1. info@dainikgonatadanta.com : দৈনিক গণতদন্ত :
সোমবার, ০২ ফেব্রুয়ারী ২০২৬, ১০:২৯ পূর্বাহ্ন
বিজ্ঞাপন:
জরুরী নিয়োগ চলছে, দেশের প্রতিটি বিভাগীয় প্রতিনিধি, জেলা,উপজেলা, স্টাফ রিপোর্টার, বিশেষ প্রতিনিধি, ভ্রাম্যমাণ প্রতিনিধি, ক্যাম্পাস ও বিজ্ঞাপন প্রতিনিধি বা সাংবাদিক নিয়োগ চলছে।

গণতন্ত্র ও ভোটাধিকার প্রতিষ্ঠা না হলে সব রক্ত বৃথা যাবে: শামা ওবায়েদ

রিপোর্টারের নাম :
  • প্রকাশিত: শনিবার, ১০ জানুয়ারী, ২০২৬
  • ১০৯ বার পড়া হয়েছে

 

 

 

 

সাইদ গাজী , সালথা (ফরিদপুর) প্রতিনিধি:

বিএনপির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক ও ফরিদপুর-২ আসনের বিএনপির মনোনীত সংসদ সদস্য প্রার্থী শামা ওবায়েদ ইসলাম রিংকু বলেছেন, “আমরা যদি গণতন্ত্র ও ভোটাধিকার প্রতিষ্ঠা করতে না পারি, তাহলে আমাদের সকল অর্জন বৃথা যাবে। গত জুলাইয়ের অভ্যুত্থান থেকে শুরু করে গত ১৭ বছরে যে রক্ত ঝরেছে, যে গুম-খুন হয়েছে—সবই অর্থহীন হয়ে পড়বে যদি আমরা সঠিক সিদ্ধান্ত নিতে ব্যর্থ হই।”

 

শুক্রবার (৭ জানুয়ারি) বিকেলে ফরিদপুরের সালথা উপজেলার আটঘর ইউনিয়নের কৃত্তা মাদ্রাসা মাঠে ইউনিয়ন বিএনপির উদ্যোগে বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় আয়োজিত দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। দোয়া মাহফিলে বেগম খালেদা জিয়ার রাজনৈতিক সংগ্রাম, গণতন্ত্র পুনরুদ্ধারে তাঁর ভূমিকা তুলে ধরা হয় এবং তাঁর রুহের মাগফিরাত কামনায় বিশেষ দোয়া করা হয়।

 

শামা ওবায়েদ বলেন, “আমাদের ভাই-বোনদের রক্ত, আবু সাঈদ, মুগ্ধসহ দেশপ্রেমিক হাদির মৃত্যু—এসব ত্যাগ ইতিহাসে লেখা থাকবে। কিন্তু সেই ত্যাগের মর্যাদা রক্ষা করতে হলে আগামী দিনে কোন দল রাষ্ট্রক্ষমতায় আসবে, সেই সিদ্ধান্ত আমাদের সবাইকে ঐক্যবদ্ধ হয়ে নিতে হবে। “আমি সবাইকে অনুরোধ জানাই—আপনারা ঐক্যবদ্ধ থাকুন। দেশনেত্রী বেগম খালেদা জিয়ার জন্য দোয়া করবেন। খালেদা জিয়ার মতো নেত্রী বাংলাদেশে আর আসবেন না। গণতন্ত্রের জন্য তিনি আজীবন সংগ্রাম করে গেছেন।” বাংলাদেশের মানুষ কখনো দেশনেত্রী খালেদা জিয়াকে ভুলবে না। তিনি চিরদিন মানুষের হৃদয়ে বেঁচে থাকবেন।”

 

দোয়া মাহফিলে সালথা উপজেলা যুবদল নেতা হাসান আশরাফের সভাপতিত্বে উপস্থিত ছিলেন, নগরকান্দা উপজেলা বিএনপির সাবেক সভাপতি বাবুল তালুকদার, সাধারণ সম্পাদক সাইফুজ্জামান মুকুল, সাংগঠনিক সম্পাদক শওকত শরিফ, সালথা উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মো. ওহিদুজ্জামান, সাবেক ভাইস চেয়ারম্যান আসাদ মাতুব্বর, উপজেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক খন্দকার খায়রুল বাসার আজাদ, শাহিনুর রহমানসহ বিএনপি ও এর অঙ্গ ও সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট