1. info@dainikgonatadanta.com : দৈনিক গণতদন্ত :
March 21, 2026, 1:24 am
Title :
টাঙ্গাইলে একদিন আগেই ৪০ পরিবারের ঈদ উদযাপন গজারিয়ায় অবৈধ চুনা কারখানা শুরুর আগেই উচ্ছেদ. রূপসা উপজেলা পরিষদ চেয়ারম্যান প্রার্থী আতাউর রহমান রুনু-র ঈদ উপহার পেলেন ৩৫০ জন।  সালথায় ১ মন পেঁয়াজে মিলছে না ১ কেজি ইলিশ রূপসায় জামায়াতে ইসলামীর উদ্যোগে ৯০ পরিবারের মাঝে ঈদ উপহার বিতরণ।  ভিজিএফ কার্ড বিতরণ নিয়ে ইউপি সদস্যকে মারধরের অভিযোগ ইউনিয়ন বিএনপির সভাপতির বিরুদ্ধে মহিলা ভাইস চেয়ারম্যান পদে প্রার্থীতা ঘোষণা দিলেন লাবনী সিদ্দিকী  মির্জাপুরে নিখোঁজের তিন দিন পর মিলল যুবদল নেতা ইউসুফের মরদেহ: কুমিল্লার মুরাদনগরে দেশনেত্রী খালেদা জিয়া ও জিয়াউর রহমান-এর আত্মার মাগফেরাত কামনায় শ্রীকাইল সরকারি কলেজে ইফতার মাহফিল ।  লালমনিরহাটে বড়ুয়া খাল পুনঃখননের শুভ উদ্বোধন করেন আসাদুল হাবিব দুলু এমপি ‎

গনসংযোগ ও মতবিনিময় সভায় হেলাল আমরা পুরনো জরাজীর্ণ ব্যবস্থাকে ছুড়ে ফেলে নতুন বাংলাদেশ গড়ার দৃঢ় সংকল্প নিয়েছি।

Reporter Name
  • Update Time : Monday, January 26, 2026,
  • 142 Time View

 

 

আঃ মান্নান (রূপসা প্রতিনিধি) : খুলনা-৪ আসনে ধানের শীষ প্রতীকের প্রার্থী,কেন্দ্রীয় তথ্য বিষয়ক সম্পাদক আজিজুল বারী হেলাল বলেছেন, দেশে এখন নির্বাচনী হাওয়া বইছে এবং সারাদেশে বিএনপির প্রতি মানুষের ব্যাপক সাড়া মিলছে। আমাদের দলীয় চেয়ারম্যান তারেক রহমান সিলেট, চট্টগ্রাম অঞ্চল সফর করেছেন। তার প্রতি মানুষের যে ভালোবাসা ও সমর্থন আপনারা সেগুলো মিডিয়ার মাধ্যমে দেখছেন। আমরা পুরনো জরাজীর্ণ ব্যবস্থাকে ছুড়ে ফেলে নতুন বাংলাদেশ গড়ার দৃঢ় সংকল্প নিয়েছি। আমি দীর্ঘদিন ধরে

এ অঞ্চলে মানুষের সঙ্গে কাজ করে আসছি। আমি ইতিমধ্যে আমার নির্বাচনী ইশতেহার ঘোষণা করেছি। যেখানে শুধু আপনাদের চাওয়া-পাওয়ার প্রতিফলন নয় রয়েছে আমার পরিকল্পনা ও বিএনপির রাষ্ট্রচিন্তার সুস্পষ্ট রূপরেখা।ফ্যামিলি কার্ড ও সামাজিক নিরাপত্তা প্রসঙ্গে তিনি বলেন, একটি দল বিএনপির ফ্যামিলি কার্ড নিয়ে মানুষকে বিভ্রান্ত করছে। আমরা স্পষ্টভাবে বলেছি পূর্বের সকল সরকারি সুবিধা বহাল থাকবে। পাশাপাশি নতুনভাবে চালু করা হবে ফ্যামিলি কার্ড,কৃষক কার্ড ও স্বাস্থ্যকার্ড। বিএনপি সরকার গঠন করলে এসব কর্মসূচি বাস্তবায়নে আমি কাজ করতে পারব। বিএনপি সবসময় গণমানুষের কথা ভাবে।

তিনি আজ ২৬-শে জানুয়ারি (সোমবার) দিনব্যাপী রূপসা ও তেরখাদা উপজেলার বিভিন্ন স্থানে গণসংযোগ ও মতবিনিময় সভায় এসব কথা বলেন।

দিনের কর্মসূচির শুরুতে তিনি আইচগাতী ইউনিয়নের প্রধান নির্বাচনী কার্যালয়ে রূপসা, তেরখাদা ও দিঘলিয়া উপজেলার নির্বাচনী এজেন্টদের সঙ্গে মতবিনিময় সভা করেন। পরে দুপুর ২টায় আইচগাতী উত্তরপাড়ায় নির্বাচনী মতবিনিময় সভায় অংশ নেন। বিকেলে তেরখাদা উপজেলার ছাগলাদাহ বাজারে গণসংযোগ করেন এবং পরবর্তীতে আড়াকান্দি ও কুশলায় গ্রামে পৃথক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

এসময় উপস্থিত ছিলেন জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক খান জুলফিকার আলী জুলু ও মোল্লা খায়রুল ইসলাম, জিএম কামরুজ্জামান টুকু, অধ্যাপক মনিরুল হক বাবুল, শেখ আব্দুর রশিদ, তেরখাদা উপজেলা বিএনপির আহ্বায়ক চৌধুরী কাওছার আলী, জেলা স্বেচ্ছাসেবকদলের আহ্বায়ক আতাউর রহমান রুনু, জেলা বিএনপির সদস্য আনিসুর রহমান, আরিফুর রহমান আরিফ, এম এ সালাম, ফখরুল ইসলাম বুলু চৌধুরী,শরিফ নাইমুল, মাহাবুর রহমান, এমদাদ, মোল্লা হুমায়ুন কবির, লিটন মোল্লাসহ বিএনপি ও অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2019 LatestNews
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট