1. info@dainikgonatadanta.com : দৈনিক গণতদন্ত :
March 27, 2026, 3:54 pm
Title :
গাজীপুরে ৩০ লাখ টাকার ইয়াবাসহ গ্রেফতার ২,মোটরসাইকেল জব্দ সালথায় পাট ও চৈতালী ফসলের গুদামে ভয়াবহ অগ্নিকাণ্ড লালমনিরহাটে আলোকিত লালমনিরহাট গঠনে মতবিনিময় সভা সখিপুরে মোবাইল কোর্ট অভিযান: অবৈধ মজুদে ৫১৮০ লিটার জ্বালানি উদ্ধার, দুই প্রতিষ্ঠানের মালিককে কারাদণ্ড রূপসায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবসে বিএনপির শ্রদ্ধাজ্ঞাপন।  টাঙ্গাইলে বিপুল উৎসাহে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপিত গজারিয়া ঢাকা-চট্রগ্রাম মহাসড়কে দীর্ঘ যানজট, চরম ভোগান্তিতে যাত্রীরা। সরকারের উন্নয়ন কর্মকাণ্ড বাস্তবায়নে গণমাধ্যম একটি শক্তিশালী অংশীদার জেলা প্রশাসক – নুরুল করিম ভূঁইয়া গোপালপুরে রেল দুর্ঘটনায় বৃদ্ধের মর্মান্তিক মৃত্যু, শোকের ছায়া এলাকায় বাসাইলে মাদকসহ ২ কারবারি আটক, সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার

গত ২৪ ঘন্টায় রাজবাড়ীর ডিবির অভিযান ১৭০ পিচ ইযাবা সহ গ্রেপ্তার ২।

Reporter Name
  • Update Time : Saturday, November 14, 2020,
  • 232 Time View

বিধান কুমার বিশ্বাস, রাজবাড়ী।

রাজবাড়ী জেলার সুযোগ্য পুলিশ সুপার সার্বিক দিক নির্দেশনায় জেলা গোয়েন্দা শাখা রাজবাড়ী অফিসার ইনচার্জ মোঃ ওমর শরীফের নেতৃত্বে রাজবাড়ী জেলার সদর থানাধীন ১ নং বেড়াডাঙ্গার জনৈক ব্রিগেডিয়ার জেনারেল এস এম শামসুজ্জামান (অব:) এর বাসার নং- ১৪৭, ব্লক-বি বাড়ির সামনে পাকা রাস্তার উপর হইতে এসআই মোজাম্মেল হক গোপন সংবাদের ভিত্তিতে সঙ্গীয় অফিসার ও ফোর্স সহ উল্লেখিত স্থানে অভিযান পরিচালনা করে মোঃ আলমগীর শেখ(২৮) পিতা মোঃ জাহাঙ্গীর আলম, সাংঃ কাজিকান্দা, থানা ও জেলা -রাজবাড়ী দখল হইতে ১০০ পিস গোলাপি রঙের ইয়াবা ট্যাবলেট, মূল্য অনুমান ৩০ হাজার টাকা উপস্থিত সাক্ষীদের মোকাবিলায় এসআই মোহাম্মদ মোজাম্মেল হক উদ্ধার করেন ।
পৃথক অভিযানে-
রাজবাড়ী জেলার গোয়ালন্দ ঘাট থানাধীন দৌলোতদিয়া লঞ্চঘাটের ৫ টাকার কাউন্টার সংলগ্ন হারেজ শেখের চায়ের দোকানের সামনে পাকা রাস্তার উপর হইতে এসআই মোঃবদিয়ার রহমান গোপন সংবাদের ভিত্তিতে সঙ্গীয় অফিসার ও ফোর্স সহ উল্লেখিত স্থানে অভিযান পরিচালনা করে মোঃ আবুল হাসনাত মোল্লা (২৪), পিতা-মৃত বারেক মোল্লা, সাং-পূর্ব কোনাপাড়া, থানা-গৌরীপুর, জেলা-ময়মনসিংহ এর নিকট হইতে ৭০পিস ইয়াবা ট্যাবলেট, মূল্য ২১হাজার টাকা উপস্থিত সাক্ষীদের মোকাবিলায় এসআই নিঃ,মোঃ বদিয়ার রহমান উদ্ধার করেন।
রাজবাড়ী জেলা গোয়েন্দা শাখা ডিবির অফিসার ইনচার্জ মোহাম্মদ ওমর শরীফ সাংবাদিকদের বলেন, আমরা মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স ঘোষণা করেছি, আমরা মাদক মুক্ত সমাজ গড়তে অঙ্গীকারবদ্ধ, এবং কি দলবল নির্বিশেষে মাদকের সাথে সম্পৃক্ত যেই হোক না কেন তাদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক বিচার করা হবে। যতক্ষণ পর্যন্ত মাদক নির্মূল হবে না ঠিক ততক্ষণ পর্যন্তই ডিবির অভিযান অব্যাহত থাকবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2019 LatestNews
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট