1. info@dainikgonatadanta.com : দৈনিক গণতদন্ত :
March 19, 2026, 2:47 pm
Title :
সালথায় ১ মন পেঁয়াজে মিলছে না ১ কেজি ইলিশ রূপসায় জামায়াতে ইসলামীর উদ্যোগে ৯০ পরিবারের মাঝে ঈদ উপহার বিতরণ।  ভিজিএফ কার্ড বিতরণ নিয়ে ইউপি সদস্যকে মারধরের অভিযোগ ইউনিয়ন বিএনপির সভাপতির বিরুদ্ধে মহিলা ভাইস চেয়ারম্যান পদে প্রার্থীতা ঘোষণা দিলেন লাবনী সিদ্দিকী  মির্জাপুরে নিখোঁজের তিন দিন পর মিলল যুবদল নেতা ইউসুফের মরদেহ: কুমিল্লার মুরাদনগরে দেশনেত্রী খালেদা জিয়া ও জিয়াউর রহমান-এর আত্মার মাগফেরাত কামনায় শ্রীকাইল সরকারি কলেজে ইফতার মাহফিল ।  লালমনিরহাটে বড়ুয়া খাল পুনঃখননের শুভ উদ্বোধন করেন আসাদুল হাবিব দুলু এমপি ‎ কানাইয়া পশ্চিমপাড়া জামে মসজিদে দোয়া ও ইফতার মাহফিল  পৌর কাউন্সিলর কল্যাণ পরিষদ গঠনের লক্ষ্যে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত পটুয়াখালীর কলাপাড়ায় কালবৈশাখী ঝড়ের তাণ্ডবে বিধ্বস্ত শতাধিক ঘরবাড়ি ।

গলাচিপা-বকুলবাড়িয়ায় ঝুঁকিপূর্ণ ব্রিজ, হতে পারে যে কোন সময় দুর্ঘটনা- কে নিবে তার দায়ভার ?

Reporter Name
  • Update Time : Friday, September 11, 2020,
  • 348 Time View

এস,এম সাইফুদ্দিন সালেহী, নিজেস্ব প্রতিনিধিঃ

পটুয়াখালী জেলাধীন গলাচিপা উপজেলার বকুলবাড়িয়া ইউনিয়নে লামনা বড় বাজার সংলগ্ন ব্রিজ টি খুবই ঝুঁকিপূর্ণ।
প্রায় দু বছবের অধিক সময় ধরে এই সমস্যা বহমান। যা আজ একেবারেই যাতায়াতের অনুপযোগী হয়েগেছে, যে কোন সময় বিশাল দুর্ঘটনা হতে পারে।

লামনা বড় বাজারে দৈনিক হাজার হাজার মানুষের যাতায়াত চলে কারন এখানে রয়েছে :- লামনা ফাজিল মাদ্রাসা, লামনা স্বাস্থ্য কম্প্লেক্স, লামনা পলিটেকনিক কলেজ, লামনা সরকারি প্রাথমিক বিদ্যালয়, লামনা মাধ্যমিক বিদ্যালয়, লামনা বড় বাজার, লামনা আশা ও কৃষি ব্যাংক, লামনা পোষ্ট অফিস, লামনা কেন্দ্রীয় জামে মসজিদ, লামনা ব্যাংক এশিয়া অফিস, বকুলবাড়িয়া ইউনিয়ন কম্প্লেক্স তথ্য কেন্দ্র, লামনা শিল্প প্রতিষ্ঠান ইত্যাদিসহ অনেক ব্যাবসায়ী দোকানপাট।
এমন কি এখানে সপ্তাহে দুই বার তথা রবিবার ও বৃহস্পতিবার বাজার (হাট) বসে সর্ব প্রকারের জিনিস পত্র লামনা বড় বাজারে পাওয়া যায়। সর্বপরি বলা যায় স্কুলের কোমলমতি ছাত্র/ছাত্রীসহ দৈনিক কয়েক হাজার লোকের যাতায়াত হয় এই ঝুঁকিপূর্ণ ব্রিজের উপর দিয়ে।

ভাড়ি যানবাহন তো যেতেই পারে না বরং হালকা যানবাহন চলাচলের জন্যও এখন অনুপযোগী যা সকল যাত্রীদের জন্য চরম দুর্ভোগ।

ব্রিজ নিয়ে খুবই অসহায় স্থানীয় লোকজন। বারবার সাংবাদিক দিয়ে তারা বিভিন্ন ভাবে রিপোর্ট করে থাকেন ব্রিজ নিয়ে, উপজেলার চেয়ারম্যান সহ মাননীয় এম, পি মহাদয়ের দৃষ্টি আকর্ষন করার জন্য। তারপরও কোন উন্নতি হচ্ছে না ব্রিজের।

যাতায়াতের বিকল্প কোন পথ না থাকায় ঝুঁকিপূর্ণ ব্রিজের উপর দিয়েই লোকের চলাফেরা চলতেছে।

যদি লোকজন বা যাত্রীসহ গাড়ি নিয়ে ব্রিজটি ভেংগে পড়ে এবং প্রাণহানি ঘটে তখন কে নিবে এর দায়ভার???
জানি এ প্রশ্নের জবাব দিতে কেউ বাধ্যনা। তবুও মানবিকদায়ে বলতে হয়। স্থানীয় সর্ব স্থরের ব্যক্তিবর্গ সহ বকুলবাড়িয়া ইউনিয়নবাসির প্রাণের দাবি,সরকারিভাবে অতি দ্রুত পুরাতন ঝুঁকিপূর্ণ ব্রিজটি বাদ দিয়ে নতুন ভালো মানের একটি ব্রিজ করা হোক।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2019 LatestNews
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট