1. info@dainikgonatadanta.com : দৈনিক গণতদন্ত :
March 19, 2026, 8:17 pm
Title :
গজারিয়ায় অবৈধ চুনা কারখানা শুরুর আগেই উচ্ছেদ. রূপসা উপজেলা পরিষদ চেয়ারম্যান প্রার্থী আতাউর রহমান রুনু-র ঈদ উপহার পেলেন ৩৫০ জন।  সালথায় ১ মন পেঁয়াজে মিলছে না ১ কেজি ইলিশ রূপসায় জামায়াতে ইসলামীর উদ্যোগে ৯০ পরিবারের মাঝে ঈদ উপহার বিতরণ।  ভিজিএফ কার্ড বিতরণ নিয়ে ইউপি সদস্যকে মারধরের অভিযোগ ইউনিয়ন বিএনপির সভাপতির বিরুদ্ধে মহিলা ভাইস চেয়ারম্যান পদে প্রার্থীতা ঘোষণা দিলেন লাবনী সিদ্দিকী  মির্জাপুরে নিখোঁজের তিন দিন পর মিলল যুবদল নেতা ইউসুফের মরদেহ: কুমিল্লার মুরাদনগরে দেশনেত্রী খালেদা জিয়া ও জিয়াউর রহমান-এর আত্মার মাগফেরাত কামনায় শ্রীকাইল সরকারি কলেজে ইফতার মাহফিল ।  লালমনিরহাটে বড়ুয়া খাল পুনঃখননের শুভ উদ্বোধন করেন আসাদুল হাবিব দুলু এমপি ‎ কানাইয়া পশ্চিমপাড়া জামে মসজিদে দোয়া ও ইফতার মাহফিল 

গরুর মাংসে কৃত্রিম রং মিশিয়ে বিক্রি করার অপরাধে দুই দোকানিকে ১০ জরিমানা

Reporter Name
  • Update Time : Saturday, December 2, 2023,
  • 299 Time View

 

এস.এম আক্কাস আলী (আকাশ) জেলা প্রতিনিধি :

সিরাজগঞ্জে গরুর মাংসে কৃত্রিম রং মিশিয়ে বিক্রি করার অপরাধে দুই দোকানিকে ১০ হাজার টাকা জরিমানা করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

১ ডিসেম্বরসকালে সিরাজগঞ্জ শহরের মিরপুর ওয়াপদা ও কড্ডার মোড় এলাকায় অভিযান চালিয়ে এই জরিমানা করা হয়। গরুর তেলকে মাথার মাংস হিসেবে দেখাতে এ কৃত্রিম রঙ মিশিয়ে বিক্রি করেছিলেন তারা।

জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক হাসান-আল-মারুফ বলেন, গোপন সংবাদের ভিত্তিতে ওই দুটি মাংসের দোকানে অভিযান চালানো হয়।

এসময় ওই দোকান দুটিতে রঙের বোতল ও রঙ মেশানো মাংস পাওয়া যায়। এ ঘটনায় মিরপুর ওয়াবদা বাজারের জুলমত আলী ও কড্ডার মোড়ের রেজাউল করিম নামের দুই মাংস ব্যবসায়ীকে মোট ১০ হাজার টাকা জরিমানা করা হয়। দোকানিরা মাংসে রঙ মেশানোর কথা স্বীকার করেছেন। এর আগে শহরের বড় বাজারে ওজনে কারচুপি, মূল্য তালিকা প্রদর্শন ও গাভীর মাংস ষাঁড় বলে বিক্রয় করছে কিনা সে গুলো তদারকি করা হয়।

এ সময় পুলিশ ও আনসার সদস্যরা উপস্থিত ছিলেন। জনস্বার্থে এ অভিযান চলমান থাকবে বলে জানান এ কর্মকর্তা।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2019 LatestNews
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট