1. info@dainikgonatadanta.com : দৈনিক গণতদন্ত :
April 6, 2026, 11:07 pm
Title :
উপজেলা পরিষদ নির্বাচনে তৃণমূল পর্যায়ে ও স্হানীয় গুরুত্বপূর্ণ ইস্যুতে সক্রিয় থেকে কৌশলী প্রচারণায় জিএম কামরুজ্জামান টুকু,মাঠ জরিপে জনপ্রিয়তার শীর্ষে।  স্বঘোষিত শিক্ষক নেতা সাহেবুলের বিরুদ্ধে নানা অনিয়ম ও দূর্নীতির অভিযোগ  আল-আক্সা ট্রাভেল্সের উদ্যোগে হজ্ব প্রশিক্ষণ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত ‎ কৃষকরা যাতে পিঁয়াজের ন্যায্যমুল্য পায়। সেদিকে সরকার সচেষ্ট আছে,শামা ওবায়েদ গণপূর্তে ১০ কোটি টাকা হরিলুট: ফের টেন্ডার বাণিজ্যে বেপরোয়া ফজলুল হক | পর্ব -০১  টাঙ্গাইলের গোপালপুরে ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত ব্যক্তির মৃত্যু কালিহাতিতে নূরূজ্জামান মিন্টুর স্বরনে শোকসভা ও দোয়া মাহফিল  কালিহাতীতে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকার অনশন  আওয়ামী লীগের রাজনীতি নিষিদ্ধে অধ্যাদেশ পাস হচ্ছে সংসদে রূপসায় এক রাতেই নিঃস্ব খামারি গোপাল মিশ্র, গোয়াল থেকে উধাও আনুমানিক ৩ লাখ টাকার দুটি গাভী। 

গাছ কাটা নিয়ে দ্বন্দ্ব, পল্লীবিদ্যুতের শ্রমিককে কুপিয়ে হত্যা

Reporter Name
  • Update Time : Tuesday, December 19, 2023,
  • 257 Time View

 

শাকুর মাহমুদ,পটুয়াখালী প্রতিনিধি

পটুয়াখালীতে গাছ কাটা নিয়ে দ্বন্দ্বে জহিরুল ইসলাম (২৭) নামে পল্লীবিদ্যুতের এক শ্রমিককে কুপিয়ে হত্যা করা হয়েছে। এ সময় আরও দুই শ্রমিক আহত হয়েছেন।

 

মঙ্গলবার (১৯ ডিসেম্বর) ঢাকা-কুয়াকাটা মহাসড়কে বশাক বাজার এলাকায় এ ঘটনা ঘটে। অভিযুক্ত কাওসারকে আটক করেছে পুলিশ।

 

জহিরুল ইসলাম ইটবাড়িয়া ইউনিয়নের শারিখখালী গ্রামের জাকির আকনের ছেলে।

 

অপরদিকে আহতরা হলেন- শারিখখালী গ্রামের ইউসুফ আকনের ছেলে সাইফুল ইসলাম (২৩) ও একই গ্রামের সুলতান হাওলাদারের ছেলে সাকিব হাওলাদার (২০)।

 

পুলিশ জানায়, প্রতিদিনের মতো মহাসড়কের পাশে থাকা গাছের ডাল কাটতে সকাল ৮টার দিকে পটুয়াখালী পল্লীবিদ্যুতের গাড়িতে করে সাত শ্রমিক গলাচিপার বাদুরায় রওনা দেয়। পথে পক্ষিয়া বাজারে চলন্ত গাড়িতে গাছ কাটা নিয়ে নিজেদের মধ্যে দ্বন্দ্ব দেখা দিলে গাছ কাটার দা দিয়ে কাওসার নামের এক শ্রমিক এলোপাতাড়ি কুপিয়ে জহিরুলসহ তিনজনকে আহত করেন।

 

 

পুলিশ আরও জানায়, এ সময় ঘটনাস্থলে জহিরুল ইসলাম মারা যান। আহত দুজনকে উন্নত চিকিৎসার জন্য বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়েছে।

 

পটুয়াখালী সদর থানার ওসি মো. জসিম বলেন, প্রধান অভিযুক্তকে আটক করা হয়েছে। পুলিশ পরবর্তী আইনি পদক্ষেপ নেবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2019 LatestNews
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট