1. info@dainikgonatadanta.com : দৈনিক গণতদন্ত :
March 26, 2026, 1:37 pm
Title :
টাঙ্গাইলে বিপুল উৎসাহে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপিত গজারিয়া ঢাকা-চট্রগ্রাম মহাসড়কে দীর্ঘ যানজট, চরম ভোগান্তিতে যাত্রীরা। সরকারের উন্নয়ন কর্মকাণ্ড বাস্তবায়নে গণমাধ্যম একটি শক্তিশালী অংশীদার জেলা প্রশাসক – নুরুল করিম ভূঁইয়া গোপালপুরে রেল দুর্ঘটনায় বৃদ্ধের মর্মান্তিক মৃত্যু, শোকের ছায়া এলাকায় বাসাইলে মাদকসহ ২ কারবারি আটক, সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার রূপসায় স্ত্রীকে কটুক্তির প্রতিবাদ করায় সন্ত্রাসী কর্তৃক স্বামী-দেবর সহ ৪ জনকে কুপিয়ে জখম। গজারিয়ায় ভাড়া বাসা থেকে গৃহবধূর মরদেহ উদ্ধার লালমনিরহাট ও কুড়িগ্রাম জেলায় শিল্পায়নের সম্ভাবনা নিয়ে আলোচনা সভা অনুষ্ঠিত জনগনের সুবিদার্থে বিনামুল্যে ওয়াইফাই সুবিদা করে দেওয়া হয়েছে – ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী   জিয়াউর রহমান ৭৪এ দুর্ভিক্ষ থেকে সমৃদ্ধ অর্থনীতি দেশ গড়ে তুলেছিলেন—–মুক্তিযোদ্ধা মন্ত্রী আযম

গণপূর্ত কর্মকর্তাদের বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে গণপূর্ত ঠিকাদার সমিতির মানববন্ধন

Reporter Name
  • Update Time : Wednesday, December 17, 2025,
  • 191 Time View

 

 

গণতদন্ত রিপোর্ট।।

 

গণপূর্ত অধিদপ্তরের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাদের বিরুদ্ধে সংঘবদ্ধ চক্র কর্তৃক অসত্য ও মানহানিকর বক্তব্য প্রদান এবং উদ্দেশ্যপ্রণোদিত মানববন্ধনের মাধ্যমে প্রতিবাদ জানিয়েছে গণপূর্ত ঠিকাদার সমিতি।

 

আজ বুধবার সকালে জাতীয় প্রেসক্লাবের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

 

মানববন্ধনে বক্তব্য রাখেন গণপূর্ত ঠিকাদার সমিতির সাধারণ সম্পাদক মোহাম্মদ রফিক হাওলাদার। তিনি বলেন, “বাংলাদেশ ঠিকাদার সমিতির নাম ব্যবহার করে জাতীয় প্রেসক্লাবসহ বিভিন্ন স্থানে বিভিন্ন সময়ে গণপূর্ত অধিদপ্তরের কর্মকর্তাদের বিরুদ্ধে যে অভিযোগ তোলা হচ্ছে, তা সম্পূর্ণ মিথ্যা ও ভিত্তিহীন। যারা এসব করছে, তারা প্রকৃত অর্থে গণপূর্ত ঠিকাদার সমিতির কেউ নয়। অসৎ উদ্দেশ্যেই তারা এসব কর্মকাণ্ড পরিচালনা করছে।”

 

এসময় তিনি প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করে বলেন,’যারা এসব কর্মকাণ্ডের সাথে জড়িত তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করার জোড় দাবি জানাই।

 

 

তিনি আরও বলেন, “গণপূর্ত ঠিকাদার সমিতি একটি সারাদেশব্যাপী বিস্তৃত ও সংগঠিত প্রতিষ্ঠান। এখানে যারা নেতৃত্ব দিচ্ছেন, তারা সবাই গণপূর্ত অধিদপ্তরের তালিকাভুক্ত প্রথম শ্রেণীর ঠিকাদার। অথচ যারা আজ অভিযোগ করছে, তারা কেউই ঠিকাদার নয়। ভবিষ্যতে যদি তারা আবার মানববন্ধনের নামে বিভ্রান্তি ছড়াতে আসে, তাহলে গণমাধ্যমকর্মীদের কাছে অনুরোধ থাকবে—তাদের পরিচয় যাচাই করবেন। প্রয়োজনে আমাদের সঙ্গে যোগাযোগ করবেন। গণপূর্ত অধিদপ্তরে আমাদের সমিতির নিজস্ব অফিস রয়েছে।”

 

মানববন্ধনে আরও উপস্থিত ছিলেন গণপূর্ত ঠিকাদার সমিতির সহ-সভাপতি আবু রায়হান, সিটি ডিভিশনের ঠিকাদার সমিতির সভাপতি মিজানুর রহমান খোকন, ঢাকা গণপূর্ত বিভাগের ২ নম্বর ডিভিশনের সভাপতি আশরাফসহ সমিতির অন্যান্য নেতৃবৃন্দ।

 

বক্তারা বলেন, গণপূর্ত অধিদপ্তরের ভাবমূর্তি ক্ষুণ্ন করার উদ্দেশ্যে একটি স্বার্থান্বেষী মহল দীর্ঘদিন ধরে বিভ্রান্তিকর তথ্য প্রচার করছে। এসব অপপ্রচার বন্ধে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করেন তারা।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2019 LatestNews
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট