1. info@dainikgonatadanta.com : দৈনিক গণতদন্ত :
বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬, ০৮:৫৮ পূর্বাহ্ন
বিজ্ঞাপন:
জরুরী নিয়োগ চলছে, দেশের প্রতিটি বিভাগীয় প্রতিনিধি, জেলা,উপজেলা, স্টাফ রিপোর্টার, বিশেষ প্রতিনিধি, ভ্রাম্যমাণ প্রতিনিধি, ক্যাম্পাস ও বিজ্ঞাপন প্রতিনিধি বা সাংবাদিক নিয়োগ চলছে।

গাজীপুরের টঙ্গীতে ছুরিকাঘাতে কলেজছাত্র খুন, পুলিশের অভিযানে গ্রেপ্তার -৩

রিপোর্টারের নাম :
  • প্রকাশিত: সোমবার, ২০ অক্টোবর, ২০২৫
  • ২২১ বার পড়া হয়েছে

 

মোঃ হাইইউ উদ্দিন খান,গাজীপুর

গাজীপুরের টঙ্গীতে পূর্ব শত্রুতার জেরে জাহিদুল আহসান জিহাদ (১৯) নামের এক কলেজছাত্রকে ছুরিকাঘাতে হত্যা করা হয়েছে।

পুলিশের দ্রুত অভিযানে এজাহারনামীয় আসামি আব্দুল্লাহ, স্বাধীন ও আল আমিনকে গ্রেফতার করা হয়েছে।

রোববার (১৯ অক্টোবর) রাত সাড়ে ৮টার দিকে টঙ্গী পশ্চিম থানার উত্তর আউচপাড়া এলাকার জহির মার্কেটের পাশের গলিতে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে।

নিহত জিহাদ বড় দেওড়া আদর্শপাড়া এলাকার মো. জাহাঙ্গীর আলমের ছেলে।

পুলিশ সূত্রে জানা,সন্ধ্যায় বন্ধু আরিফ ও রহমানকে নিয়ে হোসেন মার্কেট এলাকায় ঘুরছিল জিহাদ।এসময় এরশাদনগর এলাকার কয়েকজন যুবক পূর্ব শত্রুতার জেরে তাদের ওপর হামলা চালায়। তারা হলো—মো. আব্দুল্লাহ মো.স্বাধীন, আল আমিন আক্তার হোসেন, সুজন ওরফে জীবন আরও ২–৩ জন অজ্ঞাত সহযোগী।

এসময় জিহাদের বন্ধুরা পালিয়ে গেলে দুর্বৃত্তরা তাকে একা পেয়ে এলোপাতাড়ি মারধর করে। এক পর্যায়ে ১ নং আসামি আব্দুল্লাহ হাতে থাকা সুইচ গিয়ার চাকু দিয়ে জিহাদের বাম উরুতে আঘাত করে, এতে মারাত্মক রক্তক্ষরণ শুরু হয়। স্থানীয়রা তাকে দ্রুত টঙ্গী ইম্পেরিয়া হাসপাতালে নিয়ে গেলে সেখানকার চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠান। কিন্তু ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে উত্তরা পৌঁছালে জিহাদের মৃত্যু হয়।

খবর পেয়ে টঙ্গী পশ্চিম থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে লাশের সুরতহাল প্রতিবেদন তৈরি করে শহীদ তাজউদ্দিন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে প্রেরণ করে।
নিহতের পিতা মো. জাহাঙ্গীর আলম থানায় মামলা দায়ের করলে পুলিশ দ্রুত অভিযান চালিয়ে আসামি মো. আব্দুল্লাহ (২০), মো. স্বাধীন (২১) ও আল আমিন (২২)-কে গ্রেফতার করে।

টঙ্গী পশ্চিম থানার অফিসার ইনচার্জ (ওসি) হারুন অর রশিদ বলেন, ঘটনার মূল আসামি আব্দুল্লাহসহ ৩ আসামিকে গ্রেফতার করা হয়েছে। বাকি আসামিদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট