। তবে যদি তদন্ত সাপেক্ষে আভিযোগ গুলা মিথ্যা হয় তাহলে আভিযোগকারী দের শাস্তি চাই। তাছাড়া তিনি আরো বলেন ৯৯৯ নাইনে কল দিয়া আমাদের শুধু শুধু দৌড়ানো দেওয়া হয়েছে। এবং বাসায় ভাঙচুর লুটপাট করার উল্টো অভিযোগও করেন অভিযুক্ত এই রেনু মিয়া।

এ বিষয়ে গজারিয়া থানার অফিসার ইনর্চাজ মো: রাজিব খাঁন বলেন এই ধরনের একটি অভিযোগ পেয়েছি পরবর্তীতে তদন্ত সাপেক্ষে আমরা আইনগত ব্যবস্থা গ্রহন করব।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2019 LatestNews
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট