1. info@dainikgonatadanta.com : দৈনিক গণতদন্ত :
March 31, 2026, 10:53 pm
Title :
গজারিয়া পূর্ব শক্রতার জেরে মুক্তিযোদ্ধাকে কুপিয়ে গুরুতর আহত করেছে প্রতিপক্ষ  গাজীপুরে চিলাই খাল পুনঃখনন কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন গাজীপুর জেলা পরিষদের নব নিযুক্ত প্রশাসক ব্যারিস্টার ইশরাক আহমেদ সিদ্দিকী  রূপসায় আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত।  শিবগঞ্জে সুবিধাভোগীদের মাঝে ভিডব্লিউবি চাল বিতরণ । সখীপুরে প্রবাসীর স্ত্রীর রহস্যজনক মৃত্যু: ছেলে পলাতক সালথায় ইজিবাইকের সাথে নসিমনের সংঘর্ষে বৃদ্ধ নিহত মাছের ব্যবসার আড়ালে চোরাই রিকশা বাণিজ্য, মুগদায় সক্রিয় চক্রের অভিযোগ ‎সীমান্তে ১৫ বিজিবির বিশেষ অভিযানে ২৪ লাখ টাকার ভারতীয় শাড়ি ও কাপড় জব্দ টাঙ্গাইলের এলেঙ্গা ফিলিং স্টেশনে ম্যাজিস্ট্রেট ‘শুভ’র অভিযান:

গাজীপুরের কোনাবাড়ীতে ফের ঝুট গুদামে ভয়াবহ অগ্নিকাণ্ড

Reporter Name
  • Update Time : Wednesday, November 5, 2025,
  • 505 Time View

 

মোঃ হাইউল উদ্দিন খান,গাজীপুর প্রতিনিধি

গাজীপুর মহানগরীর কোনাবাড়ীর আমবাগ বাবুর্চির মোড় এলাকায় আবারও একটি ঝুটের গুদামে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।

বুধবার (৫ নভেম্বর) সকাল ৬টা ২২ মিনিটে আগুনের সূত্রপাত হয়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের চারটি ইউনিট প্রায় এক ঘণ্টার প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।

গাজীপুর ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক মোহাম্মদ মামুন জানান, স্থানীয়রা প্রথমে গুদাম থেকে ধোঁয়া বের হতে দেখে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করেন। কিন্তু দ্রুত আগুন ছড়িয়ে পড়লে ফায়ার সার্ভিসে খবর দেওয়া হয়। খবর পেয়ে কোনাবাড়ী মডার্ন ফায়ার স্টেশনের দুটি এবং ভোগড়া ফায়ার স্টেশনের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে যৌথভাবে আগুন নিয়ন্ত্রণে কাজ করে।

আগুনে গুদামের বিপুল পরিমাণ ঝুট ও মালামাল পুড়ে যায়। তবে কোনো হতাহতের ঘটনা ঘটেনি বলে নিশ্চিত করেছেন ফায়ার সার্ভিসের কর্মকর্তা।

তিনি আরও জানান, অগ্নিকাণ্ডের সূত্রপাত কীভাবে ঘটেছে তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি। ক্ষয়ক্ষতির পরিমাণ তদন্ত শেষে নির্ধারণ করা হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2019 LatestNews
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট