1. info@dainikgonatadanta.com : দৈনিক গণতদন্ত :
March 21, 2026, 9:53 am
Title :
টাঙ্গাইলে একদিন আগেই ৪০ পরিবারের ঈদ উদযাপন গজারিয়ায় অবৈধ চুনা কারখানা শুরুর আগেই উচ্ছেদ. রূপসা উপজেলা পরিষদ চেয়ারম্যান প্রার্থী আতাউর রহমান রুনু-র ঈদ উপহার পেলেন ৩৫০ জন।  সালথায় ১ মন পেঁয়াজে মিলছে না ১ কেজি ইলিশ রূপসায় জামায়াতে ইসলামীর উদ্যোগে ৯০ পরিবারের মাঝে ঈদ উপহার বিতরণ।  ভিজিএফ কার্ড বিতরণ নিয়ে ইউপি সদস্যকে মারধরের অভিযোগ ইউনিয়ন বিএনপির সভাপতির বিরুদ্ধে মহিলা ভাইস চেয়ারম্যান পদে প্রার্থীতা ঘোষণা দিলেন লাবনী সিদ্দিকী  মির্জাপুরে নিখোঁজের তিন দিন পর মিলল যুবদল নেতা ইউসুফের মরদেহ: কুমিল্লার মুরাদনগরে দেশনেত্রী খালেদা জিয়া ও জিয়াউর রহমান-এর আত্মার মাগফেরাত কামনায় শ্রীকাইল সরকারি কলেজে ইফতার মাহফিল ।  লালমনিরহাটে বড়ুয়া খাল পুনঃখননের শুভ উদ্বোধন করেন আসাদুল হাবিব দুলু এমপি ‎

গত কাল ঢাকা বরিশাল গ্রামি এডভেন্ঝর লঞ্চে কন্যা সন্তানের জন্ম।

Reporter Name
  • Update Time : Sunday, October 4, 2020,
  • 244 Time View

মোঃ সিরাজুল হক রাজু স্টাফ রিপোর্টার।

গত কাল ৩ অক্টোবর শনিবার ঢাকা থেকে বরিশাল ফেরার পথে এ্যাডভেঞ্চার ৯ লঞ্চে জন্ম নেওয়া কন্যা সন্তান ও তার বাবা মায়ের এ্যাডভেঞ্চারে যাতায়াত আজীবন ফ্রি করে দিয়েছেন নিজাম শিপিং লাইন্সের স্বত্বাধিকারী মোহম্মদ নিজাম উদ্দিন মৃধা।

জানাগেছে বরিশাল জেলার বাকেরগঞ্জ উপজেলার দুধল গ্রামের মোহাম্মদ ফোরকান হাওলদার ও তার স্ত্রী মোসাম্মৎ ফাহিমা বেগম ঢাকা থেকে বরিশাল ফিরছিলেন। রাত সারে ১১ টার দিকে ফাহিমা বেগম লঞ্চের ২১০ নম্বর কেবিনে একটি কন্যা সন্তানের জন্ম দেন।

এই খবর পেয়ে এডভেঞ্চার লঞ্চের মালিক মোহম্মদ নিজাম উদ্দিন মৃধা পরিবারটির লঞ্চ যাতায়াত আজীবনের জন্য ফ্রি করে দেন। এবং মিসেস নিজাম মৃধা কন্যা সন্তানটির নাম রাখেন নুসাইবা। কারন মিসেস নিজামের নামও নুসাইবা।

লঞ্চের সুপারভাইজার মোঃ মাসুদ খান বলেন আমরা নবজাতকের খবর পেয়ে যথাসাধ্য চেষ্টা করে যাচ্ছি তাদেরকে সেবা দেয়ার এবং লঞ্চে নবজাতকের কথা ছড়িয়ে পড়লে অন্য কেবিনের এক যাত্রী বরিশাল শেবাচিম হাসপাতালের শিশু বিশেষজ্ঞ ডাক্তার শাহানাজ শারমিন গিয়ে দেখে বলেন মা মেয়ে দুজনেই ভালো আছেন।

ফোরকান-ফাহিমা দম্পতির আগেও একটি ৮ বছরের কন্যা সন্তান রয়েছে, তারা দুজনেই ঢাকায় গার্মেন্টসে চাকুরী করেন

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2019 LatestNews
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট